এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিড়ালের জটিল অরিজিন স্টোরি: গবেষণায় উঠে এলো তিউনিসিয়ার নাম
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রত্নতত্ত্ব > বিড়ালের জটিল অরিজিন স্টোরি: গবেষণায় উঠে এলো তিউনিসিয়ার নাম
প্রত্নতত্ত্ব

বিড়ালের জটিল অরিজিন স্টোরি: গবেষণায় উঠে এলো তিউনিসিয়ার নাম

গবেষণায় দেখা গেছে, গৃহপালিত বিড়ালের উৎপত্তি সম্ভবত উত্তর আফ্রিকার তিউনিশিয়ায়, যেখান থেকে তারা বিভিন্ন সময়ে ইউরোপে ছড়িয়ে পড়ে। আগে ধারণা করা হতো বিড়াল নিওলিথিক যুগে ইউরোপে এসেছিল কৃষিতে ইঁদুর-কীটপতঙ্গ নিয়ন্ত্রণের হাত ধরে, কিন্তু নতুন গবেষণা বলছে, ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক প্রভাব ও বাণিজ্যিক যোগাযোগ ছিল তাদের বিস্তারের মূল চালিকা শক্তি।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৫
হালনাগাদ: 19 এপ্রিল, 2025
পড়তে 6 মিনিট লাগবে
শেয়ার
আগের ধারণা করা হতো বিড়ালের গৃহপালন মূলত কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্যই ঘটেছে। কিন্তু নতু গবেষণাতে ধর্মীয় ও সাংস্কৃতিক দিকগুলো গৃহপালনের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে।Chris Winsor/Getty Images
শেয়ার

গৃহপালিত বিড়াল হল ফেলিডি (Felidae) পরিবারের সবচেয়ে ছোট সদস্যদের মধ্যে একটি। একটি পরিবার সিংহ, বাঘ, জাগুয়ার ও কাউগার অন্তর্ভুক্ত। বিড়ালই সেই পরিবারের একমাত্র সদস্য যাকে মানুষ গৃহপালিত করতে পেরেছে।

বিড়াল হাজার হাজার বছর ধরে মানুষের সঙ্গে বসবাস করছে। ধারণা করা হয়, তারা সম্ভবত প্রথমে মানুষের শস্যভাণ্ডারের আশেপাশে ঘোরাফেরা শুরু করে। ইঁদুর ও অন্যান্য কীটপতঙ্গ খেয়ে শস্যভাণ্ডার রক্ষায় সাহায্য করার পর এরা জাহাজে করে নাবিকদের সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

বিড়াল এখনও ইঁদুর নিয়ন্ত্রণে সাহায্য করণেও মানুষকে সঙ্গী হিসাবে এখন বেশি জনপ্রিয়। বিগত কয়েক শতাব্দীতে মানুষ বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের জন্য কিছু বিড়াল প্রজাতিকে প্রজনন করিয়েছে। যার ফলে অনেকগুলো ভিন্ন বিড়ালের ব্রিড তৈরি হয়েছে।

গৃহপালিত বিড়ালের উৎপত্তি অনুসন্ধানকারী গবেষকেরা দীর্ঘদিন ধরেই মনে করতেন, বিড়ালরা সম্ভবত নবপ্রস্তরযুগে (১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক ২০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত) কৃষকদের সঙ্গে ইউরোপে এসেছে কৃষিকাজের বিস্তারের সময়।

তবে দুটি নতুন বৃহৎ গবেষণা — একটি রোমের টর ভারগাটা বিশ্ববিদ্যালয় ও ৪২টি প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় এবং অন্যটি এক্সেটার বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ৩৭টি প্রতিষ্ঠানের সহযোগিতায় — দেখিয়েছে যে এই ইতিহাসটি অনেক বেশি জটিল। উভয় গবেষণাই গৃহপালিত বিড়ালের সম্ভাব্য উৎপত্তিস্থল হিসেবে তিউনিশিয়াকে নির্দেশ করছে।

