এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: শুকনো ধুলোময় মঙ্গল নাকি হারানো এক ভেজা পৃথিবী?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > শুকনো ধুলোময় মঙ্গল নাকি হারানো এক ভেজা পৃথিবী?
মহাকাশ

শুকনো ধুলোময় মঙ্গল নাকি হারানো এক ভেজা পৃথিবী?

বিজ্ঞানীরা মঙ্গলের জেজেরো ক্রেটারে অ্যালুমিনিয়াম ও কাদামাটির খনিজসমৃদ্ধ পাথর খুঁজে পেয়েছে, যা দীর্ঘদিন তরল পানির উপস্থিতির ইঙ্গিত দেয়। বিশ্লেষণে বোঝা যায়, মঙ্গলের কিছু অংশ এক সময় ভারী বৃষ্টি ও সক্রিয় জলচক্রের প্রভাবে ভেজা ও আর্দ্র ছিল, যা সেখানে অতীত জীবনের সম্ভাবনা নিয়ে নতুন আশা।

রামিছা আলী সালওয়া
রামিছা আলী সালওয়া
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬
হালনাগাদ: 4 মার্চ, 2026
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
নাসা-র Mars Reconnaissance Orbiter–এর দুটি যন্ত্র ব্যবহার করে তোলা এই যৌগিক ছবিতে জেজেরোর প্রাচীন নদী বদ্বীপ দেখা যায়।NASA/JPL/JHUAPL/MSSS/Brown University
শেয়ার

কখনো কি ভেবে দেখেছেন মঙ্গল গ্রহ কি কোনোদিন পৃথিবীর মতো ছিল? সেখানে কি কখনও টানা বৃষ্টি হতো, নদী বইত অথবা কাদামাটি জমত? এমন প্রশ্ন অনেকদিন ধরেই বিজ্ঞানীদের মনে ঘুরছে। আর এখন মনে হচ্ছে, সেই প্রশ্নের উত্তরের কিছুটা হয়তো সত্যিই পাওয়া গেছে। মঙ্গল নিয়ে কাজ করা মার্স ২০২০ মিশনের রোভার পার্সিভিয়ারেন্স সম্প্রতি এমন কিছু পাথর খুঁজে পেয়েছে যা দেখে বিজ্ঞানীরা বেশ আশাবাদী। তারা বলছেন, এই আবিষ্কার প্রমাণ করে যে মঙ্গলে এক সময় খুব ভেজা, বৃষ্টিপূর্ণ পরিবেশ ছিল। রোভারটি জেজেরো ক্রেটার এলাকায় ঘুরতে গিয়ে অ্যালুমিনিয়াম-সমৃদ্ধ এক ধরনের “ফ্লোট” পাথর খুঁজে পায়। ফ্লোট মানে হলো পাথরগুলো তাদের আসল জায়গা থেকে ভেঙে বা সরে এসে অন্য জায়গায় পড়ে আছে। এসব পাথরের মধ্যে কিছুতে কাওলিনাইট নামে এক ধরনের কাদামাটির খনিজও পাওয়া গেছে, যা সাধারণত পানির সংস্পর্শে তৈরি হয়। তাই বোঝা যায়, এখানে অনেক দিন ধরে তরল পানি ছিল।

রোভারটি জেজেরো ক্রেটারের মাটির ওপর আর পলির এলাকায় চলতে চলতে হাজার হাজার হালকা রঙের ছোট ছোট পাথরের টুকরো দেখে। এগুলো আগের কোনো শিলাস্তরের সঙ্গে মিলছে না। এসব পাথরে অ্যালুমিনিয়ামের পরিমাণ অনেক বেশি, প্রায় ৩০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত। কিছু পাথরে কাওলিনাইট বা হ্যালয়সাইটের মতো খনিজের চিহ্ন পাওয়া গেছে। লৌহের পরিমাণ খুব কম, মোট এক শতাংশেরও কম। আবার কিছু ক্ষেত্রে টাইটানিয়াম বা নিকেলের পরিমাণ বেশি। মজার বিষয় হলো, কিছু টুকরোতে ৯০ শতাংশের বেশি সিলিকা রয়েছে। এতে বোঝা যায়, সেখানে ভিন্ন ভিন্ন ধরনের জলীয় প্রক্রিয়া কাজ করেছিল।

