এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: সংক্রামক রোগের চিকিৎসায় অ্যান্টিবডি থেরাপির নতুন দিগন্ত
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > অণুজীববিজ্ঞান > সংক্রামক রোগের চিকিৎসায় অ্যান্টিবডি থেরাপির নতুন দিগন্ত
অণুজীববিজ্ঞান

সংক্রামক রোগের চিকিৎসায় অ্যান্টিবডি থেরাপির নতুন দিগন্ত

অ্যান্টিবডি-ভিত্তিক থেরাপি এখন বার্ড ফ্লু, কোভিড-১৯ ও এইচআইভি সংক্রামক রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দরজা খুলছে। এসব থেরাপি ভাইরাসের একাধিক অংশকে লক্ষ্য করে আরও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। তবে এখনো এর স্থায়িত্ব, খরচ এবং সহজ প্রয়োগযোগ্যতা নিয়ে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।

সায়মা ইয়ানা
সায়মা ইয়ানা
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫
হালনাগাদ: 24 নভেম্বর, 2025
পড়তে 6 মিনিট লাগবে
শেয়ার
ভবিষ্যতের অ্যান্টিবডি থেরাপি H5N1 এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (সবুজ) কে টার্গেট করতে পারে।Steve Gschmeissner/Science Photo Library
শেয়ার

গবেষকরা সংক্রামক রোগের চিকিৎসায় অ্যান্টিবডি-ভিত্তিক থেরাপি উন্নয়নের দিকে ক্রমেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এসব থেরাপি বার্ড ফ্লু-এর মতো রোগের সংক্রমণের তীব্রতা কমাতে এবং এইচআইভি (HIV)-এর মতো দীর্ঘমেয়াদি রোগ নিরাময়ের লক্ষ্যেও তৈরি করা হচ্ছে। কৃত্রিম অ্যান্টিবডি ভবিষ্যতে কোভিড-১৯-এর মতো রোগের ভ্যাকসিনকে আরও কার্যকর করতেও সাহায্য করতে পারে।

অ্যান্টিবডি হলো দেহের রোগ-প্রতিরোধ ব্যবস্থা (ইমিউন সিস্টেম)-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। বিজ্ঞানীরা ইঁদুরের বি-সেল (B cells) ও মানব কোষের লাইন মিলিয়ে কৃত্রিম অ্যান্টিবডি তৈরি করেন। বর্তমানে অনুমোদিত অধিকাংশ অ্যান্টিবডি-ভিত্তিক ওষুধ ক্যান্সার এবং অটোইমিউন রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে।
রুনহং ঝৌ (Runhong Zhou), যিনি হংকং বিশ্ববিদ্যালয়ে রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেন, জানান যে মনোক্লোনাল অ্যান্টিবডি ইতোমধ্যেই ইবোলা, রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস (RSV) এবং কোভিড-১৯ ভাইরাস SARS-CoV-2 দ্বারা সৃষ্ট গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু)-এর ক্ষেত্রে আগের অ্যান্টিভাইরাল প্রচেষ্টাগুলো তেমন সফল হয়নি, কারণ ভাইরাসটি দ্রুত মিউটেশন (জিনগত পরিবর্তন) ঘটিয়ে চিকিৎসাকে কম কার্যকর করে তোলে। একই কারণে সময়ের সঙ্গে সঙ্গে কোভিড-১৯-এর অ্যান্টিবডি ওষুধগুলোর কার্যকারিতাও কমে গেছে।

