এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: যেভাবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের জিনের পরিবর্তন ঘটে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জেনেটিক্স > যেভাবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের জিনের পরিবর্তন ঘটে
জেনেটিক্স

যেভাবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের জিনের পরিবর্তন ঘটে

এক গবেষণায় মানুষের বিভিন্ন অঙ্গে ডিএনএ মিথাইলেশনের পরিবর্তন বিশ্লেষণ করে একটি "এপিজেনেটিক অ্যাটলাস" তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, সব টিস্যু একইভাবে বুড়ো হয় না, কিছু অঙ্গে বার্ধক্য দ্রুত হয়। বিশেষ কিছু জিনের মিথাইলেশনকে বার্ধক্যের মূল চিহ্ন হিসেবে পাওয়া গেছে। ভবিষ্যতে এই তথ্য অ্যান্টি-এজিং চিকিৎসা ও স্বাস্থ্য রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সায়মা ইয়ানা
সায়মা ইয়ানা
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫
হালনাগাদ: 4 সেপ্টেম্বর, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
মানব টিস্যুর ডিএনএ মিথাইলেশন নিয়ে একটি বিশাল বিশ্লেষণে নতুন বার্ধক্য প্রতিরোধী লক্ষ্য (target) চিহ্নিত হয়েছে।Lawrence Lawry/Science Photo Library/Getty Images
শেয়ার

আমাদের শরীরে বয়সের দৃশ্যমান প্রভাবগুলোর পেছনে আছে জিনের কার্যকলাপের অদৃশ্য পরিবর্তন। এপিজেনেটিক প্রক্রিয়া ডিএনএ মিথাইলেশন (যেখানে মিথাইল গ্রুপ নামের ছোট ট্যাগ যোগ বা বাদ দেওয়া হয়) বয়স বাড়ার সাথে সাথে কম নির্ভুল হয়ে পড়ে। এর ফলেই জিনের কার্যকলাপে পরিবর্তন আসে, যা অঙ্গপ্রত্যঙ্গের কর্মক্ষমতা কমায় এবং রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়।

সম্প্রতি ১৭ ধরনের মানব টিস্যুর এপিজেনেটিক পরিবর্তনের ওপর একটি মেটা-অ্যানালাইসিস পুরো প্রাপ্তবয়স্ক জীবনের বিস্তৃত চিত্র হাজির করেছে, যা এখন পর্যন্ত বার্ধক্য জিনকে কীভাবে প্রভাবিত করে তার সবচেয়ে পূর্ণাঙ্গ মানচিত্র।

গবেষণায় দেখা গেছে, সব টিস্যু একই গতিতে বুড়ো হয় না। যেমন রেটিনা আর পেটের টিস্যুতে বয়স-সম্পর্কিত পরিবর্তন বেশি হয়, অথচ সার্ভিক্স বা ত্বকে তুলনামূলক কম। পাশাপাশি, গবেষকরা সব অঙ্গে সাধারণ কিছু এপিজেনেটিক মার্কার খুঁজে পেয়েছেন। এই “এপিজেনেটিক অ্যাটলাস” বার্ধক্য বোঝা ও বার্ধক্য ঠেকানোর ওষুধের সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করতে সহায়তা করতে পারে।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মলিক্যুলার বায়োলজিস্ট জোয়াও পেদ্রো মাগালহেস বলেন, “এটা বয়স বোঝার জন্য দুর্দান্ত একটা রিসোর্স। এত বড় মাপের ডেটা আমি আগে দেখিনি, এটা গবেষকদের জন্য খুবই মূল্যবান হবে।”

ডিএনএ মিথাইলেশনের প্যাটার্ন বিশ্লেষণ করে ইতিমধ্যেই “এজিং ক্লক” বানানো যায়, যা মানুষের জৈবিক বয়স মাপতে সক্ষম। তবে এখনও প্রশ্ন থেকে যায়, সব টিস্যু কি একই ধরনের বয়সের ছাপ বহন করে?

