এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ধরা পড়লো মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোলের সংঘর্ষ
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > ধরা পড়লো মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোলের সংঘর্ষ
জ্যোতির্বিজ্ঞান

ধরা পড়লো মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোলের সংঘর্ষ

লিগো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্ল্যাক হোল সংঘর্ষ শনাক্ত করেছে। এই আবিষ্কার শুধু মহাকর্ষীয় তরঙ্গ বিজ্ঞানে নয়, মহাকাশ নিয়ে আমাদের সব ভাবনাকেই নাড়িয়ে দিয়েছে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫
হালনাগাদ: 16 জুলাই, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
যখন দুটি ব্ল্যাক হোল একত্রে মিলিত হয়, তখন তাদের মোট ভরের একটি উল্লেখযোগ্য অংশ শক্তিতে রূপান্তরিত হয় যা মহাকর্ষীয় তরঙ্গ হিসেবে নির্গত হয় খুবই স্বল্প সময়ের মধ্যে। কিন্তু তার আগেও একটি দীর্ঘ সময়কাল ধরে একটি পর্যায় থাকে, যেখানে এই ব্ল্যাক হোল দুটি একে অপরকে প্রদক্ষিণ করে, যার সময়কাল হতে পারে ১ থেকে ১০ বছর পর্যন্ত। এই পর্যায়ে সৃষ্ট তরঙ্গের সম্মিলিত প্রভাব শনাক্ত করতে পালসার টাইমিং পদ্ধতি খুবই কাজের।NASA’s Goddard Space Flight Center
শেয়ার

মহাবিশ্বের রহস্যময় ও ভয়ংকর বস্তুদের মধ্যে আমাদের জানার পরিধি আরও একধাপ বাড়িয়ে দিল একটি নতুন আবিষ্কার। বিজ্ঞানীরা সম্প্রতি ইতিহাসে ধরা পড়া সবচেয়ে বড় ব্ল্যাকহোল (black hole) সংঘর্ষের সংকেত পেয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি (LIGO) নামের একটি গবেষণা প্রতিষ্ঠান মহাকর্ষীয় তরঙ্গ (gravitational wave) শনাক্ত করে। খুবই সাধারণভাবে বললে মহাকর্ষীয় তরঙ্গ হলো সময় ও স্থানের ভাঁজে সৃষ্টি হওয়া সূক্ষ্ম তরঙ্গ। এই মহাকর্ষীয় তরঙ্গের সৃষ্টি হয় তখন, যখন দুটি ব্ল্যাকহোল বা নিউট্রন স্টারের মতো বিশাল ও ভীষণ ভারী কোনো বস্তুর সংঘর্ষ হয় বা একে অপরকে ঘিরে ঘুরতে ঘুরতে একীভূত হয়। এই গবেষণাগারটি ২০১৬ সাল থেকে শুরু করে গত ১০ বছরে প্রায় ১০০টির মতো ব্ল্যাক হোলের সংঘর্ষ শনাক্ত করেছে। কিন্তু ২০২৩ সালের ২৩ নভেম্বর তারা যে সংকেতটি ধরেছিল, তা ছিল অসাধারণ এবং প্রথমে গবেষকদের কাছে একধরনের ধাঁধার মতো মনে হয়েছিল।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষক সোফি বিনি জানান, পরে বিশ্লেষণ করে দেখা যায় সেটি ছিল ইতিহাসে ধরা পড়া সবচেয়ে বিশাল ব্ল্যাক হোল সংঘর্ষের ফল। একটির ওজন ছিল সূর্যের চেয়ে প্রায় ১০০ গুণ বেশি, আর অপরটি প্রায় ১৪০ গুণ। আগে পাওয়া সবচেয়ে বড় সংঘর্ষও এর অর্ধেকের কাছাকাছি ছিল মাত্র।

এই দুটি কৃষ্ণগহ্বর শুধু বিশালই ছিল না, তারা ঘূর্ণনেও ছিল অত্যন্ত দ্রুত — এতটাই যে বিজ্ঞানীরা বলছেন, মহাবিশ্বের যে গাণিতিক মডেল আমরা এখন পর্যন্ত তৈরি করেছি, তার সীমার কাছাকাছি এরা।

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মার্ক হ্যানাম বলেন, এতো ভারী ব্ল্যাকহোল সাধারণত কোনও নক্ষত্রের ধ্বংসে সরাসরি সৃষ্টি হয় না। তার মতে, সম্ভবত ছোট কৃষ্ণগহ্বরগুলোর একাধিক বার সংঘর্ষ ও একীভবনের ফলে এমন দৈত্যাকার কৃষ্ণগহ্বর তৈরি হয়েছে।

ইতালির মিলানো-বিকোক্কা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডাভিদে জেরোসা বলেন, “১০ বছর আগে আমরা অবাক হয়েছিলাম যখন ৩০ সূর্য ভরের ব্ল্যাক হোল পেয়েছিলাম। আর এখন ১০০-এর বেশি ভরের ব্ল্যাক হোল দেখা যাচ্ছে, এটা এক কথায় অসাধারণ।”

তিনি আরও বলেন, এ ধরনের বিশাল এবং দ্রুত ঘূর্ণমান কৃষ্ণগহ্বর থেকে আসা মহাকর্ষীয় তরঙ্গ খুব অল্প সময় স্থায়ী হয়, তাই সেগুলো শনাক্ত করাও কঠিন।

এই গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে ১৪ জুলাই, ২০২৫ তারিখে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ১৬ তম এদোয়ার্দো আমালদী কনফারেন্স অন গ্র্যাভিটেশনাল ওয়েভস।

হ্যানাম ও বিনি দুজনই মনে করেন, এমন সংকেতের উৎস ও প্রেক্ষাপট সম্পূর্ণরূপে বুঝতে হলে আরও অনেক এ ধরনের ঘটনা পর্যবেক্ষণ করতে হবে। লিগোর প্রযুক্তিগত উন্নতির ফলে প্রতিবারই নতুন নতুন ঘটনা শনাক্ত করা যাচ্ছে। তবে একটা চিন্তার বিষয়ও আছে, মার্কিন ট্রাম্প প্রশাসন সম্প্রতি লিগো-এর একটি অংশ বন্ধ করার প্রস্তাব দিয়েছে, যা বাস্তবায়িত হলে ভবিষ্যতে এমন সংকেত শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে হ্যানামের আশঙ্কা।

———
GW231123: a Binary Black Hole Merger with Total Mass 190-265 M☉, arXiv (2025).
DOI: 10.48550/arXiv.2507.08219

16th Edoardo Amaldi Conference on Gravitational Waves

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ অন্ত্রে বাস করা এক ক্ষুদ্র ব্যাকটেরিয়া ক্যান্সার চিকিৎসার দিগন্ত বদলে দিতে পারে!
পরবর্তী প্রবন্ধ ১৬৫ বছর পুরোনো তাপ বিকিরণ সূত্র ভেঙে নতুন দিগন্তে গবেষকের সাফল্য
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?