এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিজ্ঞানীরা অবশেষে জানতে পারলেন ইউরেনাসে একদিনের দৈর্ঘ্য কতক্ষণ
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > বিজ্ঞানীরা অবশেষে জানতে পারলেন ইউরেনাসে একদিনের দৈর্ঘ্য কতক্ষণ
জ্যোতির্বিজ্ঞান

বিজ্ঞানীরা অবশেষে জানতে পারলেন ইউরেনাসে একদিনের দৈর্ঘ্য কতক্ষণ

গবেষকরা হাবল টেলিস্কোপের ১১ বছরের ডেটা বিশ্লেষণ করে ইউরেনাসে একদিনের দৈর্ঘ্য ১৭ ঘণ্টা, ১৪ মিনিট, ৫২ সেকেন্ড নির্ধারণ করেছেন, যা ভয়েজার ২-এর আগের হিসাব থেকে ২৮ সেকেন্ড বেশি। নতুন হিসাবটি অনেক বেশি নির্ভুল এবং ভবিষ্যতের মহাকাশ মিশনে ইউরেনাসের অবস্থান বা স্থানাঙ্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৫
হালনাগাদ: 9 এপ্রিল, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
ইউরেনাসের অরোরার গতিবিধি পর্যবেক্ষণ করে গবেষকরা জানতে পেরেছেন যে গ্রহটির ঘূর্ণনকাল আগের ধারণার চেয়ে প্রায় ২৮ সেকেন্ড বেশি।ESA/Hubble/NASA/L. Lamy/L. Sromovsky
শেয়ার

হাবল স্পেস টেলিস্কোপের ১১ বছরের পর্যবেক্ষণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, ইউরেনাসে একদিনের দৈর্ঘ্য ১৭ ঘণ্টা, ১৪ মিনিট এবং ৫২ সেকেন্ড। এটি নাসার ভয়েজার ২ মহাকাশযানের ১৯৮৬ সালের অনুমান থেকে ২৮ সেকেন্ড বেশি। ২০২৫ সালের ৭ এপ্রিল Nature Astronomy জার্নালে এই আপডেটেড হিসাব সম্বলিত গবেষনাপত্রটি প্রকাশিত হয়েছে।

প্রায় ৪০ বছর আগে, ভয়েজার ২ প্রথম মহাকাশযান হিসেবে ইউরেনাসকে কাছ থেকে পর্যবেক্ষণ করে। তখন মহাকাশযানটির সংগৃহীত রেডিও সংকেত এবং চৌম্বক ক্ষেত্রের ডেটা বিশ্লেষণ করে জ্যোতির্বিদরা ইউরেনাসের একদিনের দৈর্ঘ্য নির্ধারণ করেন প্রায় ১৭ ঘণ্টা, ১৪ মিনিট এবং ২৪ সেকেন্ড।

এই ঘূর্ণনকাল ব্যবহার করে বিজ্ঞানীরা ইউরেনাসের জন্য একটি স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করেন। তবে সেই হিসাবের মধ্যে প্রায় ৩৬ সেকেন্ডের অনিশ্চয়তা ছিল, যা প্রতিটি ইউরেনাসিয়ান দিনে ধীরে ধীরে জমতে থাকে। কয়েক বছরের মধ্যেই সেই অনিশ্চয়তা এত বেড়ে যায় যে, গ্রহটির চৌম্বকীয় অক্ষের নির্ভুল অবস্থান নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়ে।

এই সমস্যার সমাধানে, নতুন গবেষণার গবেষকরা ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে হাবল টেলিস্কোপের ছয়টি পর্যবেক্ষণ সেট ব্যবহার করে ইউরেনাসের চৌম্বক মেরুতে থাকা অরোরার গতিবিধি ট্র্যাক করেন। এর মাধ্যমে তারা গ্রহটির চৌম্বক মেরুর অবস্থান আরও নিখুঁতভাবে নির্ধারণ করতে সক্ষম হন এবং সেখান থেকে ইউরেনাসের ঘূর্ণনকাল আরও নির্ভুলভাবে হিসাব করতে পারেন। গবেষণা দলের মতে, নতুন এই পরিমাপের অনিশ্চয়তা মাত্র ০.০৪ সেকেন্ডেরও কম।

এই ২৮ সেকেন্ডের পার্থক্য ভয়েজার ২-এর অনুমানের ভুল সীমার মধ্যেই পড়ে, তবে নতুন হিসাবটি অনেক বেশি নির্ভরযোগ্য।

গবেষক দলের মতে, এই কম অনিশ্চয়তাসম্পন্ন নতুন স্থানাঙ্ক ব্যবস্থা আগামী কয়েক দশক পর্যন্ত কার্যকর থাকবে। ভবিষ্যতের ইউরেনাস মিশন (যেমন প্রস্তাবিত Uranus Orbiter and Probe) এই স্থানাঙ্ক ব্যবস্থার ওপর ভিত্তি করেই বায়ুমণ্ডলে প্রবেশের স্থান নির্ধারণ করতে পারবে।

———

A new rotation period and longitude system for Uranus. Nat Astron (2025).
DOI: 10.1038/s41550-025-02492-z

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ মস্তিষ্ক কীভাবে চেতনা নিয়ন্ত্রণ করে? বিজ্ঞানীরা মস্তিষ্কের গোপন প্রহরী আবিষ্কার করেছে
পরবর্তী প্রবন্ধ নাসার আর্টেমিস অ্যাকর্ডসে বাংলাদেশের স্বাগতম
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • এক মাস ফাঁদে আটকে রাখা যাবে অ্যান্টিম্যাটার কণা
  • চট্টগ্রামে নতুন প্রজাতির ক্ষণজীবী পতঙ্গের সন্ধান
  • ২০২৬ সালে রসায়নে নোবেল পুরস্কার পেলেন দুই বিজ্ঞানী, কেন?
  • অন্ধকারে জঙ্গলে অভিযান, আবিষ্কৃত হলো জায়ান্ট ওয়াটারলিলির নতুন প্রজাতি
  • ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সিস হালজেন কিন্তু কেন?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?