এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বাংলাদেশের মুরগির খামারে অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহারের ভয়াবহ দৃশ্য
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > বাংলাদেশ > বাংলাদেশের মুরগির খামারে অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহারের ভয়াবহ দৃশ্য
বাংলাদেশস্বাস্থ্য

বাংলাদেশের মুরগির খামারে অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহারের ভয়াবহ দৃশ্য

বাংলাদেশের মুরগির খামারে প্রায় সর্বত্রই অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই ভুলভাবে। এতে মাংস ও ডিমে ওষুধের অবশিষ্টাংশ রয়ে যাচ্ছে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষণ, নিয়ন্ত্রণ এবং সচেতনতা ছাড়া এ সঙ্কট ঠেকানো সম্ভব নয়।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫
হালনাগাদ: 22 আগস্ট, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
ঢাকার কেরানিগঞ্জ উপজেলার একটি পোল্ট্রি ফার্মে থাকা এক মুরগী।Md Manik/SOPA Images/LightRocket/Getty Images
শেয়ার

বাংলাদেশে পোল্ট্রি খাত শুধু খাদ্য সরবরাহই নয়, লাখো মানুষের জীবিকারও প্রধান ভরসা। কিন্তু বাণিজ্যিক মুরগির খামারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের চিত্র ভয়াবহ আকার নিয়েছে। গত ১৭ আগস্ট, ২০২৫ তারিখে Scientific Reports জার্নালে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দেশের ৯৩ শতাংশ খামারই মুরগি পালনের সময় অন্তত একবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছে।

২০২১ সালে ঢাকার আশপাশের ছয় জেলা ও কক্সবাজারে মোট ৩৪০টি খামারে জরিপ চালিয়ে গবেষকরা দেখেছেন, মাত্র ৩১ শতাংশ খামারি জানেন আসলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ (AMR) কী। ফলে অধিকাংশ ক্ষেত্রেই পশুচিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ বিক্রেতা, খাদ্য সরবরাহকারী, কিংবা খামারির নিজের সিদ্ধান্তে ওষুধ ব্যবহার হচ্ছে।

সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক খাওয়া হয় মাংসের মুরগিতে। ব্রয়লার খামারের ৭৮ শতাংশ এবং সোনালি খামারের ৬৭ শতাংশ মুরগিকে নিয়মিত এ ওষুধ দেওয়া হয়। ডিমপাড়া লেয়ার খামারে এই হার তুলনামূলক কম (৪১%)। তবে সমস্যার জায়গা হলো ওষুধ ব্যবহারের ধরন। প্রায় অর্ধেক খামারি “একই সঙ্গে একাধিক অ্যান্টিবায়োটিক” ব্যবহার করেন, আবার প্রায় এক-তৃতীয়াংশ খামার পুরনো বা অবশিষ্ট ওষুধ (left-over antibiotics) ব্যবহার করেন, যা আন্তর্জাতিক মানদণ্ডে সরাসরি ঝুঁকিপূর্ণ।

গবেষণায় আরও দেখা গেছে, কেবল ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়, খামারিরা ভাইরাসজনিত কিংবা অজানা অসুস্থতার ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। কেউ কেউ আবার ‘যদি লাগে’ ভেবে একেবারে ডে-ওল্ড চিক বা একদিন বয়সী বাচ্চা মুরগিকেও ওষুধ খাওয়ান।

সবচেয়ে চিন্তার বিষয় হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তালিকায় থাকা ‘অত্যন্ত জরুরি ওষুধ’ (Highest Priority Critically Important Antimicrobials) যেমন ফ্লুরোকুইনোলোন, মাক্রোলাইড এমনকি কোলিস্টিনও খামারে ব্যবহার করা হচ্ছে। এ ওষুধগুলো সাধারণত মানুষে গুরুতর সংক্রমণের চিকিৎসায় শেষ ভরসা হিসেবে রাখা হয়। খামারে নির্বিচারে প্রয়োগের ফলে এর কার্যকারিতা কমে গেলে সাধারণ মানুষের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে।

আরেকটি আশ্চর্য তথ্য হলো যাদের খামারি হিসেবে অভিজ্ঞতা বেশি (য১০ বছরের বেশি) তাদের মধ্যেই ভুল ব্যবহারের প্রবণতা বেশি পাওয়া গেছে। মনে হচ্ছে দীর্ঘদিনের অভ্যাস ও ‘আমরা জানি’ মনোভাব তাদের সঠিক প্র্যাকটিস থেকে দূরে রাখছে। বিপরীতে লেয়ার খামারিরা তুলনামূলকভাবে সচেতন; তারা পশুচিকিৎসকের পরামর্শ বেশি নেন এবং চিকিৎসা উদ্দেশ্যে সঠিকভাবে ওষুধ ব্যবহার করেন।

গবেষক দল বলছে, বাংলাদেশে অ্যান্টিবায়োটিক ব্যবহারে আইন-কানুন থাকলেও প্রয়োগ খুবই দুর্বল। ফলে খামারিদের হাতে ওষুধ পৌঁছে যাচ্ছে সহজেই, আর সঠিক প্রশিক্ষণের অভাবে তারা তা ভুলভাবে ব্যবহার করছেন। এর ফলাফল দাঁড়াচ্ছে মুরগির মাংস ও ডিমে ওষুধের অবশিষ্টাংশ (residue), এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার। উভয় ক্ষেত্রেই সাধারণ ভোক্তাদের স্বাস্থ্যে গুরুতর প্রভাব পড়তে পারে।

গবেষকদের মতে, এখনই কঠোর পদক্ষেপ না নিলে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ (AMR) ভয়াবহ আকার নিতে পারে, যার প্রভাব শুধু খামারে নয়, মানুষের জীবনেও পড়বে।

———

Determinants of indiscriminate antimicrobial use in commercial chicken farms in Bangladesh and their impact on food safety and public health. Sci Rep (2025).
DOI: 10.1038/s41598-025-14108-7

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ চকলেটের স্বাদ নির্ধারণে অণুজীব বড় ভূমিকা পালন করে
পরবর্তী প্রবন্ধ সাড়ে সাত কোটি বছর পুরোনো ফড়িং প্রজাতির সন্ধান
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?