এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিশ্বের ক্ষুদ্রতম এলইডি ডিসপ্লে যার পিক্সেল ভাইরাসের চেয়েও ছোট
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > বিশ্বের ক্ষুদ্রতম এলইডি ডিসপ্লে যার পিক্সেল ভাইরাসের চেয়েও ছোট
পদার্থবিজ্ঞানপ্রযুক্তি

বিশ্বের ক্ষুদ্রতম এলইডি ডিসপ্লে যার পিক্সেল ভাইরাসের চেয়েও ছোট

বিজ্ঞানীরা ৯০ ন্যানোমিটার পিক্সেল আকারের বিশ্বের ক্ষুদ্রতম এলইডি ডিসপ্লে তৈরি করেছেন, যা একটি সাধারণ ভাইরাসের সমান। পেরোভস্কাইট উপাদান ব্যবহারের ফলে এটি অতিক্ষুদ্র আকারেও উজ্জ্বলতা বজায় রাখতে সক্ষম। ভবিষ্যতে এই প্রযুক্তি রঙিন ডিসপ্লে তৈরি ও ভার্চুয়াল-রিয়ালিটি ডিভাইসে ব্যবহার করা যেতে পারে।

তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫
হালনাগাদ: 20 মার্চ, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
মাইক্রোস্কোপিক পিক্সেল আকারের এলইডি।Y. Lian et al./Nature
শেয়ার

পদার্থবিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র লাইট-এমিটিং ডায়োড (এলইডি) ডিসপ্লে তৈরি করেছেন। উপরের চিত্রের ডানপাশে একটি একরঙা ডিসপ্লেতে প্রদর্শিত হয়েছে, যার প্রতিটি পিক্সেলের প্রস্থ ১০০ মাইক্রোমিটারেরও কম, যা মানুষের চুলের প্রস্থের কাছাকাছি। তবে চীনের হাংজ়ৌ-এর ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় (Zhejiang University)-এর গবেষক বোডান ঝাও এবং তার সহকর্মীরা আরও ছোট একটি LED তৈরি করতে সক্ষম হয়েছেন, যার পিক্সেল মাত্র ৯০ ন্যানোমিটার প্রস্থের—একটি সাধারণ ভাইরাসের আকারের সমান এবং এতটাই ক্ষুদ্র যে সবচেয়ে শক্তিশালী অপটিক্যাল মাইক্রোস্কোপেও স্পষ্টভাবে দেখা যায় না। গবেষণার ফলাফল গতকাল অর্থাৎ ১৯ মার্চ, ২০২৫ এ Nature জার্নালে প্রকাশিত হয়েছে।

স্পিনিং গ্লোবটি মাইক্রোস্কোপিক পিক্সেল আকারের একটি এলইডিতে প্রদর্শিত হচ্ছে।ক্রেডিট: Y. Lian et al./Nature
স্পিনিং গ্লোবটি মাইক্রোস্কোপিক পিক্সেল আকারের একটি এলইডিতে প্রদর্শিত হচ্ছে।
ক্রেডিট: Y. Lian et al./Nature

এলইডি (LED) হল এক ধরনের সেমিকন্ডাক্টর, যা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে আলো উৎপন্ন করে। গবেষকরা এই LED তৈরিতে পেরোভস্কাইট নামক এক ধরনের উপাদান ব্যবহার করেছেন, যা শুধুমাত্র পৃথিবীর অভ্যন্তরে থাকা সাধারণ খনিজ নয়, বরং উন্নতমানের সৌর প্যানেল তৈরিতেও ব্যবহৃত হয়। এই পেরোভস্কাইট উপাদানটির কারণে LED-গুলো অত্যন্ত ক্ষুদ্র আকারে গেলেও উজ্জ্বলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। ঝাও বলেন, “বৈজ্ঞানিক কৌতূহলের বাইরে, এই গবেষণা প্রমাণ করে যে অতিক্ষুদ্র মাপেও পেরোভস্কাইট LED তুলনামূলকভাবে কার্যকর থাকতে পারে।” ফলে এটি প্রচলিত LED-এর তুলনায় কিছুটা সুবিধাজনক।

ঝাও আরও জানান যে, এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে রঙিন ডিসপ্লে তৈরি করা সম্ভব হবে, যদিও এটি নির্মাণ করা আরও চ্যালেঞ্জিং হবে। অতিক্ষুদ্র পিক্সেলবিশিষ্ট LED ডিসপ্লে ভার্চুয়াল-রিয়ালিটি (VR)-র মতো প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

———

Downscaling micro- and nano-perovskite LEDs. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-08685-w

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞানীরা অবশেষে জানতে পারলেন জন্মের সময় নিউট্রন স্টারের ভর কত থাকে
পরবর্তী প্রবন্ধ ডার্ক এনার্জি কি দুর্বল হয়ে যাচ্ছে? নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?