এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: শতবর্ষের এক ব্ল্যাক হোল অভিযানের নকশা তৈরি করেছেন বিজ্ঞানীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > শতবর্ষের এক ব্ল্যাক হোল অভিযানের নকশা তৈরি করেছেন বিজ্ঞানীরা
জ্যোতির্বিজ্ঞান

শতবর্ষের এক ব্ল্যাক হোল অভিযানের নকশা তৈরি করেছেন বিজ্ঞানীরা

একজন বিজ্ঞানী প্রস্তাব করেছেন, এক গ্রাম ওজনের ন্যানোক্রাফট লাইট সেইল ব্যবহার করে একশত বছরের মধ্যে নিকটবর্তী ব্ল্যাক হোলে পৌঁছাতে পারে। এতে আইনস্টাইনের তত্ত্ব পরীক্ষা ও মহাকর্ষীয় প্রভাব পর্যবেক্ষণ সম্ভব হবে। তবে এর জন্য প্রযুক্তিগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ বিশাল।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫
হালনাগাদ: 9 আগস্ট, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
ব্ল্যাক হোলের কাছাকাছি একটি মহাকাশযানের যাত্রার ইলাস্ট্রেশন।liuzishan/Getty Images
শেয়ার

একটি ইন্টারস্টেলার প্রোব ব্ল্যাক হোলের দিকে পাঠানো হলে, সেটি একশত বছরেরও কম সময়ে গন্তব্যে পৌঁছে পৃথিবীতে তথ্য পাঠাতে পারে—যদি আমরা যথেষ্ট কাছাকাছি একটি ব্ল্যাক হোল খুঁজে পাই।

চীনের সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের কসিমো বাম্বি এমন এক অভিযানের নকশা তৈরি করেছেন, যা আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে আসা প্রযুক্তি দিয়ে সম্ভব হতে পারে।

ব্ল্যাক হোলের কাছাকাছি পৌঁছানো গেলে আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব পরীক্ষা করা যাবে এবং এক্সট্রিম মহাকর্ষীয় ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের মৌলিক ধ্রুবকগুলির কী পরিবর্তন ঘটে, তা জানা সম্ভব হবে।

আমাদের থেকে বর্তমানে সবচেয়ে কাছের পরিচিত ব্ল্যাক হোলের দূরত্ব প্রায় ১৫০০ আলোকবর্ষ, এত দূরে মহাকাশযান পাঠানো বাস্তবে অসম্ভব। তবে মিল্কিওয়ে গ্যালাক্সিতে গড়ে প্রতি ১০০টি নক্ষত্রের জন্য অন্তত একটি ব্ল্যাক হোল রয়েছে বলে ধারণা। অর্থাৎ আমাদের থেকে ২০–২৫ আলোকবর্ষের মধ্যেই একটি ব্ল্যাক হোল থাকার সম্ভাবনা রয়েছে, বলছেন বাম্বি।

তবে একে খুঁজে বের করা সহজ নয়, কারণ ব্ল্যাক হোল নিজে আলো নির্গত করে না। জ্যোতির্বিদদের এটি শনাক্ত করতে হয় কাছের নক্ষত্রের ওপর এর প্রভাব বা আলোর বিকৃতি পর্যবেক্ষণ করে।

২৫ আলোকবর্ষ দূরের ব্ল্যাক হোলে পৌঁছাতে প্রযুক্তিগত উন্নয়ন দরকার হবে, তবে এটি “সম্ভবপর” বলে মনে করেন বাম্বি। এর জন্য প্রয়োজন হবে মাত্র এক গ্রাম ওজনের ন্যানোক্রাফট, যার সঙ্গে ১০ বর্গমিটার আকারের একটি লাইট সেইল থাকবে। লাইট সেল বা সোলার সেল হলো মহাকাশযান চালনার একটি পদ্ধতি, যেখানে বড় কেনো পৃষ্ঠের উপর সূর্যালোকের বিকিরণচাপ ব্যবহার করে সামনে আগায়। এই সেইলকে আলোর শক্তি দিয়ে ঠেলে তৃতীয়াংশ আলোর গতিতে চালানো যাবে, যদি একটি অতি-শক্তিশালী লেজারের সাহায্য নেওয়া হয়।