এই দুই গবেষণায় বিপুল পরিমাণ জেনেটিক তথ্য ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ একত্রিত করে ইউরোপে গৃহপালিত বিড়ালের আগমনের সময়সীমাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিড়াল গৃহপালনে সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাবের ইঙ্গিত পাওয়া গেছে।

বিড়াল দীর্ঘদিন ধরে প্রত্নতাত্ত্বিকদের কাছে এক ধাঁধা ছিল। তাদের কঙ্কাল কাঠামো ও সাধারণত ব্যবহৃত মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মার্কার বন্য বিড়ালের সঙ্গে অনেকাংশে মিলে যায়।

টর ভারগাটা বিশ্ববিদ্যালয়-নেতৃত্বাধীন দলটি ইউরোপ ও আনাতোলিয়ার ৯৭টি প্রত্নতাত্ত্বিক স্থান থেকে প্রাচীন বিড়ালের নমুনা, ইতালি, বুলগেরিয়া ও উত্তর আফ্রিকার বিভিন্ন জাদুঘরের নমুনা বিশ্লেষণ করে প্যালিওজেনোমিক গবেষণা চালায়।

তাদের গবেষণা “The dispersal of domestic cats from Northern Africa and their introduction to Europe over the last two millennia“, bioRxiv প্রিপ্রিন্ট সার্ভারে প্রকাশিত হয়েছে। এতে ৭০টি লো-কভারেজ প্রাচীন জিনোম, ১৭টি জাদুঘরের জিনোম এবং ৩৭টি রেডিওকার্বন ডেটেড বিড়ালের দেহাবশেষ বিশ্লেষণ করা হয়।

পারমাণবিক ডিএনএ বিশ্লেষণের ফলাফলে দেখা যায়, ইউরোপে গৃহপালিত বিড়ালের পূর্বপুরুষদের উপস্থিতি প্রথম শতাব্দী খ্রিস্টাব্দের পর থেকে দেখা যায় — যা পূর্বের প্রচলিত ধারণার চেয়ে হাজারখানো বছর পর।

এই গবেষণায় তারা দুটি আগমনের ঢেউ চিহ্নিত করেছে: প্রথম ঢেউয়ে খ্রিস্টপূর্ব ২য় শতকে উত্তর-পশ্চিম আফ্রিকা থেকে সার্ডিনিয়ায় বন্য বিড়াল আসে, যেখান থেকে আজকের বন্য বিড়াল জনসংখ্যার উৎপত্তি। দ্বিতীয় ঢেউটি আসে রোমান সাম্রাজ্যিক সময়ে, যখন আধুনিক গৃহপালিত বিড়ালের মতো জিনগত বৈশিষ্ট্যযুক্ত বিড়াল ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ে — এবং এর কেন্দ্রবিন্দু হিসেবে তিউনিশিয়ার নাম উঠে আসে।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষণাটির শিরোনাম “Redefining the timing and circumstances of cat domestication, their dispersal trajectories, and the extirpation of European wildcats”। এটিও bioRxiv-এ প্রিপ্রিন্ট হিসেবে প্রকাশিত হয়েছে। তারা ২০৬টি স্থানের ২,৪১৬টি প্রত্নতাত্ত্বিক বিড়ালের হাড় বিশ্লেষণ করে এবং জেনেটিক ফলাফলের সঙ্গে গঠনগত তথ্য মিলিয়ে দেখে, ইউরোপে গৃহপালিত বিড়াল সম্ভবত খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের শুরুতেই এসে পৌঁছেছিল — রোমান সাম্রাজ্যের উত্থানের আগেই।

