এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: প্রমাণ পাওয়া গেছে যে পোকামাকড় সম্ভবত ব্যথা অনুভব করতে সক্ষম
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রকৃতি > প্রমাণ পাওয়া গেছে যে পোকামাকড় সম্ভবত ব্যথা অনুভব করতে সক্ষম
প্রকৃতিপ্রাণী

প্রমাণ পাওয়া গেছে যে পোকামাকড় সম্ভবত ব্যথা অনুভব করতে সক্ষম

পূর্বের অনেক গবেষণার প্রমাণ মিলেছিলো যে পোকামাকড় ব্যথা অনুভব করে না। কিন্তু নতুন এক গবেষক দল প্রমাণ পেয়েছেন যে পোকামাকড় ব্যথা অনুভব করতে সক্ষম।

তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
প্রকাশিত: ১০ জুলাই, ২০২২
হালনাগাদ: 10 জুলাই, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
সাদা পা-ওয়ালা ড্যামফ্লাই।Michael Hruschka
শেয়ার

তিন জনের একটি গবেষণা দল (যাদের মধ্যে দুজন লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির, অন্যজন তেহরান ইউনিভার্সিটির) প্রমাণ পেয়েছেন যে পোকামাকড় ব্যথা অনুভব করতে পারে। Proceedings of the Royal Society B-তে প্রকাশিত তাদের গবেষণাপত্রে, গবেষক Matilda Gibbons, Lars Chittka এবং Sajedeh Sarlak তাদের গবেষণায়, পোকামাকড়ের ব্যথা অনুভব করে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করে। এ সময় তারা যে সমস্যাগুলির সম্মুখীন হয়েছিল এবং সেসব সম্ভাবনা দেখানোর জন্য তারা যে যুক্তি ব্যবহার করেছিল তা তাদের গবেষণাপত্রে বর্ণনা করেছেন। তাদের উপসংহার অনুযায়ী পোকামাকড় ব্যথা অনুভব করতে পারে।

আমরা দীর্ঘকাল ধরে পোকামাকড়কে সহজাত, বুদ্ধিহীন প্রাণী হিসাবে দেখেছি যার সাথে রোবোট-সদৃশ প্রতিক্রিয়া রয়েছে এবং জেনে এসেছি যে পোকামাকড় ব্যাথা অনুভব করে না। পূর্বের অনেক গবেষণার প্রমাণ মিলেছে যে পোকামাকড় ব্যথা অনুভব করে না।

কিন্তু আমরা যতই তাদের দিকে ভালোভাবে তাকাই, ততই আমরা আশ্চর্যজনক জটিল আচরণগুলি দেখতে পাই – মৌমাছিদের নাচের মাধ্যমে যোগাযোগ করা থেকে শুরু করে পিপড়ার সহযোগিতার অবিশ্বাস্য কৃতিত্ব পর্যন্ত। এখন আমাদের কাছে প্রমাণ রয়েছে যে, এই ছোট প্রাণীগুলিও ব্যথা অনুভব করতে পারে। নতুন গবেষণায়, গবেষকরা বলছেন যে আমাদের আগের অনুমানগুলি ভুল হতে পারে।

পূর্বের কিছু গবেষণায় দেখা গেছে যে প্রাণী এবং পোকামাকড় উভয়েরই শারীরবৃত্তীয় এমন ব্যবস্থা রয়েছে যা প্রাণীদের মধ্যে ‘ব্যাথা’-র প্রতিক্রিয়া দেখানোর জন্য দায়ী। এই ধরনের অভিজ্ঞতাগুলিকে nociception নামে বিভক্ত করা হয়েছে। Nociception হলো প্রাণীদের দেহে সংবেদনশীল স্নায়ুতন্ত্রের দ্বারা সনাক্তকৃত অনুভূতির প্রক্রিয়া। এটি আগুনে পোড়া, তীক্ষ্ণ ধারালো কিছুতে কাটা, এবং ক্ষত চাপ সহ অপ্রীতিকর ঘটনার উদ্দীপনা হিসেবে প্রাণীদের মধ্যে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় এবং আচরণগত প্রতিক্রিয়া ট্রিগার করে। যার মধ্যে একটি হলো ব্যথা উপলব্ধি করা।

এটা কম বেশি সবারই জানা যে, জরুরী সময়ে কোনো দূর্ঘটনা ঘটলে আমরা ব্যথা প্রতিক্রিয়া বন্ধ করতে সক্ষম। অতিরিক্ত ব্যাথার অনুভূতি কমাতে মস্তিষ্ক তখন আফিম তৈরি করে কাজটি করে। কিন্তু পোকামাকড় আফিম তৈরি করতে পারে না। যার ফলে আগে ধরেই নেয়া হয়েছিলো যে পোকামাকড় ব্যাথা অনুভব করে না। কিন্তু নতুন গবেষণায় গবেষকরা মনে করেন, তারা অন্যান্য নিউরোপেপটাইড তৈরি করে যা একই উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।

গবেষকরা বলেন যে, কীটপতঙ্গরা সত্যিই ব্যথা অনুভব করে কিনা এবং যদি তারা করে, তাহলে তার পুরো প্রক্রিয়াটা কী এবং মানুষের দ্বারা তাদের ক্ষতি, তাদের চিকিৎসার বিষয়ক নৈতিক সমস্যাগুলি কীভাবে মোকাবেলা করা যায় তা নির্ধারণ করার জন্য আরও গবেষণা করা প্রয়োজন।

———

Descending control of nociception in insects?, Proceedings of the Royal Society B: Biological Sciences (2022). DOI: 10.1098/rspb.2022.0599

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ পদার্থবিদরা নতুন ধরনের আণবিক বন্ধন আবিষ্কার করেছেন
পরবর্তী প্রবন্ধ ৫০ কোটি বছর আগে সমুদ্রে দাপিয়ে বেড়ান তিন-চোখযুক্ত শিকারী
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?