বাম্বি বলেন, “লাইট সেইল ও ন্যানোক্রাফট বর্তমানে ইন্টারস্টেলার অভিযানের জন্য সবচেয়ে সম্ভাবনাময় উপায়, কারণ এগুলি আলোর গতির একটি বড় অংশে চলতে পারে।” তবে এর জন্য যে লেজার প্রয়োজন হবে, তার বর্তমান আনুমানিক খরচ প্রায় ১ ট্রিলিয়ন ইউরো।

সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব পরীক্ষা করার জন্য দুটি ক্ষুদ্র প্রোব পাঠানো লাগতে পারে, অথবা প্রধান ন্যানোক্রাফট ব্ল্যাক হোলের কাছে পৌঁছে একটি দ্বিতীয় প্রোব ছেড়ে দিতে পারে। দ্বিতীয় প্রোবটি ব্ল্যাক হোলের দিকে এগোবে, আর মূল যানটি দূরে থেকে তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠাবে।

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের জেরেন্ট লুইস বলেন, প্রস্তাবে অসম্ভব কিছু নেই, তবে প্রতিটি ধাপই অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। তার মতে, শতবর্ষব্যাপী এ মিশনের একটি বড় সীমাবদ্ধতা হলো, যানটি গন্তব্যে পৌঁছানোর সময় প্রযুক্তি হয়তো এত উন্নত হবে যে তখন এটি অপ্রয়োজনীয় হয়ে যাবে। “শত বছরের প্রযুক্তিগত উন্নয়নের পরে হয়তো এমন ইঞ্জিন আবিষ্কৃত হবে, যা আমরা এখন কল্পনাও করতে পারি না।”

তিনি আরও বলেন, বাম্বির পরিকল্পনায় যানটিকে ব্ল্যাক হোলের কাছে পৌঁছে কীভাবে স্লো করা হবে, তা উল্লেখ নেই। বাম্বির মতে, স্লো করার চেষ্টা না করে প্রধান যান থেকে ছোট প্রোব ছেড়ে দেওয়াই সহজ সমাধান। এই প্রোবগুলি চলতে চলতেই তথ্য পাঠাবে, কিছু হয়তো ব্ল্যাক হোলের মধ্যেও ঢুকে যাবে, তবুও সেটি মহাকর্ষীয় ক্ষেত্র পরীক্ষা করার জন্য যথেষ্ট হবে।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্যাম ব্যারন বলেন, এটি তার পড়া সবচেয়ে “কল্পনাপ্রবণ” গবেষণাপত্রগুলির একটি। তবে একশো বছর আগে যেমন লার্জ হ্যাড্রন কোলাইডারের ধারণা সায়েন্স ফিকশন মনে হতো, এখন সেটি বাস্তব। “অত্যন্ত ছোট কিছু ব্যবহার করাই সম্ভবত সঠিক পথ,” তিনি বলেন, “তবে প্রশ্ন হলো, আমরা কি সত্যিই এমন কিছু বানাতে পারব, যা এই নকশার সব শর্ত পূরণ করবে?”

মানুষের পক্ষে সরাসরি ব্ল্যাক হোলে যাওয়া সম্ভব নয়, কারণ ১০,০০০ g ত্বরণের ধাক্কা আমাদের শরীর সহ্য করতে পারবে না। যদি না কোথাও একটি স্থান-কালের সুড়ঙ্গ (ওয়ার্মহোল) পাওয়া যায়।

বাম্বি হাস্যরসের সঙ্গে বলেন, “মানুষ নিয়ে এমন মিশন করতে হলে ‘ইন্টারস্টেলার’ মুভির মতো কাছাকাছি একটি ওয়ার্মহোল প্রয়োজন হবে। আমার প্রস্তাবে, দুর্ভাগ্যবশত, কোনো ওয়ার্মহোল নেই।”

———

An interstellar mission to test astrophysical black holes, iScience (2025).
DOI: 10.1016/j.isci.2025.113142

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন ওপেন-ওয়েট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আনল ওপেনএআই
পরবর্তী প্রবন্ধ মহাবিশ্বের সম্ভাব্য বৃহত্তম ব্ল্যাক হোলের সন্ধান মিলেছে!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?