এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নেপোলিয়নের সৈন্যদের রহস্যময় মৃত্যুর নতুন ব্যাখ্যা খুঁজে পেলেন বিজ্ঞানীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জেনেটিক্স > নেপোলিয়নের সৈন্যদের রহস্যময় মৃত্যুর নতুন ব্যাখ্যা খুঁজে পেলেন বিজ্ঞানীরা
জেনেটিক্সপ্রত্নতত্ত্ব

নেপোলিয়নের সৈন্যদের রহস্যময় মৃত্যুর নতুন ব্যাখ্যা খুঁজে পেলেন বিজ্ঞানীরা

নেপোলিয়নের সেনাবাহিনীর পতন শুধুমাত্র ঠান্ডা ও ক্ষুধার কারণে নয় বরং একাধিক সংক্রামক রোগও ছিল এর পেছনে। আধুনিক ডিএনএ বিশ্লেষণে ধরা পড়েছে প্যারাটাইফয়েড ও রিল্যাপসিং ফিভারের প্রমাণ, যা ইতিহাসের এক জটিল মৃত্যুর কাহিনিকে আরও গভীর করে তুলেছে।

জান্নাতুল মাইশা
জান্নাতুল মাইশা
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫
হালনাগাদ: 4 নভেম্বর, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
১৮১২ সালে মস্কো থেকে পশ্চাদপসরণের সময় নেপোলিয়নের ৫,০০,০০০-এর শক্তিশালী সেনাবাহিনীর প্রায় ৬০% ঠান্ডা, ক্ষুধা এবং রোগে মারা গিয়েছিল।R. Barbieri et al./Current Biology
শেয়ার

১৮১২ সালে মস্কো থেকে পশ্চাদপসরণের সময়, সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট প্রথম তাঁর বিশাল সেনাবাহিনীর অধিকাংশকে হারান ক্ষুধা, অসুখ আর ভয়াবহ রাশিয়ান শীতের কারণে। এখন, সেই নিহত সৈন্যদের ডিএনএ বিশ্লেষণে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আরও দুটি অপ্রত্যাশিত রোগ, যা তাদের ভোগাচ্ছিল।

গবেষকরা জানিয়েছেন, সেনাবাহিনীর ধ্বংসের পেছনের কারণগুলো সম্ভবত আগের ধারণার চেয়েও অনেক বেশি জটিল। “ইতিহাসপ্রেমীদের কাছে এই গবেষণাপত্রটি হবে খুবই আকর্ষণীয়,” বলেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির নৃতাত্ত্বিক জেনেটিসিস্ট অ্যান স্টোন। “গবেষণাটি অসাধারণভাবে সম্পন্ন হয়েছে।”

ইতিহাসবিদরা বহুদিন ধরে তর্ক-বিতর্ক করে আসছেন নেপোলিয়নের সেনাবাহিনীর পতনের কারণ নিয়ে। ২০০৬ সালে, মৃত সৈন্যদের হাড়গোড়ের ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা খুঁজে পান দুটি রোগজীবাণু, Rickettsia prowazekii (যা টাইফাস ঘটায়) এবং Bartonella quintana (যা ট্রেঞ্চ জ্বর ঘটায়)। ইতিহাসে উল্লেখিত উপসর্গ এবং সৈন্যদের দেহে পাওয়া উকুন (যা টাইফাস ছড়ায়) দেখে এই দুই জীবাণুকে তখন থেকেই প্রধান সন্দেহভাজন মনে করা হতো।

তবে এই শনাক্তকরণ করা হয়েছিল পলিমারেজ চেইন রিঅ্যাকশন (PCR) পদ্ধতি ব্যবহার করে, যা নির্দিষ্ট জীবাণুর ডিএনএ শনাক্ত করতে পারদর্শী হলেও, অজানা রোগ সনাক্তকরণের ক্ষেত্রে ততটা কার্যকর নয়।

২০ বছর পর, প্যারিসের পাস্তুর ইনস্টিটিউটের প্যালিওজিনোমিস্ট নিকোলাস রাসকোভান ও তাঁর দল এই রহস্যে ফেরেন আধুনিক প্রযুক্তি নিয়ে। এবার তাঁরা প্রাচীন ডিএনএ থেকে যেকোনো পরিচিত জীবাণুর সন্ধান করতে সক্ষম এমন একটি নতুন পদ্ধতি ব্যবহার করেন।

২০০২ সালে লিথুয়ানিয়ায় খনন করা ১৩ জন সৈন্যের দাঁত থেকে ডিএনএ সংগ্রহ করে তাঁরা ‘নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিং’ প্রযুক্তি প্রয়োগ করেন, যা একসঙ্গে লক্ষাধিক ডিএনএ অংশ বিশ্লেষণ করতে পারে। এতে তাঁরা একাধিক রোগজীবাণুর উপস্থিতি পরীক্ষা করতে সক্ষম হন।

১৩ জনের মধ্যে ৪ জনের শরীরে পাওয়া যায় Salmonella enterica, যা প্যারাটাইফয়েড জ্বর ঘটায়। এই জ্বরের উপসর্গের মধ্যে থাকে ক্ষুধামন্দা ও গোলাপি দাগ। আরও ২ জনের শরীরে পাওয়া যায় Borrelia recurrentis নামক জীবাণু, যা উকুনবাহিত এবং “রিল্যাপসিং ফিভার” বা পুনরাবৃত্ত জ্বর ঘটায়, যেখানে উচ্চ তাপমাত্রার জ্বর বারবার ফিরে আসে।

দলটি ২০০৬ সালে শনাক্ত করা রোগগুলোর কোনো চিহ্ন খুঁজে পায়নি। সম্ভবত সেই জীবাণুগুলো এই ১৩ জন সৈন্যের মধ্যে ছড়ায়নি, অথবা নতুন প্রযুক্তি কিছু ক্ষেত্রে পিসিআর-এর চেয়ে কম সংবেদনশীল হওয়ায় সেগুলো ধরা পড়েনি।

তবে গবেষক রাসকোভান বলেন, ফলাফল স্পষ্টভাবে দেখাচ্ছে যে সেনাবাহিনীর পতনের পেছনে “একক কোনো মহামারি” ছিল না। বরং “বহু ধরনের কারণেই” সৈন্যদের মৃত্যু ঘটেছিল এবং হয়তো আরও অনেক কারণ রয়েছে, যা এখনো অজানা।

রাসকোভান পরামর্শ দেন, বাকি কারণ নির্ণয়ে বিজ্ঞানীদের আপাতত বিরতি নেওয়া উচিত। লিথুয়ানিয়ার খননকৃত অধিকাংশ দাঁতের নমুনা ইতিমধ্যে বিশ্লেষিত হয়েছে। তিনি বলেন, “এখন যা অবশিষ্ট আছে, তা ভবিষ্যতের জন্য রেখে দেওয়া ভালো, যখন আমাদের হাতে থাকবে এমন প্রযুক্তি, যা দিয়ে আমরা আজ কল্পনাও করতে পারছি না এমন কিছু জানতে পারব।”

———

Paratyphoid fever and relapsing fever in 1812 Napoleon’s devastated army. Current Biology (2025).
DOI: 10.1016/j.cub.2025.09.047

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ কোয়ান্টাম না হয়েও কি মহাকর্ষ কোয়ান্টাম প্রভাব দেখাতে পারে?
পরবর্তী প্রবন্ধ নতুন গবেষণা বলছে, মহাবিশ্ব কোনো কম্পিউটার সিমুলেশন নয়
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?