এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মাত্র এক ডোজ সাইলোসাইবিন মস্তিষ্কের স্নায়বিক সংযোগ বদলে দিতে পারে!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মস্তিষ্ক > মাত্র এক ডোজ সাইলোসাইবিন মস্তিষ্কের স্নায়বিক সংযোগ বদলে দিতে পারে!
মস্তিষ্ক

মাত্র এক ডোজ সাইলোসাইবিন মস্তিষ্কের স্নায়বিক সংযোগ বদলে দিতে পারে!

গবেষণায় দেখা যাচ্ছে, সাইলোসাইবিন মস্তিষ্কের সংযোগ নতুনভাবে সাজাতে পারে। এতে নেতিবাচক চিন্তার চক্র ভাঙা এবং বিষণ্নতা-উদ্বেগের মতো সমস্যার চিকিৎসায় নতুন দিক উন্মোচিত হতে পারে।

হিমেল তাহযীব নফসী
হিমেল তাহযীব নফসী
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫
হালনাগাদ: 2 সেপ্টেম্বর, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
হ্যালুসিনোজেন সাইলোসাইবিন শত শত প্রজাতির ম্যাজিক মাশরুমে উৎপাদিত হয়।Microgen/Shutterstock
শেয়ার

সাইকেডেলিক যৌগ সাইলোসাইবিনের একক ডোজই মস্তিষ্কের কিছু নির্দিষ্ট নেটওয়ার্কের সংযোগ নতুনভাবে গঠন করতে পারে। এ কারণেই হয়তো এই ওষুধ মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার চিকিৎসায় কার্যকর।

সাইলোসাইবিন শত শত প্রজাতির “ম্যাজিক মাশরুমে” পাওয়া যায়। এই ধরনের সাইকেডেলিক ড্রাগ মানুষকে সময়, স্থান ও নিজেকে ভিন্নভাবে অনুভব করায়। পাশাপাশি, বিষণ্নতা ও উদ্বেগের মতো সমস্যার চিকিৎসায়ও আশাব্যঞ্জক ফল দেখাচ্ছে। ধারণা করা হয়, সাইলোসাইবিন মস্তিষ্কের প্লাস্টিসিটি, অর্থাৎ সংযোগ বদলে নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয়। তবে আসলে কীভাবে তা ঘটে, তা এতদিন স্পষ্ট ছিল না।

নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অ্যালেক্স কওয়ান ও তাঁর সহকর্মীরা এ বিষয়ে পরিক্ষা চালান। তাঁরা ইঁদুরকে সাইলোসাইবিন এবং স্যালাইন ইনজেকশন দেন। একদিন পর তাঁরা জেনেটিকভাবে পরিবর্তিত জলাতঙ্ক ভাইরাস প্রয়োগ করেন, যা নিউরনের মধ্যে থাকা সিন্যাপস পেরিয়ে ছড়িয়ে যেতে পারে। ফলে কোন কোন নিউরন নতুন সংযোগ তৈরি করেছে, তা ধরা সম্ভব হয়।

স্ক্যান ও মস্তিষ্ক কেটে দেখা গেল, যেসব ইঁদুরকে সাইলোসাইবিন দেওয়া হয়েছিল, তাদের রেট্রোস্প্লেনিয়াল কর্টেক্স (যা কল্পনা, স্মৃতি ও ইন্দ্রিয়-তথ্য সমন্বয়ের সঙ্গে জড়িত) ও প্রিফ্রন্টাল কর্টেক্সের (পরিকল্পনা ও সামাজিক আচরণে ভূমিকা রাখে) মধ্যে সংযোগ শক্তিশালী হয়েছে। অন্যদিকে, স্যালাইন নেওয়া ইঁদুরে এমন পরিবর্তন দেখা যায়নি।

এছাড়া সাইলোসাইবিন কর্টেক্সের রিকারেন্ট লুপ সংযোগ দুর্বল করে দেয়। এসব লুপ স্মৃতি ধরে রাখতে সাহায্য করে বটে, কিন্তু কিছু মানসিক রোগে এগুলো নেতিবাচক চিন্তা বা আচরণের পুনরাবৃত্তি ঘটায়। এই লুপ দুর্বল হলে অতিরিক্ত রুমিনেশন ভাঙা সম্ভব হয় যা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে।

বোস্টনের ব্রিগহ্যাম অ্যান্ড উইমেন’স হসপিটালের মাইকেল হুইলার বলেন, “এই ধরনের সার্কিট কীভাবে কাজ করে, তা জানা পরবর্তী ধাপ। এটি হয়তো আসল প্রক্রিয়া উন্মোচনের চাবিকাঠি।”
ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ইরো ক্যাস্ট্রেন যোগ করেন, “সাইলোসাইবিন চিকিৎসায় মস্তিষ্ক নতুনভাবে গঠিত হওয়াই মুড ডিসঅর্ডারের ওপর প্রভাব ফেলে। তবে কোন সার্কিট শক্তিশালী বা দুর্বল হবে, তা নির্ভর করে প্রাণীটি কী করছে বা কী অনুভব করছে তার ওপর।”

এ গবেষণা ভবিষ্যতে মানসিক রোগভেদে নির্দিষ্ট মস্তিষ্ক সংযোগকে টার্গেট করার সম্ভাবনার ইঙ্গিত দেয়। গবেষকরা লিখেছেন, “নিউরোমডুলেশন ও সাইকেডেলিক একসাথে ব্যবহার করে নির্দিষ্ট সার্কিটে সঠিকভাবে নিউরাল প্লাস্টিসিটি আনা ভবিষ্যত গবেষণার রোমাঞ্চকর দিক।”

একইসঙ্গে, বিভিন্ন কাজ বা পরিবেশে সাইলোসাইবিন কীভাবে মস্তিষ্ক বদলায়, তা বোঝা গেলে “সেট অ্যান্ড সেটিং” প্রভাবও ব্যাখ্যা করা যাবে। এতে ব্যবহারকারীর মানসিক অবস্থা ও পরিবেশ ওষুধের প্রভাবকে ভালো বা খারাপ ট্রিপে পরিণত করতে পারে।

তবে গবেষণা এখনো ইঁদুরে সীমাবদ্ধ। মানুষের মস্তিষ্কেও একই পরিবর্তন হবে কি না, তা নিশ্চিত নয়। তবু হুইলারের মতে, সম্ভাবনা প্রবল। কারণ এর আগে ২০২৪ সালের এক মানব মস্তিষ্ক স্ক্যান গবেষণায় দেখা গেছে, সাইলোসাইবিন মানুষেও কিছু অঞ্চলের মধ্যে অতিরিক্ত সংযোগ ঘটায় যা ইঁদুরের ফলাফলের সঙ্গে মিলে যায়।

———

Psilocybin triggers an activity-dependent rewiring of large-scale cortical networks. bioRxiv (2025).
DOI: 10.1101/2025.08.06.668927

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ইলিশের ডিমে পুষ্টির খনি: কোন অঞ্চলের ডিম সবচেয়ে সমৃদ্ধ এবং স্বাদের?
পরবর্তী প্রবন্ধ ম্যামথের দাঁতে মিলল প্রাগৈতিহাসিক জীবাণুর রহস্য
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?