H5N1 বার্ড ফ্লু ভাইরাসের জন্য ঝৌ এবং তার সহকর্মীরা এমন একটি অ্যান্টিবডি তৈরি করেছেন, যার দুটি লক্ষ্যবস্তু রয়েছে—ভাইরাসের পৃষ্ঠের প্রোটিনের “স্টেম” অংশ এবং মানুষের কোষের রিসেপ্টর। কোষের ওপর করা পরীক্ষায় তারা দেখতে পান যে এই অ্যান্টিবডিটি বার্ড ফ্লু-এর একাধিক জীবিত (লাইভ) স্ট্রেইনকে নিষ্ক্রিয় করতে পেরেছে এবং শুধুমাত্র একটি নির্দিষ্ট অ্যান্টিজেনকে লক্ষ্য করে তৈরি করা সাধারণ মনোক্লোনাল অ্যান্টিবডির চেয়ে বেশি কার্যকরভাবে ভাইরাসকে কোষে ঢোকা বা কোষে লেগে থাকা থেকে বাধা দিয়েছে। তাদের ফলাফল ইঙ্গিত দেয় যে, একই সঙ্গে ভাইরাসের স্টেম এবং মানব কোষের রিসেপ্টরকে লক্ষ্য করা “অ্যান্টিবডির কার্যকারিতা বাড়ানোর একটি ভালো কৌশল”।

এই গবেষণাগুলো নিয়ে ঝৌ এবং তার দল গত সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত Pandemic Research Alliance International Symposium-এ তাদের ফলাফল উপস্থাপন করেন। তবে এই সুরক্ষা কতদিন স্থায়ী হবে, বা অ্যান্টিবডি চিকিৎসা ভাইরাসে এমন মিউটেশন তৈরি করতে পারে কি না যাতে ভাইরাসটি ভবিষ্যতে ইমিউন সিস্টেমকে ফাঁকি দিতে পারে, সেটি এখনো স্পষ্ট নয়।

নিউইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটির মেডিকেল ছাত্র হসিয়াং হং (Hsiang Hong) এবং তার দলও H5N1 নিয়ে কাজ করছেন। তারা এমন একগুচ্ছ (প্যানেল) মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করছেন, যা ভাইরাসটির একাধিক অংশকে লক্ষ্য করে। এর মাধ্যমে তারা ভাইরাসটি সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হচ্ছে তা ট্র্যাক করতে এবং এমন চিকিৎসা খুঁজে বের করতে চান, যা ভাইরাসের একাধিক ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই কাজ করতে পারে।

অ্যান্টিবডি অন্যান্য চিকিৎসা পদ্ধতির কার্যকারিতাও বাড়াতে পারে, যেমন ভ্যাকসিন। যেহেতু অধিকাংশ ভাইরাস দ্রুত মিউটেশন ঘটায়, তাই ভ্যাকসিনকে নিয়মিত আপডেট করতে হয়।
হংকং বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি গবেষক ঝিওয়েই চেন (Zhiwei Chen) বলেন, এমন অ্যান্টিবডি, যা SARS-CoV-2-এর অত্যন্ত সংরক্ষিত (highly conserved) অংশে বাঁধতে পারে, তা ভাইরাস মিউটেশন করলেও ভ্যাকসিনকে কার্যকর রাখতে সাহায্য করতে পারে। চেন এবং তার দল SARS-CoV-2 ভাইরাসের পৃষ্ঠের এমন কয়েকটি অংশ শনাক্ত করেছেন যা মিউটেশনের সময় তেমন পরিবর্তিত হয় না। তারা আরও দেখেছেন যে, এসব সংরক্ষিত অংশকে লক্ষ্য করে তৈরি কয়েকটি অ্যান্টিবডি বিভিন্ন ধরনের করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে পেরেছে, যেমন SARS-CoV-1 (যা মারাত্মক শ্বাসযন্ত্রের রোগ SARS সৃষ্টি করে), SARS-CoV-2-এর বিভিন্ন ভ্যারিয়েন্ট এবং বাদুড় ও প্যাঙ্গোলিনে পাওয়া কিছু করোনাভাইরাস।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত Peter Doherty Institute of Infection and Immunity-এর সংক্রামক রোগ গবেষক শ্যারন লিউইন (Sharon Lewin) এবং তার দল এইচআইভি চিকিৎসা উন্নত করতেও অ্যান্টিবডি ব্যবহার করতে চান। বর্তমানে এইচআইভি রোগীরা অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ নেন, যা দেহে ভাইরাল লোড কমিয়ে আনে। তবে তাদের শরীরে এমন কিছু নিষ্ক্রিয় টি-সেল (T cells) রয়ের যায়, যেগুলো ভাইরাস দ্বারা সংক্রমিত থাকে এবং ওষুধ বন্ধ করলে পুনরায় সক্রিয় হতে পারে।

