এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: আর্টেমিস ২ মিশনে মহাকর্ষের খেলা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > আর্টেমিস ২ মিশনে মহাকর্ষের খেলা
জ্যোতির্বিজ্ঞান

আর্টেমিস ২ মিশনে মহাকর্ষের খেলা

আর্টেমিস ২ মিশনে মহাকর্ষের সাহায্যে মহাকাশযানকে চাঁদে পাঠানো ও আবার পৃথিবীতে ফেরানো হচ্ছে, যেখানে রকেটের শক্তির চেয়ে গতি জড়তা ও মহাকর্ষই বড় ভূমিকা রাখছে।

ড. শামীম হক মণ্ডল
ড. শামীম হক মণ্ডল
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬
হালনাগাদ: 8 এপ্রিল, 2026
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
৬ই এপ্রিল, ২০২৬, সোমবার, চাঁদ পরিভ্রমণের সময় চাঁদের পিছনে পৃথিবী অস্ত যাওয়ার মুহূর্তে আর্টেমিস ২-এর নভোচারীরা এই দৃশ্যটি ধারণ করেন।NASA
শেয়ার

আর্টেমিস ২ (ARTEMIS II) এর স্পেস ক্রাফ্ট, ওরিয়ন এখন পৃথিবী থেকে রেকর্ড সৃষ্টিকারী ৪,০৬,৭৭১ কিমি পথ পাড়ি দিয়ে এবং চাঁদকে প্রদক্ষিণ করার পর এখন বাড়ির পথে। ইতিমধ্যেই তারা চাঁদের গ্রাভিটেশনাল স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সে পার হয়ে এসেছে। কিন্তু মজার ব্যাপার হল যে, চাঁদের গ্রাভিটেশনাল স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সে ঢুকতে তাদের কোনো মুক্তি বেগ দরকার পড়েনি।

এখন প্রশ্ন হচ্ছে মুক্তি বেগ কী? ধরা যাক পৃথিবী থেকে একটি বস্তুকে মহাশূন্যে পাঠাতে হবে, সেজন্য তো তাকে প্রথমে পৃথিবীর অভিকর্ষ টান কাটিয়ে উঠতে হবে। সেজন্য তাকে পর্যাপ্ত বেগ দেওয়া দরকার। পৃথিবীর ক্ষেত্রে সেই বেগের মান ১১.২ কিমি/সেকেন্ড; অন‍্যান‍্য মহাজাগতিক বস্তুর ক্ষেত্রে তা আলাদা । এক্ষেত্র যদি আমরা সূর্য ও চাঁদের মহাকর্ষ গণনার মধ্যে আনি, তাহলে সেই মানটা গিয়ে দাঁড়ায় প্রায় ৪২ কিমি/সেকেন্ড। কিন্তু এই বেগ বজায় রাখার মতো শক্তিশালী কোনো রকেট, নাসা বা অন্য কোনো স্পেস এজেন্সি এখনো পর্যন্ত বানাতে পারেনি। স্বভাবতই প্রশ্ন আসতে পারে, তাহলে কীভাবে মঙ্গল, বৃহস্পতি বা সৌরজগতের বাইরে মহাকাশযান পাঠানো হচ্ছে?

সেটা বুঝতে গেলে আমাদেরকে একবার পৃথিবীর ঘূর্ণনকে বুঝতে হবে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে ২৯.৮ কিমি/সেকেন্ড গতিতে; এখন সেই অভিমুখে কোনো রকেটকে যদি ১০ কিমি/সেকেন্ড গতিবেগ দেওয়া যায়, তাহলে মোট লব্ধি বেগ হবে ৪০ কিমি/সেকেন্ডের কাছাকাছি। কিন্তু এই বেগ নিয়ে রকেটটি সৌরজগতের বাইরের দিকে যত আগাবে, ততই সূর্য বা অন্যান্য মহাজাগতিক বস্তুর মহাকর্ষের টানের কবলে পড়বে। ফলস্বরূপ, রকেটটির বেগ ক্রমশই কমতে থাকবে। সেজন্য বিজ্ঞানীরা কাজে লাগান স্লিংশট এফেক্ট। মানে ধরুন মঙ্গলের উদ্দেশ্যে রকেটটিকে পাঠানোর সময়, সেটি যখন লাল গ্রহের গ্রাভিটেশনাল স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সে ঢুকে পড়ে, তখন সেটাকে কাজে লাগিয়ে যানটির গতিবেগ বাড়ানো সম্ভব হয়।

