এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিজ্ঞানীরা অবশেষে জানতে পারলেন জন্মের সময় নিউট্রন স্টারের ভর কত থাকে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > বিজ্ঞানীরা অবশেষে জানতে পারলেন জন্মের সময় নিউট্রন স্টারের ভর কত থাকে
জ্যোতির্বিজ্ঞান

বিজ্ঞানীরা অবশেষে জানতে পারলেন জন্মের সময় নিউট্রন স্টারের ভর কত থাকে

নতুন গবেষণায় দেখা গেছে, নিউট্রন স্টারের জন্মকালীন ভর ১.১–১.২৭ সৌর ভরের মধ্যে থাকে এবং পাওয়ার-ল ডিস্ট্রিবিউশন অনুসরণ করে, যা মহাকর্ষীয় তরঙ্গ বিশ্লেষণে সহায়ক হবে।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫
হালনাগাদ: 20 মার্চ, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
নিউট্রন স্টার/বাইনারি পালসারCarl Knox, OzGrav/Swinburne University of Technology
শেয়ার

যখন বিশাল আকারের নক্ষত্রের মৃত্যু হয় সুপারনোভা বিস্ফোরণে তখন নিউট্রন স্টার তৈরি হতে পারে। নিউট্রন স্টার হলো ব্ল্যাক হোলের পর মহাবিশ্বের সর্বাধিক ঘন বস্তু। তবে, তাদের ভর নির্ধারণ করা বেশ কঠিন।

নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণা নিউট্রন স্টারের জন্মকালীন ভর (Birth Mass Function – BMF) সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেছে, যা জ্যোতির্পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বেইজিং নরমাল ইউনিভার্সিটির ঝি-কিয়াং ইউ-র নেতৃত্বে একটি গবেষক দল ৯০টি বাইনারি সিস্টেমের নিউট্রন স্টার বিশ্লেষণ করে দেখেছেন, সুপারনোভার বিস্ফোরণের পর এই অতিঘন তারার ভর কীভাবে ডিসট্রিবিউট হয়।

নিউট্রন স্টারের ভর নির্ণয় করা বিজ্ঞানীদের জন্য বরাবরই একটি চ্যালেঞ্জ ছিল। প্রাথমিক গবেষণাগুলো দেখিয়েছিল যে নিউট্রন স্টারের ভর সাধারণত ১.৩৫ সৌর ভরের কাছাকাছি থাকে, যা প্রায়শই গড়ে ১.৪ সৌর ভর ধরা হয়। তবে সাম্প্রতিক পর্যবেক্ষণে ২-এর বেশি সৌর ভরের নিউট্রন স্টারও পাওয়া গেছে, যা এর ভরবন্টন সম্পর্কে পুনঃমূল্যায়নের প্রয়োজনীয়তা তৈরি করেছে।

গবেষকরা নিউট্রন স্টারগুলোকে ‘রিকাইল্ড’ (যারা দ্রব্যসঞ্চারের কারণে দ্রুত ঘুরছে) এবং ‘নন-রিকাইল্ড’ (যারা ধীরগতিতে ঘুরছে) – এই দুই শ্রেণিতে ভাগ করে বাইনারি সিস্টেমে ভর স্থানান্তরের হিসাব সংশোধন করেছেন। এর ফলে তারা নিউট্রন স্টারের জন্মকালীন প্রকৃত ভর আরও নির্ভুলভাবে নির্ধারণ করতে পেরেছেন।

২০১৩ সাল প্রতাশিত একটি গবেষণাপত্রের এই গ্রাফটি নিউট্রন স্টারের জন্য গাউসিয়ান ডিসট্রিবিউশন দেখায়, যেখানে গড় ভর প্রায় ১.৪ সৌর ভর। ক্রেডিট: Kiziltan et al.
২০১৩ সাল প্রতাশিত একটি গবেষণাপত্রের এই গ্রাফটি নিউট্রন স্টারের জন্য গাউসিয়ান ডিসট্রিবিউশন দেখায়, যেখানে গড় ভর প্রায় ১.৪ সৌর ভর।
ক্রেডিট: Kiziltan et al.

তাদের গবেষণায় দেখা গেছে, নিউট্রন স্টারের ভর পূর্বে ধারণা করা গাউসিয়ান (ঘণ্টা আকৃতির) ডিসট্রিবিউশনের পরিবর্তে একটি পাওয়ার-ল ডিস্ট্রিবিউশন (PLD) অনুসরণ করে। এই মডেল অনুযায়ী, নিউট্রন স্টারের ভর ১.১ সৌর ভর থেকে শুরু হয়, ১.২৭ সৌর ভরের কাছাকাছি সর্বাধিক পাওয়া যায়, এবং এরপর দ্রুত হ্রাস পায়। এছাড়া, এই পাওয়ার-ল ডিস্ট্রিবিউশন প্রমাণ করে যে প্রায় ১৮ সৌর ভরের বেশি ভরের নক্ষত্রগুলো নিউট্রন স্টারে পরিণত হয় না।

গবেষকরা নিউট্রন স্টার ভরের জন্য একটি পাওয়ার-ল ডিসট্রিবিউশন মডেল তৈরি করেছেন যা জন্মের সময় নিউট্রন স্টারের অনুমিত ভর ডিসট্রবিউশন দেখানো হচ্ছেক্রেডিট: You et al.
গবেষকরা নিউট্রন স্টার ভরের জন্য একটি পাওয়ার-ল ডিসট্রিবিউশন মডেল তৈরি করেছেন যা জন্মের সময় নিউট্রন স্টারের অনুমিত ভর ডিসট্রবিউশন দেখানো হচ্ছে
ক্রেডিট: You et al.

এই গবেষণার প্রভাব কেবল নিউট্রন স্টারের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। নতুন মডেলটি নিউট্রন স্টার মার্জারের ফলে উৎপন্ন হওয়া মহাকর্ষীয় তরঙ্গ বিশ্লেষণের ভিত্তিকে আরও শক্তিশালী করে, যা মহাবিশ্বের এক্সট্রিম ইভেন্টগুলো সম্পর্কে বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সুইনবার্ন ইউনিভার্সিটির ড. সাইমন স্টিভেনসন বলেন,
“এই গবেষণা নিউট্রন স্টার মার্জারের মহাকর্ষীয় তরঙ্গ বিশ্লেষণের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি প্রদান করে।”

নিউট্রন স্টারের জন্মকালীন ভর সম্পর্কে নতুন এই আন্টারস্ট্যান্ডিং সুপারনোভা বিস্ফোরণ, বাইনারি স্টারের বিবর্তন এবং চরম পরিস্থিতিতে পদার্থের আচরণ সংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

———

Determination of the birth-mass function of neutron stars from observations. Nature Astronomy (2025).
DOI: 10.1038/s41550-025-02487-w

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ আধুনিক মানুষের পূর্বপুরুষ ছিল অন্তত দুটি ভিন্ন জনগোষ্ঠী, একটি নয়
পরবর্তী প্রবন্ধ বিশ্বের ক্ষুদ্রতম এলইডি ডিসপ্লে যার পিক্সেল ভাইরাসের চেয়েও ছোট
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?