এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: এক ফোঁটা গলিত শিলা জানালো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের জন্মকাল
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > এক ফোঁটা গলিত শিলা জানালো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের জন্মকাল
জ্যোতির্বিজ্ঞান

এক ফোঁটা গলিত শিলা জানালো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের জন্মকাল

ছোট ছোট গলিত শিলার ফোঁটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, বৃহস্পতি সৌরজগত জন্মের মাত্র ১.৮ মিলিয়ন বছর পর অর্থাৎ আজ থেকে প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল। এই গবেষণা শুধু বৃহস্পতির জন্মকাল নয়, বরং অন্যান্য গ্রহের জন্ম রহস্য উন্মোচনেও নতুন পথ খুলে দিয়েছে।

রামিছা আলী সালওয়া
রামিছা আলী সালওয়া
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫
হালনাগাদ: 3 সেপ্টেম্বর, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
অণুবীক্ষণ যন্ত্রের নিচে অ্যালেন্ডে উল্কার একটি পাতলা অংশে দৃশ্যমান গোলাকার চন্ড্রুল (Chondrule)।Akira Miyake/Kyoto University
শেয়ার

অবিশ্বাস্য হলেও সত্যি, কোটি কোটি বছর আগের একটা ছোট্ট গলিত শিলার ফোঁটাই আজকে বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছে বৃহস্পতির জন্মের গোপন তথ্য! মহাকাশে ভেসে বেড়ানো এই ছোট্ট কণাগুলো (যাদের Chondrule বলা হয়) যেন সূর্যজগতের পুরনো সময়ের দরজা খুলে দিয়েছে, আর সেটাই সাহায্য করেছে বৃহস্পতির সঠিক জন্মকাল নির্ধারণ করতে। জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় আর ইতালিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিক্স (INAF)-এর গবেষকরা এই চমকপ্রদ আবিষ্কার করে সূর্যজগতের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু করেছেন।

সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের যৌথ গবেষণায় জানা গেছে, উল্কাপিণ্ডের ভেতর সংরক্ষিত ছোট ছোট গলিত শিলার ফোঁটাগুলো বিশ্লেষণ করে তারা বৃহস্পতির জন্মকাল নির্ধারণ করতে পেরেছেন। গবেষণার ফলাফল বলছে, বৃহস্পতি জন্ম নিয়েছিল সূর্যজগতের শুরু হওয়ার মাত্র ১.৮ মিলিয়ন বছর পরে, অর্থাৎ আজ থেকে প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে।

সূর্যজগতের শুরুতে প্রচুর ছোট ছোট পাথর আর বরফের গুটলি (যাদের প্ল্যানেটেসিমাল বলা হয়) তরুণ সূর্যের চারপাশে ঘুরছিল। তখন বৃহস্পতি যখন দ্রুত বড় হচ্ছিল, তার মহাকর্ষ বল এসব প্ল্যানেটেসিমালের কক্ষপথে বিশৃঙ্খলা তৈরি করেছিল, আর এর ফলে তারা ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয়েছিল। ওই সংঘর্ষে প্ল্যানেটেসিমালে থাকা পানি তীব্র বাষ্পে পরিণত হয়ে বিস্ফোরণ ঘটায়, যা গলিত শিলাগুলোকে ছোট ছোট গোলাকার ফোঁটায় ভেঙে দেয়। আর এগুলোই হলো চন্ড্রুল (Chondrule)। পরে এই চন্ড্রুলগুলো মহাকাশে ঠাণ্ডা হয়ে নানা উল্কাপিণ্ডের ভেতর আটকে যায়, আর এগুলো পৃথিবীতে এসে পড়ে সময়ের সাক্ষী হয়ে যায়।

গবেষকরা বৃহস্পতির গঠন বুঝতে উন্নত কম্পিউটার সিমুলেশন চালিয়ে দেখেছেন, কীভাবে বৃহস্পতির মহাকর্ষ বল প্ল্যানেটেসিমালের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটিয়ে বাস্তবের মতো চন্ড্রুল তৈরি করে। সিমুলেশনে তৈরি চন্ড্রুলের আকার, ঠাণ্ডা হওয়ার গতি আর অন্যান্য বৈশিষ্ট্য প্রকৃত উল্কাপিণ্ডের চন্ড্রুলের সঙ্গে প্রায় একদম মিল। এই কাজ প্রমাণ করে, চন্ড্রুল গঠন আসলে একটা স্বাভাবিক গ্রহ গঠনের প্রক্রিয়া, যা কোনো জটিল বা অস্বাভাবিক শর্ত ছাড়া ঘটে। সবচেয়ে মজার ব্যাপার হলো, চন্ড্রুল তৈরির সবচেয়ে বেশি সময় ছিল সূর্যজগত তৈরি হওয়ার ১.৮ মিলিয়ন বছর পরে, ঠিক সেই সময় যখন বৃহস্পতিও জন্ম নিচ্ছিল।

এই আবিষ্কার শুধু বৃহস্পতির জন্মকাল নির্ধারণে সাহায্য করেনি, বরং অন্য গ্রহের জন্মকাল জানার জন্যও বিজ্ঞানীদের কাছে এক শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। চন্ড্রুলের বিভিন্ন বয়স বিশ্লেষণ করে ভবিষ্যতে শনির মতো গ্রহের জন্মকালও জানা যাবে। গবেষকরা ভাবছেন, বৃহস্পতির মতো অন্যান্য দৈত্য গ্রহরাও এই ধরনের চন্ড্রুল তৈরি করেছিল, আর এই প্রক্রিয়া কেবল আমাদের সৌরজগতে সীমাবদ্ধ নয়, অন্য নক্ষত্র আর গ্রহমণ্ডলেও ঘটতে পারে। তাই এই গবেষণা পুরো গ্যালাক্সির গ্রহ গঠনের রহস্য বুঝতে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

বলতে গেলে, কোটি কোটি বছর ধরে মহাশূন্যে ভেসে চলা এই ছোট্ট গলিত শিলার ফোঁটা আজ আমাদের বৃহস্পতির সঠিক জন্মকাল সম্পর্কে জানিয়ে দিল। এটা শুধু একটা গ্রহের ইতিহাস নয়, পুরো সৌরজগতের গঠন আর বিকাশের রহস্য উন্মোচনে একটা বড় ধাপ। এই আবিষ্কার মহাকাশ বিজ্ঞান, গবেষণা আর শিক্ষায় এক যুগান্তকারী গুরুত্ব বহন করে।

———

Chondrule formation by collisions of planetesimals containing volatiles triggered by Jupiter’s formation. Sci Rep (2025).
DOI: 10.1038/s41598-025-12643-x

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ম্যামথের দাঁতে মিলল প্রাগৈতিহাসিক জীবাণুর রহস্য
পরবর্তী প্রবন্ধ যেভাবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের জিনের পরিবর্তন ঘটে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?