তাদের গবেষণায় ব্রিটেনে খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে দ্বিতীয় শতকের মধ্যে মাইটোকন্ড্রিয়াল হ্যাপ্লোগ্রুপ পাওয়া গেছে, যা আয়রন যুগে বিড়ালের আগমনের ইঙ্গিত দেয়। এরপর রোমান, লেট অ্যান্টিক এবং ভাইকিং সময়ে একাধিক ঢেউয়ে বিড়াল ইউরোপে প্রবেশ করে। এই গবেষণাতেও তিউনিশিয়াকে গৃহপালিত বিড়ালের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আগের ধারণায় বিড়ালের গৃহপালন মূলত কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য বলে মনে করা হতো। কিন্তু এই গবেষণাগুলোতে ধর্মীয় ও সাংস্কৃতিক দিকগুলো গৃহপালনের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে।

মিশরে বিড়ালদের দেবী বাসতেত-এর সঙ্গে পূজা করা হতো, যার ফলে বিড়াল মমি করার প্রথা এবং ধর্মীয় নেটওয়ার্কে তাদের স্থানান্তর ঘটেছে। গ্রিক-রোমান ধর্মাচারে বিড়াল দেবী আর্টেমিস ও ডায়ানার প্রতীক ছিল, যেটি মিশরের বাসতেত-এর গুরুত্বের প্রতিচ্ছবি। নর্স পুরাণেও দেবী ফ্রেয়্যার সঙ্গে বিড়ালের সংযোগ দেখা যায় — এই বিশ্বাস ও আচার-অনুষ্ঠানগুলো বিড়ালের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

উভয় গবেষণায় গৃহপালিত বিড়াল এবং ইউরোপের দেশীয় বন্য বিড়ালের মধ্যে মিশ্রণ ও প্রতিযোগিতার প্রমাণ পাওয়া গেছে। প্রথম সহস্রাব্দ খ্রিস্টাব্দ থেকে বন্য বিড়ালের সংখ্যায় ধীরে ধীরে পতনের ইঙ্গিত পাওয়া যায় — সম্ভবত খাদ্য উৎসের জন্য প্রতিযোগিতা, রোগবালাই এবং আন্তঃপ্রজননের কারণে।

যদিও দুটি গবেষণায় গৃহপালিত বিড়ালের ইউরোপে আগমনের সময় ও পথ নিয়ে পার্থক্য আছে, তবে একটি ব্যাপারে উভয়ই একমত — ইউরোপে বিড়ালের গৃহপালন ও বিস্তার অনেক দেরিতে, এবং সাংস্কৃতিক প্রভাবের মধ্য দিয়ে ঘটেছিল।

এই আবিষ্কার প্রাচীন নিওলিথিক বসতিতে বিড়ালের সর্বব্যাপী উপস্থিতির ধারণা ভেঙে দেয় এবং দেখায় যে শুধু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ব্যবহার করলে বিড়ালের গৃহপালনের পুরো চিত্র বোঝা যায় না।

সার্বিকভাবে, এই গবেষণাগুলো আমাদের অন্যতম পরিচিত সঙ্গী প্রাণী সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। প্রাচীন কৃষকদের পেছনে ছায়ার মতো হাঁটা প্রাণী নয়, বরং উত্তর আফ্রিকায় গৃহপালিত হওয়ার পর বহু ঢেউয়ে, মানব সভ্যতার ধর্মীয় বিশ্বাস, বাণিজ্যিক পথ ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিড়াল ইউরোপে পৌঁছেছিল।

———

  • The dispersal of domestic cats from Northern Africa and their introduction to Europe over the last two millennia, biorxiv (2025).
    DOI: 10.1101/2025.03.28.645893
  • Redefining the timing and circumstances of cat domestication, their dispersal trajectories, and the extirpation of European wildcats, biorxiv (2025).
    DOI: 10.1101/2025.03.28.645877

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের জোরালো প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
পরবর্তী প্রবন্ধ লেজার দিয়ে চোখকে বোকা বানিয়ে নতুন রং তৈরি!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?