এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: পাসওয়ার্ডে চালু হবে ‘মাইন্ড-রিডিং’ ব্রেইন ইমপ্লান্ট
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মস্তিষ্ক > পাসওয়ার্ডে চালু হবে ‘মাইন্ড-রিডিং’ ব্রেইন ইমপ্লান্ট
মস্তিষ্ক

পাসওয়ার্ডে চালু হবে ‘মাইন্ড-রিডিং’ ব্রেইন ইমপ্লান্ট

গবেষণায় প্রথমবারের মতো ব্রেইন ইমপ্লান্টের মাধ্যমে নীরব কথোপকথন নির্ভুলভাবে ডিকোড করার পথ উন্মোচিত হয়েছে। পাসওয়ার্ডভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার নতুন সমাধান হিসেবে সামনে এসেছে। ভবিষ্যতে এ প্রযুক্তি বাকশক্তিহীন মানুষের জন্য বড় সহায়ক হতে পারে।

সুমা ফ্রিসিয়া
সুমা ফ্রিসিয়া
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫
হালনাগাদ: 18 আগস্ট, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) দ্বারা তৈরি একটি মস্তিষ্কের স্ক্যান (কৃত্রিমভাবে কালার করা)।K H Fung/Science Photo Library
শেয়ার

একটি বিশেষ ব্রেইন ইমপ্লান্ট মানুষের মনের ভেতরের নীরব কথোপকথন (internal chatter) ডিকোড করতে সক্ষম হয়েছে, তবে ডিভাইসটি কেবল তখনই কাজ করে যখন ব্যবহারকারী একটি নির্দিষ্ট পাসওয়ার্ড চিন্তা করে।

এই মাইন্ড-রিডিং ডিভাইস বা ব্রেইন–কম্পিউটার ইন্টারফেস (BCI) কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষের মনের ভেতরে কল্পনা করা বাক্যের প্রায় ৭৪% সঠিকভাবে বুঝতে পেরেছে। তবে এটি কেবল তখনই সক্রিয় হয়, যখন ব্যবহারকারী একটি নির্দিষ্ট কীওয়ার্ড চিন্তা করে। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত চিন্তা অনিচ্ছাকৃতভাবে প্রকাশ পাওয়ার ঝুঁকি কমে যায়।

গত ১৪ আগস্ট, ২০২৫ Cell জার্নালে প্রকাশিত এই গবেষণাকে নিউ ইয়র্কের ফাইনস্টেইন ইনস্টিটিউট ফর মেডিকেল রিসার্চের নিউরাল ইঞ্জিনিয়ার সারাহ ওয়ান্ডেল্ট একটি “প্রযুক্তিগতভাবে চমকপ্রদ ও অর্থবহ পদক্ষেপ” বলে আখ্যা দিয়েছেন। তার মতে, পাসওয়ার্ড ব্যবহারের এই পদ্ধতি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার সহজ উপায়, যা বাস্তব জীবনে এর ব্যবহারকে আরও কার্যকর করবে।

স্ট্রোকে আক্রান্ত হয়ে স্পষ্টভাবে কথা বলতে না পারা রোগী। তিনি গবেষণায় অংশগ্রহণকারী একজন ব্যক্তি যিনি ব্রেইন–কম্পিউটার ইন্টারফেস ব্যবহার করছেন। ক্রেডিট: Emory BrainGate Team
স্ট্রোকে আক্রান্ত হয়ে স্পষ্টভাবে কথা বলতে না পারা রোগী। তিনি গবেষণায় অংশগ্রহণকারী একজন ব্যক্তি যিনি ব্রেইন–কম্পিউটার ইন্টারফেস ব্যবহার করছেন।
ক্রেডিট: Emory BrainGate Team

BCI সিস্টেম মস্তিষ্কের সংকেতকে টেক্সট বা অডিওতে রূপান্তর করে এবং এটি পক্ষাঘাতগ্রস্ত বা সীমিত পেশী নিয়ন্ত্রণে ভোগা ব্যক্তিদের জন্য যোগাযোগ ফিরিয়ে দেওয়ার আশাব্যঞ্জক প্রযুক্তি। তবে ঝুঁকি রয়েছে, এটি হয়তো এমন বাক্যও ডিকোড করে ফেলতে পারে যা ব্যবহারকারী প্রকাশ করতে চাননি।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউরাল ইঞ্জিনিয়ার এরিন কুনজের নেতৃত্বে গবেষকরা প্রথমে চারজন অংশগ্রহণকারীর মস্তিষ্ক থেকে মাইক্রোইলেক্ট্রোডের মাধ্যমে সংকেত সংগ্রহ করেন। এদের একজন স্ট্রোকে বাকশক্তি হারিয়েছেন এবং বাকিরা মোটর নিউরন রোগে আক্রান্ত। গবেষণায় দেখা গেছে, তারা মুখে শব্দ উচ্চারণের চেষ্টা করুক বা শুধু কল্পনা করুক, দু’ক্ষেত্রেই একই মস্তিষ্ক অঞ্চল সক্রিয় হয়, তবে কল্পনার সংকেত তুলনামূলক দুর্বল।

এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সাহায্যে গবেষকরা এই সংকেত থেকে ফনিম (বাক্যের ক্ষুদ্রতম ধ্বনি) শনাক্ত করেন এবং সেগুলো জুড়ে বাক্য তৈরি করেন। ১,২৫,০০০ শব্দের ভাণ্ডার থেকে রিয়েল-টাইমে বাক্য গঠনের এই প্রক্রিয়ায়, দুইজন অংশগ্রহণকারীর কল্পিত বাক্যের প্রায় ৭৪% সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। এমনকি নীরবে গণনা করার সময় সংখ্যাও শনাক্ত করেছে ডিভাইসটি।

ঝুঁকি এড়াতে সিস্টেমে একটি ‘পাসওয়ার্ড’ যোগ করা হয়। উদাহরণস্বরূপ, যখন অংশগ্রহণকারীরা কেবল “Chitty-Chitty-Bang-Bang” (একটি ইংরেজি শিশুতোষ নভেলের নাম) কল্পনা করলেন, তখনই সিস্টেম সক্রিয় হলো এবং এটি ৯৮% এর বেশি নির্ভুলতায় শনাক্ত করা গেল।

গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতে মোটর কর্টেক্সের বাইরেও মস্তিষ্কের অন্যান্য অঞ্চলের ভাষা সংকেত পরীক্ষা করা হবে, যাতে আরও বৈচিত্র্যময় বাকশক্তি সমস্যার সমাধান করা যায়। পাশাপাশি গতি ও নির্ভুলতাও বাড়ানোর কাজ চলবে।

———

Inner speech in motor cortex and implications for speech neuroprostheses, Cell (2025)
DOI: 10.1016/j.cell.2025.06.015

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্রথমবারের মতো মিষ্টি আলুর জিনোম রহস্য উন্মোচন
পরবর্তী প্রবন্ধ একক ইলেকট্রন শনাক্তকরণে নতুন সাফল্য পেয়েছেন একদল বিজ্ঞানী
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?