এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: প্রথমবারের মতো শুকরের ভ্রূণে তৈরি হলো ক্ষুদ্র মানব হৃদপিণ্ড
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > প্রথমবারের মতো শুকরের ভ্রূণে তৈরি হলো ক্ষুদ্র মানব হৃদপিণ্ড
জীববিজ্ঞান

প্রথমবারের মতো শুকরের ভ্রূণে তৈরি হলো ক্ষুদ্র মানব হৃদপিণ্ড

গবেষকরা প্রথমবারের মতো শুকরের ভ্রূণে মানব কোষ দিয়ে ছোট হৃদপিণ্ড তৈরি করেছেন, যা ২১ দিন পর্যন্ত বেঁচে ছিলো। ভবিষ্যতে এই পদ্ধতি মানুষের জন্য অঙ্গ প্রতিস্থাপনের সংকট দূর করতে সাহায্য করতে পারে। তবে এখনও এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে।

সাফিয়া তাবাসসুম রুমু
সাফিয়া তাবাসসুম রুমু
প্রকাশিত: ১৫ জুন, ২০২৫
হালনাগাদ: 7 জুলাই, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
শূকরের ভ্রূণ।Daniel Sambraus/Science Photo Library
শেয়ার

গবেষকরা প্রথমবারের মতো শুকরের ভ্রূণে এমন হৃদপিণ্ডে তৈরি করতে সক্ষম হয়েছেন যাতে মানব কোষ রয়েছে। এই ভ্রূণগুলো ২১ দিন পর্যন্ত বেঁচে ছিল এবং সেই সময়ের মধ্যেই তাদের ছোট্ট হৃদপিণ্ড হার্টবিট তৈরি করতে শুরু করে। এই গবেষণার ফলাফল সম্প্রতি হংকংয়ে অনুষ্ঠিত International Society for Stem Cell Research–এর বার্ষিক সম্মেলনে উপস্থাপন করা হয়।

মানব-প্রাণীর সংকর ভ্রূণ (chimaera) তৈরি করে বিজ্ঞানীরা এমন প্রাণী তৈরি করতে চান যাদের দেহে মানব অঙ্গ তৈরি হবে — ভবিষ্যতে যা মানুষের শরীরে প্রতিস্থাপনযোগ্য হতে পারে। এটি বিশ্বজুড়ে অঙ্গ প্রতিস্থাপনের ঘাটতি মোকাবেলার একটি সম্ভাব্য সমাধান।

এই চিমেরা তৈরির একটি কৌশল হলো, প্রাণীর ভ্রূণে এমন কিছু জিন বাদ দেওয়া যা একটি নির্দিষ্ট অঙ্গ (যেমন: হৃদপিণ্ড) তৈরির জন্য জরুরি। এরপর তাতে মানব স্টেম সেল (stem cell) ঢুকিয়ে দেওয়া হয়, যাতে প্রাণীর বদলে মানুষের কোষ দিয়ে ওই অঙ্গটি গঠিত হয়। আগেও বিভিন্ন গবেষক শুকরের ভ্রূণে মানব পেশি এবং রক্তনালীর কোষ তৈরি করেছেন এই পদ্ধতিতে।

গবেষণাটির নেতৃত্ব দেয়া গুয়াংজৌ ইনস্টিটিউটস অব বায়োমেডিসিন অ্যান্ড হেলথ–এর ডেভেলপমেন্টাল বায়োলজিস্ট লাই লিয়াংশুয়ে জানান যে, শুকরের অঙ্গগুলোর আকার ও গঠন মানুষের মতো হওয়ায়, তারা আদর্শ দাতা প্রাণী। এর আগে তার দল শুকরের ভ্রূণে প্রাথমিক পর্যায়ের মানব কিডনি গঠন করেছিল, যা গর্ভবতী শুকরের দেহে এক মাস পর্যন্ত টিকে ছিল। এবার তারা দেখতে চেয়েছেন একই কাজ হৃদপিণ্ডের ক্ষেত্রেও সম্ভব কি না।