আর্টেমিস ২ এর গতিপথ। ক্রেডিট: Jasiek Krzysztofiak/Nature/BigganBart
আর্টেমিস ২ এর গতিপথ।
ক্রেডিট: Jasiek Krzysztofiak/Nature/BigganBart

আর্টেমিস ২ এর মিশনের ক্ষেত্রে, প্রথম ২৪ ঘণ্টা পর, রকেটটিকে একটা গতি দেওয়া হয়, যার নাম ‘ট্রান্স-লুনার ইনজেকশন’। এই সময় ওরিয়নের গতিবেগ ৮ কিমি/সেকেন্ড থেকে বেড়ে হয় ১০.৩ কিমি/সেকেন্ড। চাঁদে যাওয়ার মূল ধাক্কা শুরু হয় তখনই। এরপর রকেটের বিশেষ কোনো ভূমিকা নেই; বাকিটা সামলে দেয় গতিজাড‍্য।

একটা সহজ উদাহরণ দিলে বোঝার সুবিধা হবে। ধরুন একটি ঢিলকে আপনি কিছু গতিবেগ দিয়ে উপরের দিকে ছুঁড়ে দিলেন, ঢিলটা ওপরে উঠবে ঠিকই, কিন্তু সময়ের সাথে সাথে তার গতিবেগ কমতে থাকবে। চন্দ্রযানের ক্ষেত্রে সেরকম হলো; চাঁদের দিকে যত সে এগোচ্ছে, ততই তার গতিবেগ কমছে, চাঁদের কাছাকাছি পৌঁছানোর সময় তার বেগ কমে দাঁড়াবে ১ কিমি/সেকেন্ড। অর্থাৎ, ওরিয়নের গড় বেগ ১০.৩ কিমি/সেকেন্ড থেকে কমে হবে ১ কিমি/সেকেন্ড। চাঁদের মহাকর্ষের টানে ওরিয়ন চাঁদের পিছনের দিকে চলে আসে, এবং চাঁদ ও পৃথিবীর মহাকর্ষ বলের সম্মিলিত প্রভাবে সে আবার পৃথিবী অভিমুখে যাত্রা শুরু করবে। এটিকেই বিজ্ঞানীরা বলছেন ফ্রি-রিটার্ন ট্র্যাজেক্টরি (Free-return trajectory)। এই সময়, যদিও ছোটো থাস্টারের সাহায্যে কিছুটা বেগ তাকে দেওয়া হয়। কিন্তু পুরো মিশনটা এমনভাবেই পরিকল্পনা করা হয়েছে, যেন জ্বালানি খরচ মিনিমাম হয়। পুরো ব্যাপারটা এমন যেন একটি ঢিলকে পৃথিবী থেকে চাঁদের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে, সেটি চাঁদের কাছে পৌঁছে আবার পৃথিবীর দিকে ফিরে আসছে। আর এটি সম্ভব হয়েছে একমাত্র মহাকর্ষ বলের জন্য।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ চাঁদের পথে আবার মানুষ: আর্টেমিস ২ মিশনের যাত্রা
পরবর্তী প্রবন্ধ আর্টেমিস ২-এর প্রথম ছবি, চাঁদ থেকে দেখা বিস্ময়কর ‘আর্থসেট’ ও সূর্যগ্রহণ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?