এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ইন্টারনেট ডেটা ট্রান্সফারের গতিতে নতুন বিশ্ব রেকর্ড
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > ইন্টারনেট ডেটা ট্রান্সফারের গতিতে নতুন বিশ্ব রেকর্ড
প্রযুক্তি

ইন্টারনেট ডেটা ট্রান্সফারের গতিতে নতুন বিশ্ব রেকর্ড

যুক্তরাজ্যের Aston University ও জাপানের NICT গবেষকরা ইন্টারনেট ডেটা ট্রান্সফারে প্রতি সেকেন্ডে ৪৩০ টেরাবিট গতির নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। এই প্রযুক্তি ভবিষ্যতের ৭জি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় দ্রুত, শক্তি-সাশ্রয়ী ও আরও কার্যকর ইন্টারনেট অবকাঠামোর পথ খুলে দিতে পারে।

সিরাজুর রহমান
সিরাজুর রহমান
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬
হালনাগাদ: 20 ফেব্রুয়ারি, 2026
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
প্রচলিত অপটিক্যাল ফাইবার ব্যবহার করে প্রতি সেকেন্ডে ৪৩০ টেরাবিট গতির নতুন বিশ্ব রেকর্ড, ভবিষ্যতের অতিদ্রুত ইন্টারনেট যুগের এক বড়।Yuichiro Chino/Getty Images
শেয়ার

সম্প্রতি যুক্তরাজ্যের Aston University এবং জাপানের NICT (National Institute of Information and Communications Technology)-এর একদল গবেষক যৌথভাবে ইন্টারনেট ডেটা ট্রান্সফারের গতিতে একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।

গবেষকরা জানিয়েছেন, তারা প্রচলিত স্ট্যান্ডার্ড টেলিকমিউনিকেশন অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহার করেই প্রতি সেকেন্ডে প্রায় ৪৩০ টেরাবিট (Tbps) বা ৪,৩০,০০০ গিগাবিট তথ্য আদান-প্রদানে সক্ষম হয়েছেন। এই অর্জনের মাধ্যমে গত ২০২৪ সালের মার্চ মাসে করা প্রতি সেকেণ্ডে ৪০২ টেরাবিট গতির আগের বিশ্ব রেকর্ডটি ভেঙে গেছে।

বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এ ধরনের অবিশ্বাস্য গতিতে প্রায় ৮০ গিগাবাইট আকারের একটি আধুনিক ভিডিও গেম ডাউনলোড করতে সময় লাগতে পারে মাত্র ১-২ মিলিসেকেন্ড। তবে গবেষকরা স্পষ্ট করেছেন, এটি শুধু আদর্শ পরিবেশে। বাস্তব জীবনে এর ব্যবহারে হয়তো কিছুটা বেশি লাগতে পারে।

ডেটা ট্রান্সফারের পরিমাপ আরও সহজভাবে বুঝতে গেলে, ১ টেরাবিট ≈ ১২৫ গিগাবাইট হিসেবে ধরা হয়। অর্থাৎ, ৪৩০ টেরাবিট প্রতি সেকেন্ডে প্রায় ৫৪,০০০ গিগাবাইট ডেটা আদান-প্রদানের সক্ষমতাকে বোঝায়, যা বর্তমান ইন্টারনেট তথ্য আদান-প্রদান ব্যবস্থার তুলনায় কল্পনাতীতভাবে বেশি হবে।

গবেষকরা আরও জানিয়েছেন, তাদের এই নতুন পরীক্ষামূলক প্রযুক্তি আগের রেকর্ডের তুলনায় প্রায় ২০ শতাংশ কম ব্যান্ডউইথ ব্যবহার করেও এমন উচ্চ গতির ডেটা ট্রান্সফার করতে সক্ষম হয়েছেন। যার ফলে ভবিষ্যতে ইন্টারনেট অবকাঠামো আরও কার্যকর, শক্তিশালী ও শক্তি-সাশ্রয়ী হয়ে উঠতে পারে।

Aston University ও জাপানের NICT-এর গবেষকদের মতে, যদিও এই প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে ভবিষ্যতের ৭জি (7G) বা সপ্তম প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা এবং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় হয়তো এটি একটি নতুন ও সম্ভাবনাময় যুগের সূচনা করতে পারে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:National Institute of Information and Communications Technology
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নাকের স্প্রে থেকেই সর্বজনীন টিকা?
পরবর্তী প্রবন্ধ এই ফেব্রুয়ারি যেন এক স্বপ্নিল মহাজাগতিক দৃশ্যের সমাহার
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?