এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ঘুম ও স্মৃতিশক্তির ওপর মানসিক চাপের প্রভাবের পেছনে দায়ী নির্দিষ্ট নিউরনের সন্ধান
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > স্নায়ুবিজ্ঞান > ঘুম ও স্মৃতিশক্তির ওপর মানসিক চাপের প্রভাবের পেছনে দায়ী নির্দিষ্ট নিউরনের সন্ধান
স্নায়ুবিজ্ঞান

ঘুম ও স্মৃতিশক্তির ওপর মানসিক চাপের প্রভাবের পেছনে দায়ী নির্দিষ্ট নিউরনের সন্ধান

বিজ্ঞানীরা মস্তিষ্কের একটি নির্দিষ্ট নিউরন চিহ্নিত করেছেন, যা মানসিক চাপের ফলে ঘুম ও স্মৃতিশক্তিতে সমস্যা তৈরির জন্য দায়ী। এই নিউরনগুলোকে নিয়ন্ত্রণ করে ভবিষ্যতে স্ট্রেস-জনিত ঘুম ও স্মৃতি সমস্যার চিকিৎসা করা সম্ভব হতে পারে।

সায়মা ইয়ানা
সায়মা ইয়ানা
প্রকাশিত: ২৭ জুন, ২০২৫
হালনাগাদ: 27 জুন, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস নামের মস্তিষ্কের একটি গঠনের নিউরন চাপের প্রভাবকে খারাপ ঘুম ও স্মৃতিশক্তি দুর্বল হওয়ার দিকে রূপান্তর করতে সাহায্য করে।Inkoly/Shutterstock
শেয়ার

বিজ্ঞানীরা মস্তিষ্কের এমন এক গুচ্ছ নিউরন চিহ্নিত করেছেন যা ব্যাখ্যা করতে পারে, কীভাবে মানসিক চাপ ঘুম ও স্মৃতিশক্তির সমস্যার সৃষ্টি করে।

Journal of Neuroscience-এ গত ৯ জুন, ২০২৫ এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, হাইপোথ্যালামাস নামের মস্তিষ্কের একটি অঞ্চলের নিউরন মানসিক চাপের ফলে ঘুম ও স্মৃতিতে যে পরিবর্তন আসে, তা নিয়ন্ত্রণ করতে পারে। এটি ভবিষ্যতে স্ট্রেস-জনিত ঘুমের সমস্যার চিকিৎসায় নতুন লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে।

পূর্বের গবেষণায় দেখা গিয়েছিলো, হাইপোথ্যালামাসে থাকা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস গঠনের নিউরন ঘুম ও স্মৃতির সঙ্গে যুক্ত মস্তিষ্কের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ করে। এই নিউরন কর্টিকোট্রপিন (corticotropin) নামের একটি হরমোন ছাড়ে, যা চাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তবে স্ট্রেস কীভাবে ঘুম ও স্মৃতির ওপর প্রভাব ফেলে, সেই নির্দিষ্ট প্রক্রিয়া এতদিন অস্পষ্টই ছিল।

গবেষণাটির গবেষণা ও ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার নিউরোসায়েন্টিস্ট শিনজায় চুং জানাচ্ছেন, এই প্রশ্নটা তাঁর কাছে ব্যক্তিগতও বটে। তিনি বলেন, “চাপের মধ্যে থাকলে আমার ঘুমে সমস্যা হয়। পরীক্ষার ডেডলাইন থাকলে ঘুম খারাপ হয়, আর তার প্রভাব পড়ে পরীক্ষার ফলাফলে।”

ঘুম হারানোর পেছনের নিউরনের ভূমিকা
চাপ কীভাবে ঘুম ও স্মৃতিতে সমস্যা তৈরি করে, তা বোঝার জন্য গবেষকরা ল্যাবের ইঁদুরদের প্লাস্টিক টিউবের মধ্যে আটকে রেখে মানসিক চাপ তৈরি করেন। এরপর তারা ইঁদুরগুলোর ঘুমের সময় মস্তিষ্কের সক্রিয়তা পর্যবেক্ষণ করেন এবং স্থানিক স্মৃতি (Spatial memory)-র পরীক্ষা নেন।

যা প্রত্যাশিত ছিল, ঠিক তাই দেখা যায়। চাপে থাকা ইঁদুরদের ঘুমে সমস্যা হয় এবং তাদের স্মৃতিশক্তি পরদিন দুর্বল থাকে। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের নিউরনগুলো উত্তেজিত করলে একই রকম সমস্যা দেখা যায়, আর এই নিউরনগুলো ব্লক করলে ঘুমে কিছুটা উন্নতি এবং স্মৃতিতে আরও স্পষ্ট উন্নতি দেখা যায়।

গবেষকদের ধারণা, চাপের সময় এই নির্দিষ্ট নিউরনগুলো ঘুম ও স্মৃতির ওপর ভিন্ন ভিন্নভাবে প্রভাব ফেলে। ইউনিভার্সিটি অব মিশিগানের নিউরোসায়েন্টিস্ট কামরান দিবা বলেন, “ঘুম ও স্ট্রেস প্যাথওয়ে সম্ভবত এক নয়।”

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর বিজ্ঞানী মাজেন খেইরবেক বলেন, “এটা এমন এক স্নায়বৃত্তের (brain circuit) সন্ধান, যা আমাদের স্ট্রেস ও আচরণের সম্পর্ক বোঝার প্রক্রিয়ায় আরেকটি ইট যোগ করল।”

গবেষকদের মতে, ঘুম ও স্মৃতির সমস্যা—যেমন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) বা ডিপ্রেশনের মতো মানসিক সমস্যাগুলোর প্রাথমিক উপসর্গ। তাই এই নিউরনগুলোকে লক্ষ্য করে চিকিৎসা করলে এসব রোগের অগ্রগতি ধীর করা যেতে পারে।

———

Role of hypothalamic CRH neurons in regulating the impact of stress on memory and sleep, Journal of Neuroscience (2025).
DOI: 10.1523/JNEUROSCI.2146-24.2025

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ হেমিফুসোম: কোষীয় জগতের এক নতুন রহস্য উন্মোচন
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: অতিপরিবাহী
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?