এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ডিএনএ-র সার্চ ইঞ্জিন: জিনোমিক ডেটার নতুন দিগন্ত
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জেনেটিক্স > ডিএনএ-র সার্চ ইঞ্জিন: জিনোমিক ডেটার নতুন দিগন্ত
জেনেটিক্সজৈবপ্রযুক্তি

ডিএনএ-র সার্চ ইঞ্জিন: জিনোমিক ডেটার নতুন দিগন্ত

মেটাগ্রাফ হলো জীববিজ্ঞানের গুগলের মতো একটি সার্চ ইঞ্জিন, যা বিশাল ডিএনএ, আরএনএ ও প্রোটিন ডেটাবেস থেকে দ্রুত তথ্য খুঁজে বের করতে পারে। এটি জীববিজ্ঞানের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ও জিনগত অনুসন্ধানে। ওপেন ডেটা ও ওপেন-সোর্স টুলের সমন্বয়ে তৈরি টুলটি ভবিষ্যতের জিনোমিক গবেষণার জন্য এক বিপ্লবী পদক্ষেপ।

জান্নাত শেখ
জান্নাত শেখ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫
হালনাগাদ: 10 অক্টোবর, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
MetaGraph ডিএনএ, আরএনএ এবং প্রোটিন সিকোয়েন্সের বিশাল আর্কাইভ ইনডেক্স।Andrew Brookes/Connect Images/Science Photo Library
শেয়ার

ইন্টারনেটের যেমন গুগল আছে, এখন জীববিজ্ঞানেরও আছে মেটাগ্রাফ (MetaGraph)। Nature জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, এই সার্চ ইঞ্জিনটি এখন পাবলিক ডেটাবেজে সংরক্ষিত বিপুল জৈবিক তথ্য দ্রুত খুঁজে বের করতে পারে।

“এটা সত্যিই এক বিশাল অর্জন,” বলছেন প্যারিসের পাস্তুর ইনস্টিটিউটের বায়োকম্পিউটিং গবেষক রায়ান চিকি। “তারা র জৈব তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।” এই ডেটাগুলির মধ্যে রয়েছে ডিএনএ, আরএনএ ও প্রোটিন সিকোয়েন্স যার পরিমাণ লাখ লাখ কোটি ডিএনএ অক্ষরের সমান। অর্থাৎ ‘পেটাবেস’ পরিমাণ তথ্য। এই তথ্য গুগলের ওয়েবপেজের বিশাল ইনডেক্স থেকেও বড়।

MetaGraph-কে “ডিএনএ-র গুগল” বলা হলেও চিকির মতে এটি বরং ইউটিউবের সার্চ ইঞ্জিনের মতো। যেমন ইউটিউব এমন ভিডিওও খুঁজে বের করতে পারে যেখানে “লাল বেলুন” শব্দটি টাইটেল বা ডেসক্রিপশনে না থাকলেও ভিডিওতে আছে, তেমনি মেটাগ্রাফও বিশাল জিনগত ডেটাসেটের গভীরে লুকিয়ে থাকা প্যাটার্ন শনাক্ত করতে পারে সেগুলো আগে থেকে ট্যাগ করা না থাকলেও।

“এটি এমন কাজ সম্ভব করছে, যা অন্য কোনোভাবে করা যায় না,” বলেন চিকি।

MetaGraph তৈরির মূল উদ্দেশ্য ছিল জিনোম সিকোয়েন্সিং ডেটার বিশালতা ও অপ্রবেশযোগ্যতা মোকাবিলা করা। গত কয়েক দশকে এসব ডেটাবেসের আকার দ্রুত বেড়েছে, কিন্তু সেই বিপুল তথ্য ব্যবহার করাই হয়ে উঠেছে বিজ্ঞানীদের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ র সিকোয়েন্স ডেটা ফ্র্যাগমেন্টেড, নোয়েজি আর সার্চ করার মতো না। “এই বিপুল তথ্যই আসলে ব্যবহার বাধাগ্রস্ত করছে,” বলেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটেশনাল বায়োলজিস্ট আরতেম বাবায়ান।

গবেষণার সহলেখক সুইজারল্যান্ডের ETH Zurich-এর বায়োইনফরম্যাটিশিয়ান আন্দ্রে কাহলেস জানান, মেটাগ্রাফের মাধ্যমে বিজ্ঞানীরা এখন Sequence Read Archive (SRA)-এর মতো বিশাল পাবলিক ডেটাবেজে প্রশ্ন করতে পারবেন যেখানে ১০০ মিলিয়ন বিলিয়নেরও বেশি ডিএনএ অক্ষর রয়েছে।

তারা সমস্যাটির সমাধান করেছেন গাণিতিক ‘গ্রাফ’ ব্যবহার করে, যা ওভারল্যাপ করা ডিএনএ অংশগুলিকে যুক্ত করে, যেমন কিছু বইয়ের সূচিতে একই শব্দের বাক্যগুলো সারিবদ্ধ থাকে।

