এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিজ্ঞানীরা দ্বিতীয়বারের মতো একটি নতুন কার্বন অণু তৈরি করলেন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > রসায়ন > বিজ্ঞানীরা দ্বিতীয়বারের মতো একটি নতুন কার্বন অণু তৈরি করলেন
রসায়ন

বিজ্ঞানীরা দ্বিতীয়বারের মতো একটি নতুন কার্বন অণু তৈরি করলেন

বিজ্ঞানীরা ৩৫ বছর পর প্রথমবারের মতো কক্ষ তাপমাত্রায় নতুন ধরনের সাইক্লিক কার্বন অণু সফলভাবে স্থিতিশীল করে বিশ্লেষণ করেছেন। সাধারণত এই ধরনের অণু স্থিতিশীল রাখতে এক্সট্রিম পরিবেশের প্রয়োজন হয়।

সায়মা ইয়ানা
সায়মা ইয়ানা
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫
হালনাগাদ: 15 আগস্ট, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
সাইক্লো[৪৮]কার্বন [৪]ক্যাটেনেন এর রাসায়নিক গঠন (বামে) এবং স্থান-পূর্ণ রিপ্রেজেন্টেশন (ডানে)।Harry Anderson
শেয়ার

এক নতুন ধরনের সম্পূর্ণ কার্বন অণু স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় স্টাডি করা হয়েছে। এখন পর্যন্ত দ্বিতীয়বারের মতো এমন ঘটল ঘটল। এর আগে ৩৫ বছর আগে গোলাকার “বাকি বল” (buckyballs) তৈরি হয়েছিল। এই সাফল্য ভবিষ্যতে নতুন ইলেকট্রনিক ও কোয়ান্টাম প্রযুক্তির জন্য অত্যন্ত কার্যকর উপকরণ তৈরির পথ খুলে দিতে পারে।

সাইক্লিক কার্বন হলো এমন অণু যা কেবল কার্বন পরমাণুর একটি রিং (চক্র) দিয়ে গঠিত। এগুলো অদ্ভুত রাসায়নিক আচরণ দেখাতে পারে বা অস্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিবাহন করতে পারে। কিন্তু এই রিং-আকৃতির অণুগুলো এতটাই ভঙ্গুর যে সাধারণত দ্রুত ভেঙে যায়, কখনও কখনও গবেষকরা সেগুলো বিশ্লেষণ করার আগেই বিস্ফোরিতও হয়ে যায়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হ্যারি অ্যান্ডারসন বলেন, “সাইক্লিক কার্বন খুবই আকর্ষণীয় অণু, এবং আমরা অনেকদিন ধরেই এগুলো তৈরি করার চেষ্টা করছি।”

এতদিন এগুলো অধ্যয়নের জন্য অত্যন্ত কঠিন পরিবেশের প্রয়োজন হতো। কিন্তু অ্যান্ডারসন ও তার সহকর্মীরা কক্ষ তাপমাত্রাতেই সাইক্লিক কার্বন স্থিতিশীল রাখার উপায় খুঁজে পেয়েছেন।

তাদের পদ্ধতিতে সাইক্লিক কার্বনকে বিশেষভাবে পরিবর্তন করা হয়। তারা এই প্রযুক্তি প্রথম প্রয়োগ করেন আগে কখনও গবেষণা না হওয়া এক অণুর ওপর। তারা ৪৮টি কার্বন পরমাণুর একটি রিং, যার নাম সাইক্লো[৪৮]কার্বন বা C48 নিয়ে কাজ করেন। অ্যান্ডারসন ও তার দল C48-এর চারপাশে “বাম্পার” লাগিয়ে, সেটিকে তিনটি ছোট রিংয়ের ভেতর দিয়ে পেঁচিয়ে দেন, যাতে ওই ৪৮টি পরমাণু একে অপরের সাথে বা অন্য অণুর সাথে ধাক্কা না খায়।

“এখানে কোনো অপ্রয়োজনীয় অলংকরণ নেই। এখানে একদম নিখাদ সরলতার মধ্যে অসাধারণ সৌন্দর্য আছে।” বলেন জার্মানির উল্ম বিশ্ববিদ্যালয়ের ম্যাক্স ফন ডেলিয়াস।

সাইক্লো[৪৮]কার্বন [৪]ক্যাটেনেন (cyclo[48]carbon [4]catenane) নামে নতুন এই কাঠামো প্রায় দুই দিন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে, যা গবেষকদের প্রথমবারের মতো সাইক্লো[৪৮]কার্বন-কে বিস্তারিতভাবে পরীক্ষা করার সুযোগ দেয়। অবাক করা বিষয় হলো, এই ৪৮টি কার্বন এমন আচরণ করে যেন তারা এক অসীম শৃঙ্খলে সাজানো, যা তাত্ত্বিকভাবে এক পরমাণু থেকে আরেক পরমাণুতে অনির্দিষ্টকাল ধরে বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করতে পারে।

এই সম্ভাব্য বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা ইঙ্গিত দেয় যে সাইক্লিক কার্বন ভবিষ্যতের উন্নত প্রযুক্তি (যেমন ট্রানজিস্টর, সোলার সেল, সেমিকন্ডাক্টর ও কোয়ান্টাম ডিভাইস) ব্যবহারযোগ্য হতে পারে। তবে, এটি নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

সাইক্লিক কার্বন স্থিতিশীল রাখার এই নতুন প্রযুক্তি হয়তো অন্যান্য গবেষকদেরও নিজেদের অনন্য কার্বন অণু নিয়ে কাজ করার অনুপ্রেরণা দেবে। ফন ডেলিয়াস বলেন, “আমার মনে হয় এখন হয়তো একধরনের দৌড় শুরু হবে। ভাবুন তো, এই দীর্ঘ রিংটাই যেন এক অসীম শৃঙ্খলা তৈরির প্রথম ধাপ।”

একক কার্বন পরমাণুর অসীম শৃঙ্খল, ফন ডেলিয়াস ব্যাখ্যা করেন, C48-এর মতো রিংয়ের চেয়েও ভালো পরিবাহী হবে। “এটা হবে সত্যিই অসাধারণ—এবং সত্যিই পরবর্তী বড় পদক্ষেপ,” তিনি বলেন।

———

Solution-phase stabilization of a cyclocarbon by catenane formation, Science (2025).
DOI: 10.1126/science.ady6054.

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ জানা গেলো মানুষের শরীরের ভিটামিন সি তৈরির ক্ষমতা হারানোর আসল কারণ
পরবর্তী প্রবন্ধ প্রথমবারের মতো মিষ্টি আলুর জিনোম রহস্য উন্মোচন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?