এই গবেষণাটি এখনো পিয়ার রিভিউ করা হয় নি।

গবেষণায়, লাই ও তার দল মানব স্টেম সেলকে শুকরের দেহে টিকে থাকার উপযোগী করে তোলে কিছু জিন যোগ করে, যা কোষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এবং বৃদ্ধি বাড়ায়। এরপর শুকরের এমন ভ্রূণ তৈরি করা হয়, যেখানে হৃদপিণ্ডের বিকাশে গুরুত্বপূর্ণ দুটি জিন মুছে ফেলা হয়। এরপর নিষিক্ত হওয়ার অল্প সময় পরের একটি পর্যায়ে (মরুলা) কিছু মানব স্টেম সেল এই ভ্রূণগুলোতে প্রবেশ করানো হয়। পরে এই ভ্রূণগুলো প্রতিস্থাপন করা হয় প্রতিস্থাপনকারী (surrogate) শুকরদের গর্ভে।

গবেষণায় দেখা গেছে, ভ্রূণগুলো ২১ দিন পর্যন্ত বেড়ে উঠেছে, তারপর তারা মারা যায়। লাই মনে করেন, সম্ভবত মানব কোষগুলো শুকরের হৃদপিণ্ডের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়েছে।

যখন গবেষকরা এই ভ্রূণীয় হৃদপিণ্ডগুলো কাছ থেকে পরীক্ষা করেন, তখন দেখা যায় এগুলো সেই পর্যায়ের একটি মানব হৃদপিণ্ডের সমান আকারে বেড়ে উঠেছে যা আঙুলের ডগার মতো। এবং সেগুলো স্পষ্টভাবে স্পন্দিত হচ্ছিল। মানব কোষগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছিল, কারণ সেগুলোতে আগেই আলোকোজ্জ্বল (luminescent) একটি চিহ্ন যোগ করা হয়েছিল, যা আলো ছড়াচ্ছিল।

তবে হৃদপিণ্ডের কত শতাংশ কোষ মানব কোষ ছিল, তা গবেষকেরা প্রকাশ করেননি। আগের গবেষণায়, যেখানে শুকরের ভ্রূণে মানব কিডনি তৈরি করা হয়েছিল, সেখানে ৪০–৬০% কিডনির টিস্যু মানব কোষ দিয়ে তৈরি হয়েছিল; বাকি অংশ ছিল শুকরের।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্টেম-সেল জীববিজ্ঞানী হিরোমিৎসু নাকাউচি বলেন, হৃদপিণ্ডের কোষগুলো সত্যিই মানব কোষ কি না, তা নিশ্চিত করতে হলে ডেটা আরও ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। চিমেরা গবেষণার একটি কমন চ্যালেঞ্জ হলো, মানব কোষে অন্য প্রজাতির কোষ মিশে যাওয়ার ঝুঁকি।

জাপানের ইনস্টিটিউট অব সায়েন্স, টোকিও’র স্টেম-সেল বিজ্ঞানী হিদেকি মাসাকি জানান, এই আলো ছড়ানো কোষগুলো হৃদপিণ্ডের খুব সীমিত অংশেই ছিল, তাই এগুলো প্রাণীর কোষের সাথে কতটা সংহত হয়েছে তা স্পষ্ট নয়। যদি হৃদপিণ্ড অঙ্গ প্রতিস্থাপনের জন্য তৈরি করা হয়, তাহলে সেটি পুরোপুরি মানব কোষ দিয়ে তৈরি হওয়াই জরুরি, নইলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটিকে বিদেশি বস্তু হিসেবে আক্রমণ করতে পারে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্রথমবারের মতো কেউ মস্তিষ্কে ইমপ্লান্ট বসিয়ে ফিরে পেলেন নিজের কণ্ঠস্বর
পরবর্তী প্রবন্ধ আপনার নিঃশ্বাস নেওয়ার ধরনই হতে পারে আপনার পরিচয়ের ছাপ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?