গবেষকরা সাতটি পাবলিক ডেটাবেজের তথ্য একত্রিত করে তৈরি করেছেন ১.৮৮ কোটি অনন্য ডিএনএ ও আরএনএ সিকোয়েন্স সেট এবং ২১০ বিলিয়ন অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স সেট, যেখানে জীবনের সব ক্লেডের তথ্য আছে, ভাইরাস থেকে শুরু করে মানুষ পর্যন্ত। তারা একটি সার্চ ইঞ্জিনও তৈরি করেছেন, যেখানে ব্যবহারকারীরা টেক্সট প্রম্পট দিয়ে এই বিশাল কাঁচা তথ্যভাণ্ডারে অনুসন্ধান করতে পারেন।

“এটি ডেটার সঙ্গে একেবারেই নতুনভাবে ইন্টার‌্যাকশনের পথ খুলে দিয়েছে,” বলেন কাহলেস। “ডেটা কমপ্রেসড, কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য।”

MetaGraph-এর কার্যকারিতা দেখাতে গবেষকরা এটি ব্যবহার করেছেন ২,৪১,৩৮৪টি মানব অন্ত্রের মাইক্রোবায়োম নমুনা বিশ্লেষণে, বিশ্বজুড়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ জিনের উপস্থিতি নির্ণয়ে। আগের সংস্করণ দিয়ে তারা নিউইয়র্ক ও টোকিওর সাবওয়েতে থাকা ব্যাকটেরিয়ার ড্রাগ-রেজিস্ট্যান্স জিনও ট্র্যাক করেছিলেন। এবারকার বিশ্লেষণ সম্পন্ন হয়েছে মাত্র এক ঘণ্টায়, একটি শক্তিশালী কম্পিউটারে।

MetaGraph একা নয়—এর বাইরে আরও বড় মাপের জিনোম সার্চ টুল তৈরি হয়েছে।

চিকি ও বাবায়ান তৈরি করেছেন Logan নামের একটি প্ল্যাটফর্ম, যা বিলিয়ন সংখ্যক ছোট ডিএনএ সিকোয়েন্স একত্র করে দীর্ঘ, সংগঠিত ডিএনএ অংশ তৈরি করে। এতে পুরো জিন ও তার ভ্যারিয়েন্ট শনাক্ত করা যায়, যদিও কিছু ক্ষেত্রে MetaGraph-এর তুলনায় ফিচার কম। “আমাদের টুলের ফিচার কম, কিন্তু পারফরম্যান্স বেশি,” বলেন চিকি।

এই Logan ব্যবহার করে তারা ২০০ মিলিয়নেরও বেশি প্রাকৃতিকভাবে বিদ্যমান প্লাস্টিক-খেকো এনজাইমের সংস্করণ আবিষ্কার করেছেন যার কিছু সংস্করণ ল্যাবে তৈরি এনজাইমের চেয়েও কার্যকর। এই গবেষণা সম্প্রতি একটি প্রিপ্রিন্টে সার্ভারে প্রকাশিত হয়েছে।

তারা এবং অন্যান্য গবেষকেরা এর আগে ভাইরাস ডিএনএ অনুসন্ধানের জন্য ছোট আকারের সার্চ টুলও তৈরি করেছিলেন, যা নতুন ভাইরাস ও ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত টি-সেল থেরাপিতে অজানা ভাইরাল দূষণ শনাক্ত করেছে।

বাবায়ানের মতে, এসব আবিষ্কার সম্ভব হয়েছে দুটি কারণে: ওপেন-সোর্স সার্চ টুল, যেমন metagraph.ethz.ch ও logan-search.org এবং ওপেন পাবলিক সিকোয়েন্সিং রিপোজিটরি।

তবে তিনি সতর্ক করেছেন, অর্থায়ন কমে গেলে এসব উন্মুক্ত ডেটাবেজ টিকিয়ে রাখা কঠিন হতে পারে। “এসব সার্চ উদ্ভাবন দেখায় কেন ওপেন ডেটা শেয়ারিং এত গুরুত্বপূর্ণ,” বলেন তিনি।

“এগুলো বিশ্বজুড়ে বৈজ্ঞানিক অগ্রগতির জ্বালানি,” যোগ করেন বাবায়ান। “আমরা এখন ‘পেটাবেস-স্কেল জিনোমিকস’-এর এক নতুন যুগে প্রবেশ করছি আর এর সবচেয়ে বড় সাফল্যগুলো এখনো আসা বাকি।”

———

Efficient and accurate search in petabase-scale sequence repositories. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-09603-w

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ২০২৫ সালের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী, কিন্তু কেন?
পরবর্তী প্রবন্ধ জ্যোতির্বিজ্ঞানীদের বিভ্রান্ত করা রহস্যময় মহাজাগতিক ‘বিন্দু’র রহস্য উদঘাটন?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?