এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বাংলাদেশের সোনালী মুরগির মাংসে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > অণুজীববিজ্ঞান > বাংলাদেশের সোনালী মুরগির মাংসে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু!
অণুজীববিজ্ঞানবাংলাদেশস্বাস্থ্য

বাংলাদেশের সোনালী মুরগির মাংসে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু!

নরসিংদী জেলার কিছু বাজার থেকে সংগৃহীত সোনালী মুরগির মাংসে উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী E. coli জীবাণু পাওয়া গেছে। এদের অনেকগুলোতে ESBL, AmpC ও NDM-1 টাইপ জিন একত্রে বিদ্যমান, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। নিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এখনই প্রয়োজন জরুরি পদক্ষেপ।

তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫
হালনাগাদ: 28 জুলাই, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
অনেক সময় "পাকিস্তানি মুরগি" ডাকা হয়ে থাকলেও বাংলাদেশী বিজ্ঞানীদের তৈরি সোনালী মুরগি-র জাত আসলে মিশরীয় ফাহমি মুরগি এবং আমেরিকান রোড আইল্যান্ড রেড (RIR) এর একটি ক্রস প্রজাতি। ১৯৮৬ সালে প্রথম ক্রস ব্রিড করা হলেও পারফেক্ট সোনালী মুরগি আসে ২০০০ সালের দিকে। এখন বাংলাদেশ প্রতি সপ্তাহে প্রায় ৮.৫ মিলিয়ন সোনালী মুরগি উৎপাদিত হচ্ছে। Masum Kamal/bdnews24.com
শেয়ার

বাংলাদেশের নরসিংদী জেলার ছয়টি উপজেলায় বাজার থেকে সংগ্রহ করা সোনালী মুরগির মাংসের নমুনায় পাওয়া গেল বিপজ্জনক মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী Escherichia coli জীবাণু। গত ১৪ জুলাই, ২০২৫ Scientific Reports জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, এসব মাংস থেকে বিচ্ছিন্ন E. coli-র মধ্যে অনেকগুলোই বহুধরনের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, বিশেষ করে বিটা-ল্যাকটাম শ্রেণির অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে। গবেষকরা ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই নমুনা সংগ্রহ করেন।

৩৯০টি মাংসের নমুনা থেকে ৬৮% ক্ষেত্রে E. coli শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৮% ছিল মানবদেহে ডায়রিয়াসহ নানা অন্ত্রঘটিত রোগের জন্য দায়ী enteropathogenic E. coli (EPEC)। বাকি ৯২% ছিল non-EPEC, যারা তুলনামূলক কম পরিচিত হলেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধের দিক থেকে বেশি বিপজ্জনক হয়ে উঠছে।

বিশ্লেষণে দেখা যায়, প্রায় ৪২% E. Coli ESBL (Extended Spectrum Beta-Lactamase) উৎপাদনকারী অর্থাৎ এরা সেফট্রিয়াক্সন, সেফটোজিডিমের মতো তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন গুলোকে নিষ্ক্রিয় করতে পারে। আরও ভয়ংকর বিষয় হলো, কিছু জীবাণুতে একাধিক প্রতিরোধী জিন যেমন blaTEM, blaCTX-M-2a, ও blaOXA-1 একসাথে পাওয়া গেছে। আবার ৯% জীবাণুতে পাওয়া গেছে blaNDM-1 জিন, যা শক্তিশালী কার্বাপেনেম অ্যান্টিবায়োটিককেও নিষ্ক্রিয় করে দিতে পারে, এই জিন সাধারণত হাসপাতাল-সংশ্লিষ্ট গুরুতর সংক্রমণের জন্য দায়ী।

গবেষণাটি আরও দেখায় যে, এসব জীবাণুর মধ্যে ১০০% ছিল অ্যাম্পিসিলিনে সম্পূর্ণ প্রতিরোধী। এছাড়া ইরিথ্রোমাইসিন, কো-ট্রাইমোক্সাজল, ও তৃতীয় প্রজন্মের সেফালোসপরিনের প্রতিও উচ্চমাত্রায় প্রতিরোধ দেখা গেছে। তুলনামূলকভাবে সবচেয়ে কম প্রতিরোধ দেখা গেছে অ্যামোক্সিসিলিন-ক্ল্যাভুলানেট ও সিপ্রোফ্লক্সাসিনের বিরুদ্ধে।

গবেষকদের মতে, এ ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) প্রাণিজ উৎপাদনে অতি মাত্রায় ও অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফল। সঠিক নিয়ন্ত্রণ না থাকলে এসব প্রতিরোধী ব্যাকটেরিয়া মানুষের শরীরে পৌঁছে যেতে পারে খাদ্যশৃঙ্খলের মাধ্যমে এবং একবার যদি মানবদেহে ছড়িয়ে পড়ে, তখন সাধারণ সংক্রমণের চিকিৎসাও হয়ে পড়তে পারে দুঃসাধ্য।

এই গবেষণাটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য একটি জোরালো সতর্কবার্তা। গবেষকরা বেশ কিছু দিক থেকে সতর্ক হবার কথা বলছেন। বিশেষ করে মুরগি উৎপাদনে অ্যান্টিবায়োটিক ব্যবহারে কড়া নিয়ন্ত্রণমালা। এছাড়াও খামার থেকে বাজার পর্যন্ত সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা, সারা দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ পর্যবেক্ষণ ব্যবস্থা চালু সহ “One Health” দৃষ্টিভঙ্গিতে মানুষ, প্রাণী ও পরিবেশকে একসাথে বিবেচনা করে নীতিমালা প্রণয়ন করার কথাও বলেছেন।

———

Molecular characterization of multidrug-resistant and extended-spectrum beta-lactamase (ESBL)-producing Escherichia coli isolated from Sonali chicken meat in Bangladesh. Sci Rep (2025).
DOI: 10.1038/s41598-025-96073-9

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বাংলাদেশে বার্ন রোগীদের ক্ষতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ছে
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: লেপটন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?