এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ইলিশের ডিমে পুষ্টির খনি: কোন অঞ্চলের ডিম সবচেয়ে সমৃদ্ধ এবং স্বাদের?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রাণী > ইলিশের ডিমে পুষ্টির খনি: কোন অঞ্চলের ডিম সবচেয়ে সমৃদ্ধ এবং স্বাদের?
প্রাণীবাংলাদেশ

ইলিশের ডিমে পুষ্টির খনি: কোন অঞ্চলের ডিম সবচেয়ে সমৃদ্ধ এবং স্বাদের?

গবেষণা বলছে, ভৌগোলিক অবস্থান ইলিশের ডিমের গুণমান ও স্বাদ নির্ধারণে বড় ভূমিকা রাখে। কক্সবাজারের ডিম প্রোটিনে সমৃদ্ধ, চাঁদপুরের ডিমে খনিজ বৈচিত্র্য বেশি, আর পটুয়াখালীর ডিম ওমেগা–৩ ও স্বাদে সেরা।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫
হালনাগাদ: 1 সেপ্টেম্বর, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
ভোলার দৌলতখানের মদনপুরে মেঘনা নদীতে ইলিশ ধরার জন্য জাল ফেলছেন জেলেরা।Neyamatullah
শেয়ার

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণের কারণেও সারা বিশ্বে খ্যাত। সম্প্রতি কক্সবাজার, চাঁদপুর ও পটুয়াখালী থেকে সংগৃহীত ইলিশের ডিম (roe) নিয়ে পরিচালিত এক গবেষণায় জানা গেছে, এই সুস্বাদু খাদ্য উপাদান আসলে পুষ্টির এক ভাণ্ডার। গবেষণায় ডিমের প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও খনিজ উপাদান বিশ্লেষণ করা হয় এবং একইসঙ্গে ভোক্তাদের স্বাদ পরীক্ষার মাধ্যমে এর গ্রহণযোগ্যতাও যাচাই করা হয়।

ফলাফল বলছে, ইলিশের ডিমে গ্লুটামিক অ্যাসিড, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড ও লিউসিনের মতো প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড প্রচুর পরিমাণে আছে, যা মানবদেহের টিস্যু মেরামত ও রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এতে পাওয়া গেছে ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড যেমন DHA ও EPA, যা হৃদরোগ প্রতিরোধ, মস্তিষ্কের বিকাশ এবং চোখের সুস্থতায় সহায়ক। এ বিষয়ক গবেষণাটি সম্প্রতি Scientific Reports জার্নালে প্রকাশিত হয়।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ইলিশের ডিমের রো উন্নয়ন প্রক্রিয়ার একটি সারসংক্ষেপ।ক্রেডিট: Muhammad Anamul Kabir et al./Scientific Reports
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ইলিশের ডিমের রো উন্নয়ন প্রক্রিয়ার একটি সারসংক্ষেপ।
ক্রেডিট: Muhammad Anamul Kabir et al./Scientific Reports

তবে পুষ্টিগুণ ও স্বাদের দিক থেকে ভৌগোলিক অবস্থানের প্রভাব ছিল চোখে পড়ার মতো। কক্সবাজারের ইলিশের ডিমে সর্বোচ্চ প্রোটিন পাওয়া গেছে, সম্ভবত সমুদ্রের অনুকূল পরিবেশ ও খাদ্য প্রাচুর্যের কারণে। চাঁদপুরের ইলিশের ডিমে খনিজ উপাদানের বৈচিত্র্য তুলনামূলকভাবে বেশি থাকলেও, স্বাদ পরীক্ষায় তা পিছিয়ে ছিল। অপরদিকে পটুয়াখালীর ইলিশের ডিমে সবচেয়ে বেশি ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড ও খনিজ পাওয়া গেছে এবং স্বাদ পরীক্ষাতেও সেগুলো সর্বোচ্চ মান অর্জন করেছে। বিশেষ করে এর চেহারা ও স্বাদে পটুয়াখালীর ডিম অন্য দুই অঞ্চলকে ছাড়িয়ে গেছে।

বাংলাদেশের তিনটি নির্বাচিত অঞ্চল থেকে সংগৃহীত ইলিশ মাছের ডিম (রো) দিয়ে তৈরি পণ্যের সংবেদনশীল মূল্যায়ন ও ভোক্তাদের পছন্দ যাচাই (n = 30)। তথ্যগুলো গড় মান ± মানক বিচ্যুতি আকারে উপস্থাপন করা হয়েছে। ভিন্ন ভিন্ন সুপারস্ক্রিপ্টসহ গড় মানগুলো উল্লেখযোগ্য পার্থক্য নির্দেশ করে (P < 0.05)।ক্রেডিট: Muhammad Anamul Kabir et al./Scientific Reports
বাংলাদেশের তিনটি নির্বাচিত অঞ্চল থেকে সংগৃহীত ইলিশ মাছের ডিম (রো) দিয়ে তৈরি পণ্যের সংবেদনশীল মূল্যায়ন ও ভোক্তাদের পছন্দ যাচাই (n = 30)। তথ্যগুলো গড় মান ± মানক বিচ্যুতি আকারে উপস্থাপন করা হয়েছে। ভিন্ন ভিন্ন সুপারস্ক্রিপ্টসহ গড় মানগুলো উল্লেখযোগ্য পার্থক্য নির্দেশ করে (P < 0.05)।
ক্রেডিট: Muhammad Anamul Kabir et al./Scientific Reports

গবেষকদের মতে, লবণাক্ততা, পানির খনিজ উপাদান এবং খাদ্যের প্রাপ্যতার মতো পরিবেশগত বৈচিত্র্য এই পার্থক্যের জন্য দায়ী। তাই ইলিশের ডিম শুধু উৎসবমুখর খাবার হিসেবেই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর খাদ্য উপাদান হিসেবেও বিবেচনা করা যেতে পারে।

———

Nutritional profiling and sensory evaluation of hilsa Tenualosa Ilisha (Hamilton, 1822) eggs roe from three different locations of Bangladesh. Sci Rep (2025).
DOI: 10.1038/s41598-025-16332-7

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ লক্ষ বছর ধরে পারমাফ্রস্টে জীবিত থাকার জীবাণুর রহস্য উদঘাটনের পথে
পরবর্তী প্রবন্ধ মাত্র এক ডোজ সাইলোসাইবিন মস্তিষ্কের স্নায়বিক সংযোগ বদলে দিতে পারে!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?