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের নির আইনন ও তাঁর সহকর্মীরা প্রায় ১৫,০০০ নমুনার ওপর গবেষণা করেছেন, যেখানে ১৮ বছর বয়সী থেকে শুরু করে ১০০ বছরের বেশি বয়সী মানুষের টিস্যু অন্তর্ভুক্ত ছিল। তাঁরা ডিএনএর প্রায় ৯ লাখ সম্ভাব্য স্থানে মিথাইলেশনের পরিবর্তন ম্যাপ করে একটি ওপেন-অ্যাক্সেস অ্যাটলাস তৈরি করেছেন।

ফলাফলে দেখা গেছে, গড়ে মিথাইলেশনের হার টিস্যু ভেদে ভিন্ন। যেমন সার্ভিক্সে ৩৫%, ত্বকে ৪৮%, মাংসে ৫১%, হৃদপিণ্ডে ৫৩%, পেটে ৫৭% আর রেটিনায় ৬৩%। বয়সের সাথে প্রায় সব টিস্যুতেই মিথাইলেশন বাড়তে থাকে, ব্যতিক্রম শুধু কঙ্কালপেশী আর ফুসফুস, যেখানে উল্টো কমে যায়।

গবেষকরা টিস্যুগুলোর জিন স্তরে সাধারণ বার্ধক্যের প্রক্রিয়া খুঁজে পেয়েছেন। এর মধ্যে রয়েছে HDAC4 ও HOX, যেগুলো বার্ধক্য ও কার্যক্ষমতা কমার সাথে যুক্ত। আর MEST, যা ডায়াবেটিস ও স্থূলতার সাথে সম্পর্কিত। দুটোই বার্ধক্যের গতিকে ত্বরান্বিত করে।

তাঁরা আরও দেখেছেন যে PCDHG জিন পরিবারের অতিরিক্ত মিথাইলেশন বহু অঙ্গে বার্ধক্য চালিত করে। আগের গবেষণায় এটিকে মস্তিষ্কের সাদা পদার্থ কমে যাওয়ার সাথে যুক্ত পাওয়া গিয়েছিলো, যা দ্রুত স্মৃতিভ্রংশের লক্ষণ।

গবেষক ম্যাকসু জ্যাক বলেন, এই অ্যাটলাস পুরো শরীর জুড়ে বার্ধক্যের মূল প্রক্রিয়া বুঝতে এবং অ্যান্টি-এজিং থেরাপির নতুন দিক খুঁজে পেতে সহায়ক হবে। তিনি আশা করেন, ভবিষ্যতে আলাদা আলাদা রোগ যেমন হার্ট বা লিভারের বদলে বার্ধক্যকেই মূল সমস্যা ধরে চিকিৎসা করা যাবে।

তবে জার্মানির লিবনিজ ইনস্টিটিউটের এপিজেনেটিসিস্ট হোলগার বিয়ারহফ সতর্ক করে বলেন, মানব জিনোমে প্রায় ৩ কোটি এপিজেনেটিক সাইট আছে, আর এই গবেষণা এখনো তার ক্ষুদ্র অংশকেই কভার করেছে।

আইনন মেনে নিলেও বলেন, তাঁদের ডেটা বার্ধক্যের প্রক্রিয়া উন্মোচন ও তা ধীর করার পথ খুঁজে দিতে পারে। আগের গবেষণায় দেখা গেছে, ব্যায়াম মানুষের কঙ্কালপেশীতে তরুণ-ধরনের মিথাইলেশন বজায় রাখতে সাহায্য করে। “শরীরে এমন প্রায় কোনো টিস্যু নেই যা ব্যায়ামের প্রভাব থেকে বঞ্চিত,” তিনি বলেন। তাই ঘুম, খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মতো বিষয়গুলো কিভাবে বার্ধক্য ধীর করতে পারে তা বোঝার পথও এই গবেষণা খুলে দিয়েছে।

———

DNA Methylation Ageing Atlas Across 17 Human Tissues, Research Square (2025), preprint
DOI: 10.21203/rs.3.rs-7184037/v1

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ এক ফোঁটা গলিত শিলা জানালো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের জন্মকাল
পরবর্তী প্রবন্ধ ডিজিটাল দুনিয়ায় টিনএজারদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য: সোশ্যাল মিডিয়ার দ্বিমুখী প্রভাব
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?