এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মঙ্গলে জলের হদিস!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > মঙ্গলে জলের হদিস!
জ্যোতির্বিজ্ঞান

মঙ্গলে জলের হদিস!

মঙ্গল গ্রহে জলের সন্ধান বিজ্ঞানীরা করে আসছেন বহুদিন ধরেই। সম্প্রতি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী্র গবেষণায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য-রুক্ষ লাল গ্রহে জলের সন্ধান মিলেছে। তাহলে জীবন? সে সন্ধান ও কি মিলবে? সেই নিয়ে কিছুটা আশাবাদি বিজ্ঞানীরা।

ড. শামীম হক মণ্ডল
ড. শামীম হক মণ্ডল
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪
হালনাগাদ: 3 নভেম্বর, 2024
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
নাসার মার্স ইনসাইট ল্যান্ডার ২০২২ সালে তার মিশন শেষ করে। কিন্তু এর সংগ্রহ করা তথ্য থেকে এর অবতরণস্থলের গভীরে তরল জলের প্রমাণ পাওয়া গেছে।NASA/JPL-Caltech
শেয়ার

‘লিকুইড ওয়াটার ইন দ্য মার্টিন মিড-ক্রাস্ট‘, এ বছর অগাস্ট মাসে ‘প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস (পিএনএএস)’ নামক বিখ্যাত জার্নালের একটি গবেষনা পত্রের হেডলাইন এটি। সোজা কথায় বললে মঙ্গলে জলের হদিস। আজ নতুন নয়, বিজ্ঞানীরা এ সন্ধান করে আসছেন বিগত কয়েক দশক ধরে – জল থাকলেই সেখানে জীবনের একটা সম্ভাবনা থাকবে এই আশায়। অতি সম্প্রতি , ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রাইটের নেতৃত্বে মাইকেল ম্যাগনা ও ম্যাথিয়াস মর্জফেল্ড মঙ্গলের ভূত্বকের গভীরে জলের সন্ধান পান।

মঙ্গলের কথা মাথায় এলেই আমাদের সামনে ভাসতে থাকে খটখটে এক লালচে মরুভূমি। সেজন্যে আমরা নীলগ্রহের বাসিন্দারা এটাকে লালগ্রহও বলি। কিন্ত আমাদের প্রতিবেশী এই গ্রহটি কি চিরকাল এরকম খটখটে ও শুষ্ক ছিল? না, বিজ্ঞানীদের পাওয়া বিভিন্ন তথ্য ও ছবি থেকে জনা যায় সুদূর অতীতে, প্রায় তিন বিলিয়ন বছর আগে মঙ্গলপৃষ্ঠে নদী, নালা, হ্রদ, বদ্বীপের অস্তিত্ব ছিল, কিন্ত বায়ুমণ্ডলের ব্যাপক পরিবর্তনের ফলে সে সব শুকিয়ে গেছে। ঠিক কী কারণে এই বিপুল জলরাশি মঙ্গলপৃষ্ট থেকে উধাও হয়ে গেল, বা কোথায় গেছে, সেসব জানার জন্যে বিজ্ঞানীরা আগে এই লালগ্রহে অনেক প্রোব এবং ল্যান্ডার পাঠিয়েছেন।

আন্তর্জাতিক মহাকাশ গবেষনা সংস্থা, নাসা ২০১৮ সালে মহাকাশে ‘ইনসাইট ল্যান্ডার’ পাঠায় মঙ্গলের ভূপৃষ্ঠ, কেন্দ্র সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্যে। ইনসাইটের এই মিশন ২০২২ সালের ডিসেম্বরে শেষ হয়েছিল। চার বছর ধরে, এই ল্যান্ডারের ভেতরে থাকা সিসমোমিটার (ভূ-কম্পন মাপক যন্ত্র) চুপচাপ মঙ্গলের ভূকম্পন শুনছিল ও লিপিবদ্ধ করছিল। এই সময়ে, ১৩১৯ টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করেছে সে, যেগুলি বিশ্লেষণ করে মঙ্গল গ্রহের গতি, এর ভূতকের মধ্যস্থ তরল সম্পর্কে অনেক তথ্য জানা গেছে গত কয়েক বছরে।

ইনসাইট দ্বারা সনাক্তকৃত পানি কমপক্ষে ১১.৫ কিলোমিটার গভীর অবস্থান করছে।ক্রেডিট: James Tuttle Keane/Aaron Rodriquez
ইনসাইট দ্বারা সনাক্তকৃত পানি কমপক্ষে ১১.৫ কিলোমিটার গভীর অবস্থান করছে।
ক্রেডিট: James Tuttle Keane/Aaron Rodriquez

সাধারনত ভূতরঙ্গ বা সিসমিক ওয়েভ কত দ্রুত ভূত্বকের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই থেকেই ভূত্বকের প্রকৃতি বিষয়ে বিজ্ঞানীরা একটা ধারণা পান। রাইটের দলের আর একজন বিজ্ঞানী মাইকেল মাঙ্গের ভাষায়, “পৃথিবী পৃষ্ঠের ওপরেও আমরা এই একই পদ্ধতি ব্যাবহার করে ভূ-অভ্যন্তরে তেলের বা গ্যাসের খনির সন্ধান চালাই “।

সিসমোমিটার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে রক ফিজিক্সের মডেলে প্রয়োগ করে, রাইট ও তাঁর দল সম্প্রতি জেনেছেন, মঙ্গলের নীচে জলের অস্তিত্বের কথা. মঙ্গলপৃষ্ঠ থেকে প্রায় দশ থেকে কুড়ি কিলোমিটার নিচে অবস্থিত এই জল ভান্ডার। কি ভাবছেন ভবিষ্যতে ইসরো মহাকাশ যান পাঠালে ব্যারেল ভর্তি করে নিয়ে আসবেন শ্রী হরিকোটায়? সে গুড়ে বালি! মঙ্গলের রুক্ষ পৃষ্ঠ হরেক কিসিমের শিলা, পাথর, নুড়িতে ভরপুর। সেইরকম বিশালকার কিছু আগ্নেয় শিলা বেষ্টিত আছে সেই জলরাশি।

এই বন্দি জলরাশির পরিমাণ একেবারে কম নয়, তা দিয়ে নাকি একটি মহাসাগর তৈরি করা যাবে বলে বিজ্ঞানীদের অনুমান, এমনকি এই বিপুল জল মুক্ত হলে তা গোটা মঙ্গলের রুক্ষ পৃষ্ঠকে প্লাবিত করতে পারবে। গ্রহবিজ্ঞানী ভাসান রাইট বলেন, “জলবায়ু, পৃষ্ঠ এবং অভ্যন্তরের বিবর্তন বোঝার জন্য মঙ্গলের জলচক্র বোঝা অতি গুরুত্বপূর্ণ”।

জলের সন্ধান তো মিলল, কিন্ত জীবন? ভূপদার্থবিজ্ঞানী রাইট এও উল্লেখ করেন, “জলের উপস্থিতি বোঝায় না যে জীবন আছে, তবে জলকে জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয়”।

আদৌ বাসযোগ্য হবে কি মঙ্গলভূমি? সেজন্যে আমরা তাকিয়ে থাকবো বিজ্ঞানীদের দিকে।

———

Liquid water in the Martian mid-crust. Proceedings of the National Academy of Sciences (2024).
DOI: 10.1073/pnas.2409983121

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ১৮ কোটি বছরের পুরোনো তেলাপোকার জীবাশ্ম আবিষ্কার
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: পরম শূন্য তাপমাত্রা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?