এই রিজার্ভার কমানোর একটি কৌশল হলো এসব ঘুমিয়ে থাকা টি-সেলকে আবার সক্রিয় করা, যাতে ইমিউন সিস্টেম সেগুলো ধ্বংস করতে পারে। এ বছরের শুরুতে গবেষকরা Nature Communications জার্নালের এক প্রতিবেদনে, তারা mRNA-যুক্ত একটি ছোট অণু (small molecule) টি-সেলে পৌঁছে দিয়ে নিষ্ক্রিয় কোষকে পুনরায় সক্রিয় করতে পেরেছেন, যদিও প্রাণীর ওপর পরীক্ষায় সেই অণুটি কার্যকরভাবে টি-সেলে পৌঁছাতে পারেনি। পরে তারা আবিষ্কার করেন, সেই ছোট অণুটির সঙ্গে একটি অ্যান্টিবডি যুক্ত করলে সেটিকে সঠিকভাবে টি-সেলের দিকে পরিচালিত করা যায়, লিভারে ভেঙে যাওয়া থেকে রক্ষা করা যায় এবং “scavenger cells” নামের কোষ, যা বাইরের কণাকে ধ্বংস করে, তাদের হাত থেকেও সুরক্ষা দেওয়া যায়।

এইচআইভি সংক্রমণ নিয়ে গবেষণায় দেখা গেছে, স্বল্প সময়ের জন্য মানুষকে অ্যান্টিবডি দিলে তাদের ইমিউন সিস্টেমের কাজ করার ধরনে পরিবর্তন আসে, বলেন লিউইন। তিনি আরও যোগ করেন, “প্রমাণ রয়েছে যে, অ্যান্টিবডি গ্রহণের পর ভাইরাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা উন্নত হয়,” এমনকি কেউ অ্যান্টিবডি নেওয়া বন্ধ করার পরও। মার্চে প্রকাশিত একটি প্রিপ্রিন্ট গবেষণায় (যা পরে একটি পিয়ার-রিভিউড জার্নালে গৃহীত হয়েছে) লিউইন ও তার সহকর্মীরা মডেল তৈরি করে দেখিয়েছেন যে, অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসার সময় বা ঠিক পরে যদি ব্রড-স্পেকট্রাম অ্যান্টিবডি দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে অনেক ক্ষেত্রে আজীবন ওষুধের প্রয়োজন নাও হতে পারে।

তবে লিউইন বলেন, সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবডি থেরাপিকে ব্যাপকভাবে ব্যবহার করার আগে এখনও অনেক কাজ বাকি। বর্তমানে অ্যান্টিবডি সরাসরি শিরায় (ইনফিউশন) দিতে হয়; মুখে খাওয়ার মতো কোনো সংস্করণ এখনো নেই, যা সাধারণত ব্যবহার করা সহজ এবং উৎপাদন খরচও কম। পাশাপাশি, যদিও এমন অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে যা ভাইরাসের বহু স্ট্রেইনকে নিষ্ক্রিয় করতে পারে, তবুও প্রায়ই একাধিক অ্যান্টিবডির প্রয়োজন হয় সব স্ট্রেইনকে লক্ষ্য করতে, যা চিকিৎসাকে ব্যয়বহুল করে তোলে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নক্ষত্র গিলে ১০ ট্রিলিয়ন সূর্যের সমান আলো ছড়াল ব্ল্যাক হোল
পরবর্তী প্রবন্ধ পরিচিত এক গ্যালাক্সিতে পাওয়া গেলো আশ্চর্যজনক ‘লেজ’
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?