যেহেতু এই পাথরগুলো তাদের আসল জায়গায় নেই, তাই বিজ্ঞানীরা পৃথিবীর অনুরূপ পাথরের সঙ্গে তুলনা করে বুঝতে চেয়েছেন এগুলোর আসল গল্প কী। এ জন্য তারা রোভারের SuperCam এবং Mastcam-Z যন্ত্রের তথ্য ব্যবহার করেছেন। তারা পৃথিবীর দুই ধরনের জায়গার সঙ্গে তুলনা করেছেন হাইড্রোথার্মাল জমা এবং অনেক বৃষ্টিতে তৈরি পুরোনো মাটি বা প্যালিওসোল। তুলনা করে দেখা গেছে, মঙ্গলের পাথরগুলো পৃথিবীর সেইসব পুরোনো মাটির সঙ্গে বেশি মিল রাখে যেগুলো দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টির কারণে পরিবর্তিত হয়েছে।

এগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম আর টাইটানিয়াম বেশি, কিন্তু ম্যাগনেশিয়াম আর লৌহ কম, যা পৃথিবীর বৃষ্টিতে ধুয়ে যাওয়া মাটির স্তরের মতো। “চিগনিক” নামে একটি নমুনা প্রায় ২.২ বিলিয়ন বছর পুরোনো এক প্যালিওসোলের “প্যালিড জোন”-এর সঙ্গে বেশ মিল দেখায়। টাইটানিয়ামের গড় পরিমাণ প্রায় ০.৯ শতাংশ, যা সাধারণত মাটিজনিত আবহাওয়াজনিত পরিবর্তনের লক্ষণ। কারণ অন্য উপাদান ধুয়ে গেলেও টাইটানিয়াম সহজে সরে যায় না। হাইড্রোথার্মাল পরিবেশে সাধারণত এমন উচ্চ টাইটানিয়াম দেখা যায় না।

পাথরগুলো কোথা থেকে এসেছে সেটাও বিজ্ঞানীরা খুঁজে দেখেছেন। তারা CRISM যন্ত্রের কক্ষপথের তথ্য ব্যবহার করে সম্ভাব্য উৎস খুঁজেছেন। জেজেরো ক্রেটারের কিনারায় হালকা রঙের ফাটলযুক্ত শিলায় কাওলিন-জাতীয় খনিজের চিহ্ন পাওয়া গেছে, যেগুলো রোভারের পথ থেকে খুব বেশি দূরে নয়, মাত্র এক-দুই কিলোমিটার দূরে। এছাড়া ক্রেটারের পশ্চিম দিকে নেরেতভা ভ্যালিস চ্যানেলের শেষ দিকেও একই ধরনের শিলার বড় অংশ দেখা গেছে।

সব মিলিয়ে এই আবিষ্কার আমাদের জানায়, মঙ্গলের কিছু অংশ এক সময় পৃথিবীর মতোই অনেক বৃষ্টি আর সক্রিয় পানির প্রভাবের মধ্যে ছিল। সেখানে হয়তো দীর্ঘ সময় ধরে পানি ছিল, জলস্তর উঠানামা করত, আর পরিবেশ ছিল তুলনামূলকভাবে আর্দ্র। এই অ্যালুমিনিয়াম-সমৃদ্ধ পাথরগুলো তাই মঙ্গলের সবচেয়ে ভেজা সময়গুলোর সাক্ষী হতে পারে। আর এর মাধ্যমে আমরা মঙ্গলের অতীত জলবায়ু আর সেখানে জীবনের সম্ভাবনা নিয়ে আরও স্পষ্ট ধারণা পেতে পারি।

ভাবতে অবাক লাগে আজ যে মঙ্গলকে আমরা শুকনো, ধুলোময় আর ঠান্ডা এক গ্রহ হিসেবে দেখি, সেই গ্রহই কি একসময় বৃষ্টিভেজা, কাদামাটিতে ভরা আর সম্ভবত প্রাণের উপযোগী ছিল? যদি পাথর এত কিছু বলে দিতে পারে, তাহলে মঙ্গলের মাটির নিচে এখনো কত অজানা গল্প লুকিয়ে আছে তা কি আমরা কল্পনাও করতে পারি?

———

Alteration history of aluminum-rich rocks at Jezero crater, Mars. Commun Earth Environ (2025).
DOI: 10.1038/s43247-025-02856-3

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ অ্যান্টার্কটিকার বরফস্তরের নিচ থেকে উদ্ধার করা হলো ২ কোটি ৩০ লাখ বছরের ইতিহাস
পরবর্তী প্রবন্ধ কাচের ভেতর ১০,০০০ বছরের ডেটা সংরক্ষণ, মাইক্রোসফটের নতুন প্রযুক্তি
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?