এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নক্ষত্র গিলে ১০ ট্রিলিয়ন সূর্যের সমান আলো ছড়াল ব্ল্যাক হোল
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > নক্ষত্র গিলে ১০ ট্রিলিয়ন সূর্যের সমান আলো ছড়াল ব্ল্যাক হোল
জ্যোতির্বিজ্ঞান

নক্ষত্র গিলে ১০ ট্রিলিয়ন সূর্যের সমান আলো ছড়াল ব্ল্যাক হোল

একটি দূরবর্তী ব্ল্যাক হোল প্রায় ৩০ সূর্যের ভরসমান নক্ষত্র গিলে ফেলে ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল ফ্লেয়ার সৃষ্টি করেছে, যা সূর্যের চেয়ে ১০ ট্রিলিয়ন গুণ উজ্জ্বল। পাঁচ বছর ধরে অস্বাভাবিক উজ্জ্বলতা দেখে জ্যোতির্বিজ্ঞানীরা বুঝতে পারেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়। গবেষকেরা মনে করেন, নক্ষত্রটি এখনো পুরোপুরি ধ্বংস হয়নি এবং এমন ঘটনা ভবিষ্যতে আরও বেশি দেখা যেতে পারে।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫
হালনাগাদ: 18 নভেম্বর, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
একটি ব্ল্যাক হোলের দ্বারা ধীরে ধীরে একটি নক্ষত্র গ্রাসের (শিল্পীর কল্পচিত্র) ঘটনায় যে আলোর বিস্ফোরণ তৈরি হয়েছিল, তা পাঁচ বছর পরও উজ্জ্বলই রয়ে গেছে।Caltech/R. Hurt (IPAC)
শেয়ার

ব্ল্যাক হোলও শক্তি পায় ‘স্ন্যাকিং’ করে। তবে তাদের খাবারের ধরন আমাদের চেয়ে একটু আলাদা। বিশ্লেষণে দেখা গেছে, এখন পর্যন্ত ব্ল্যাক হোল থেকে ধরা পড়া সবচেয়ে উজ্জ্বল আলোর বিস্ফোরণ যা সর্বোচ্চ অবস্থায় সূর্যের চেয়ে ১০ ট্রিলিয়ন গুণ বেশি উজ্জ্বল ছিল। আর এ ঘটনা ঘটেছিল একটি ব্ল্যাক হোল প্রায় ৩০ সূর্য ভর সমান এক বিশাল নক্ষত্রকে গিলে ফেলায়। এই গবেষণার ফল গত ৪ নভেম্বর, ২০২৫ Nature Astronomy জার্নালে প্রকাশিত হয়।

২০১৮ সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম যখন এই অদ্ভুত বস্তুকে দেখলেন, তখন তারা বুঝতেই পারেননি যে এটি একটি ভয়ংকর সুপারফ্লেয়ার। বস্তুটি উজ্জ্বল হতে দেখে গবেষকেরা সেটিকে পর্যবেক্ষণ করেন Palomar Observatory–র ৫.১ মিটার Hale Telescope দিয়ে। কিন্তু আলোর স্পেকট্রাম দেখে তারা হতাশ হন, মনে করেন তেমন কিছুই আকর্ষণীয় নয়।

কিন্তু ২০২৩ সালে তারা লক্ষ্য করেন, পাঁচ বছর পরও বস্তুটি অস্বাভাবিকভাবে উজ্জ্বল। এরপর তারা Hawaii–এর W. M. Keck Observatory দিয়ে আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারেন যে এটি প্রায় ৩ মিলিয়ন কিলোপার্সেক, মানে প্রায় ১০ বিলিয়ন আলোকবর্ষ দূরে। এত দূর থেকেও এত উজ্জ্বল দেখা যাওয়ায় বুঝতে হয়, আলোর জেটগুলো অত্যন্ত শক্তিশালী ছিল। বর্তমানে গবেষকেরা বলছেন, এই ফ্লেয়ারটি পূর্বে পরিচিত যেকোনো ব্ল্যাক হোল–জাত আলোর বিস্ফোরণের তুলনায় ৩০ গুণ বেশি উজ্জ্বল।

লেখকেরা বিভিন্ন সম্ভাবনার পরীক্ষা করেন যেমন, কাছাকাছি কোনো সুপারনোভা কি ছিল? নাকি মাধ্যাকর্ষণের আলো-টান প্রভাবের কারণে আসল তুলনায় বেশি উজ্জ্বল দেখাচ্ছে? কিন্তু কোনোটিই পর্যবেক্ষণের সঙ্গে মেলেনি।

সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা, একটি বিশাল নক্ষত্র ব্ল্যাক হোলের খুব কাছে চলে গিয়েছিল। ব্ল্যাক হোলের প্রবল মাধ্যাকর্ষণ শক্তিতে নক্ষত্রটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং তার জেট থেকে নির্গত আলো আগের তুলনায় প্রায় ৪০ গুণ বাড়ে। গবেষকদের ধারণা, যেহেতু ফ্লেয়ার এখনো পুরোপুরি নিভে যায়নি তাই বলা যায় নক্ষত্রটিকে এখনো পুরোপুরি গ্রাস করা শেষ হয়নি।

জ্যোতির্বিজ্ঞানীরা এখন অপেক্ষায়, এ আলো ধীরে ধীরে নিভে যাবে, নাকি আশপাশের গ্যাস–ধুলোর সঙ্গে প্রতিক্রিয়ায় আবারো উজ্জ্বল হয়ে উঠবে? হার্ভার্ড–স্মিথসোনিয়ান সেন্টারের জ্যোতির্বিদ জোসেফ মিকাইল মনে করেন, ভবিষ্যতের sky-survey প্রযুক্তি এমন আরও অনেক ‘আলোকস্তম্ভ’ খুঁজে বের করতে পারবে। তার ভাষায়, “এ ধরনের ঘটনা হয়তো ভবিষ্যতে সাধারণই হয়ে যাবে।”

ক্যালটেকের Matthew Graham বলেন, রহস্যময় এসব ফ্লেয়ার বুঝতে হলে জ্যোতির্বিদদের দীর্ঘসময় আকাশ পর্যবেক্ষণ করতে হবে। এই ব্ল্যাক হোলটি এত দূরে যে এর দুই বছরের কার্যকলাপ পৃথিবীতে চোখে পড়তে লাগে প্রায় সাত বছর—মানে আমরা ঘটনাটি চার ভাগের এক ভাগ গতিতে দেখছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুরোপুরি বুঝতে হলে “এটি হবে এক দীর্ঘ পথচলা”।

———

An extremely luminous flare recorded from a supermassive black hole. Nat Astron (2025).
DOI: 10.1038/s41550-025-02699-0

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ সুপারবাগ ধ্বংস করতে পারে এমন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার
পরবর্তী প্রবন্ধ সংক্রামক রোগের চিকিৎসায় অ্যান্টিবডি থেরাপির নতুন দিগন্ত
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?