এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বাংলাদেশে বার্ন রোগীদের ক্ষতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > বাংলাদেশ > বাংলাদেশে বার্ন রোগীদের ক্ষতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ছে
বাংলাদেশস্বাস্থ্য

বাংলাদেশে বার্ন রোগীদের ক্ষতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ছে

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সংগ্রহ করা Pseudomonas aeruginosa জীবাণুর বিশ্লেষণে দেখা গেছে, এর অধিকাংশই এক্সটেন্সিভলি ড্রাগ-রেজিস্ট্যান্স (XDR)। এছাড়াও এরা বায়োফিল্ম তৈরি ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন বহন করে। গবেষণায় জিনোমিক বিশ্লেষণ থেকে এই জীবাণুর বিপজ্জনক প্রতিরোধ ক্ষমতা ও বৈচিত্র্য প্রকাশ পেয়েছে, যা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫
হালনাগাদ: 26 জুলাই, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
Pseudomonas aeruginosa প্রায় প্রতিটি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।Jennifer Oosthuizen/CDC
শেয়ার

পোড়া রোগীদের শরীর শুধু বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না, এই ক্ষতের ভিতরেও বাসা বাঁধে প্রাণঘাতী জীবাণু। সম্প্রতি বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানীরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের পোড়া ক্ষত থেকে সংগ্রহ করা Pseudomonas aeruginosa নামক এক ধরনের ব্যাকটেরিয়ার বিস্ময়কর জেনেটিক এবং প্রতিরোধ ক্ষমতা বিশ্লেষণ করেছেন। গবেষণাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের নেতৃত্বে পরিচালিত হয় এবং গবেষণাপত্রটি গত ১৫ জুলাই, ২০২৫ এ Scientific Reports এ প্রকাশিত হয়েছে।

এই গবেষণায় দেখা গেছে, ৮ মাসে ৯১টি পোড়া ক্ষত থেকে সংগৃহীত P. aeruginosa জীবাণুর মধ্যে ৬১টি ছিল এক্সটেন্সিভলি ড্রাগ-রেজিস্ট্যান্স (XDR) এবং বাকি ৩০টি ছিল মাল্টিড্রাগ-রেজিস্ট্যান্স (MDR)। অধিকাংশ জীবাণু ছিল এমন ধরনের, যেগুলো প্রায় সব প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তুলেছে।

গবেষকরা এসব জীবাণুর মধ্যে একাধিক বেটা-ল্যাকটামেজ উৎপাদনকারী জিন যেমন blaNDM-1, blaVIM-2, blaOXA-48 এবং blaPER-1 চিহ্নিত করেছেন। এই জিনগুলো অ্যান্টিবায়োটিককে নিষ্ক্রিয় করে ফেলে, ফলে চিকিৎসা ব্যর্থ হয়। অধিকন্তু, ইন্টিগ্রন নামক জিনগত কাঠামোর উপস্থিতি এসব জিনকে একত্রে ছড়িয়ে দিতে সাহায্য করে।

উল্লেখযোগ্যভাবে, সবগুলো জীবাণু বায়োফিল্ম তৈরি করতে সক্ষম, যেটি একটি প্রাকৃতিক প্রতিরক্ষার আবরণ তৈরি করে। গবেষণায় pelB, pilT এবং rhlB নামক বায়োফিল্ম-সম্পর্কিত জিনগুলোর উচ্চ উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

দুইটি প্রতিরোধী ব্যাকটেরিয়ার সম্পূর্ণ জিনোম বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পান প্রতিটি জীবাণু অন্তত ২৮ থেকে ৫০টি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধী জিন বহন করে। পাশাপাশি, একাধিক Efflux Pump (যেগুলো জীবাণু কোষ থেকে ওষুধ বের করে দেয়) এবং Prophage (ভাইরাস থেকে সংক্রমিত জিন) এর উপস্থিতি পাওয়া গেছে। এমনকি জীবাণুর জিনোমে ডিসইনফেক্ট্যান্ট প্রতিরোধী জিন (qacL, qacDelta1) পাওয়া গেছে, যা জীবাণুদের হাসপাতালের জীবাণুনাশক থেকেও রক্ষা করে।

গবেষণাটি একটি ভয়াবহ বাস্তবতা তুলে ধরে। বাংলাদেশের হাসপাতাল, বিশেষ করে বার্ন ইউনিটগুলোতে এমন অত্যাধুনিক জীবাণু ছড়িয়ে পড়ছে, যা প্রচলিত চিকিৎসা পদ্ধতির জন্য বিশাল চ্যালেঞ্জ। বিশ্বজুড়ে P. aeruginosa-এর সবচেয়ে ব্যাপকভাবে ছড়ানো সিকোয়েন্স টাইপ ST235, যা এই গবেষণাতেও লক্ষ্য করা গেছে। অর্থাৎ, এই জীবাণুর ধরন বাংলাদেশেও একইভাবে ছড়িয়ে পড়ছে।

গবেষণাটি আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরে যে, বাংলাদেশের মতো দেশে অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিয়ন্ত্রণ, উন্নত জীবাণু নিয়ন্ত্রণ ব্যবস্থা ও জেনেটিক পর্যবেক্ষণ এখন আর বিলাসিতা নয়—বরং স্বাস্থ্য নিরাপত্তার জন্য অপরিহার্য।

এই গবেষণার ফলাফল কেবল বিজ্ঞানীদের নয়, চিকিৎসা নীতিনির্ধারকদের জন্যও একটি সতর্কবার্তা। যদি সময় মতো পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে হাসপাতালে চিকিৎসা আরও জটিল হয়ে উঠতে পারে।

———

Molecular and genomic insights into multidrug-resistant (MDR) and extensively drug-resistant (XDR) Pseudomonas aeruginosa causing burn wound infections in Bangladesh. Sci Rep (2025).
DOI: 10.1038/s41598-025-11614-6

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ আপনার আসলে দিনে কত কদম হাঁটা দরকার?
পরবর্তী প্রবন্ধ বাংলাদেশের সোনালী মুরগির মাংসে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?