এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বায়ুদূষণের সাথে ডিমেনশিয়ার ঝুঁকি বৃদ্ধি সরাসরি সম্পর্কিত
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > বায়ুদূষণের সাথে ডিমেনশিয়ার ঝুঁকি বৃদ্ধি সরাসরি সম্পর্কিত
স্বাস্থ্য

বায়ুদূষণের সাথে ডিমেনশিয়ার ঝুঁকি বৃদ্ধি সরাসরি সম্পর্কিত

বৃহৎ একটি গবেষণা প্রমাণ করেছে, দীর্ঘমেয়াদি PM2.5/sub বায়ুদূষণের সংস্পর্শ লিউই বডি ডিমেনশিয়া ও পারকিনসন্স–সম্পর্কিত ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়। এটি সরাসরি রোগ সৃষ্টি না করলেও, জিনগতভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে এর অগ্রগতি দ্রুত করে। প্রাণী পরীক্ষায়ও একই ফল পাওয়া গেছে। গবেষকরা মনে করেন, বায়ুদূষণকে নিউরোডিজেনারেটিভ রোগের একটি গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা উচিত।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫
হালনাগাদ: 14 সেপ্টেম্বর, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
একটি গবেষণায় দেখা গেছে যে বায়ু দূষণের সংস্পর্শে থাকলে লিউই বডি ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।DimaBerlin/Shutterstock.com
শেয়ার

৫ কোটি ৬০ লাখ মানুষের ওপর করা এক বিশ্লেষণ দেখিয়েছে, বায়ুদূষণের সংস্পর্শে আসা একটি বিশেষ ধরনের ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি বাড়ায়। এটি আলঝেইমারস এবং ভাসকুলার ডিমেনশিয়ার পর তৃতীয় সর্বাধিক প্রচলিত ডিমেনশিয়ার ধরন।

গত ৪ সেপ্টেম্বর Science জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, দীর্ঘমেয়াদি PM2.5 (২.৫ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণিকা) এর সংস্পর্শে থাকলে লিউই বডি ডিমেনশিয়া (Lewy body dementia) বা পারকিনসন্স রোগ–সম্পর্কিত ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি বাড়ে।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির চিকিৎসক–নিউরোসায়েন্টিস্ট হুই চেন বলেন, PM2.5 সরাসরি লিউই বডি ডিমেনশিয়া ঘটায় না, তবে যাদের জেনেটিকভাবে এই রোগের প্রবণতা আছে তাদের ক্ষেত্রে এর অগ্রগতি ত্বরান্বিত করে। লিউই বডি ডিমেনশিয়া মূলত দুটি অসুস্থতাকে বোঝায়—ডিমেনশিয়া উইথ লিউই বডিস এবং পারকিনসন্স ডিজিজ উইথ ডিমেনশিয়া। উভয় ক্ষেত্রেই মস্তিষ্কে α-synuclein (αSyn) নামের প্রোটিন জমে লিউই বডি তৈরি করে, যা স্নায়ুকোষের কার্যকারিতা নষ্ট করে।

গবেষকরা ২০০০ থেকে ২০১৪ সালের হাসপাতালের ভর্তি–সংক্রান্ত তথ্য (৫৬.৫ মিলিয়ন রোগী) বিশ্লেষণ করেন। তারা দেখেন, দীর্ঘমেয়াদি PM2.5 সংস্পর্শে থাকলে সব ধরনের নিউরোডিজেনারেটিভ রোগে হাসপাতালে ভর্তির ঝুঁকি বেড়ে যায়। বিশেষত লিউই বডি ডিমেনশিয়ার ক্ষেত্রে এই ঝুঁকি ১২ শতাংশ বেশি।

ইঁদুরের ওপর করা পরীক্ষায় দেখা গেছে, ১০ মাস ধরে PM2.5 কণার সংস্পর্শে থাকলে তাদের মস্তিষ্কে αSyn এর মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাদের মেমরি ও শেখার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, যেমন গোলকধাঁধা পেরোনোর পরীক্ষা বা নতুন বস্তু চিনতে পারার পরীক্ষায় সমস্যা দেখা দেয়। একই সময়ে মস্তিষ্কের মেডিয়াল টেম্পোরাল লোব ছোট হয়ে যায়, যা স্মৃতি গঠন ও পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ। ইঁদুরের আন্ত্রিক নালি ও ফুসফুসেও αSyn এর দলা পাওয়া গেছে, যা গাট–ব্রেইন অক্ষ ধরে মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে। গবেষকদের মতে, PM2.5 ফুসফুসে জমে প্রদাহ তৈরি করে এবং পরে রক্তপ্রবাহে প্রবেশ করে blood–brain barrier অতিক্রম করতে সক্ষম হয়।

গবেষণা আরও দেখিয়েছে, PM2.5 সংস্পর্শে আসা ইঁদুর ও লিউই বডি ডিমেনশিয়া রোগীর মস্তিষ্কে gene-expression পরিবর্তনের মধ্যে দৃঢ় মিল রয়েছে। তবে এ মিল পাওয়া যায়নি পারকিনসন্স রোগীদের ক্ষেত্রে, যাদের ডিমেনশিয়া হয়নি। চেন বলেন, এর মানে হলো—PM2.5 একা ডিমেনশিয়া ঘটায় না, বরং যাদের জিনগত ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে রোগ বাড়িয়ে দেয়।

গবেষকরা মনে করেন, নতুনত্ব হলো PM2.5 এবং লিউই বডি ডিমেনশিয়ার সরাসরি সম্পর্ক দেখানো। তবে তারা স্বীকার করেছেন, ইঁদুরকে স্বল্প সময়ে উচ্চমাত্রার দূষণ দেওয়া হয়েছিল, যা মানুষের দীর্ঘমেয়াদি কমমাত্রার সংস্পর্শ থেকে ভিন্ন। ভবিষ্যতে তারা বাস্তব পরিস্থিতির কাছাকাছি মডেল ব্যবহার করতে চান এবং খুঁজে বের করতে চান ঠিক কোন ধরনের PM2.5 কণিকা বেশি ঝুঁকি তৈরি করে।

গবেষক শিয়াওবো মাও বলেন, এই গবেষণা নতুন জানালার মতো। এখন আরও গবেষণা হবে, কীভাবে বায়ুদূষণ নিউরোডিজেনারেটিভ রোগ ঘটায় তা বোঝার জন্য।

———

Lewy body dementia promotion by air pollutants, Science (2025)
DOI: 10.1126/science.adu4132

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ জীবন কীভাবে বহুকোষী হয়ে উঠল?
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: জিনোম
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?