এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: কাপ্তাই হ্রদে নতুন প্রজাতির আইড় মাছের সন্ধান
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > বাংলাদেশ > কাপ্তাই হ্রদে নতুন প্রজাতির আইড় মাছের সন্ধান
বাংলাদেশ

কাপ্তাই হ্রদে নতুন প্রজাতির আইড় মাছের সন্ধান

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো Sperata aorella নামক এক প্রজাতির আইড় মাছের সন্ধান পেয়েছেন, যা পূর্বের পরিচিত আইড় প্রজাতি থেকে গঠন ও জিনগত দিক দিয়ে ভিন্ন। এই আবিষ্কার দেশের মৎস্য গবেষণায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ৩০ মে, ২০২৫
হালনাগাদ: 30 মে, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
কাপ্তাই হ্রদে পাওয়া Sperata aorella।Bangladesh Sangbad Sangstha (BSS)
শেয়ার

গত ২৭ মে, ২০২৫ তারিখে রাঙামাটি জেলায় অবস্থিত কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো একটি নতুন প্রজাতির আইড় মাছের সন্ধান পেয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই), নদী উপকেন্দ্র, রাঙামাটির বিজ্ঞানীরা। এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইশতিয়াক হায়দার।

তিনি জানান, গবেষণার অংশ হিসেবে আইড় মাছের বাহ্যিক গঠন ও অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে গিয়ে তারা দেখতে পান, এ মাছটি পূর্বে পরিচিত Sperata aor (তল্লা আইড়) ও Sperata seenghala (গুজি আইড়) প্রজাতি থেকে সম্পূর্ণ ভিন্ন। পরবর্তী কৌলিতাত্ত্বিক বিশ্লেষণে মাছটির ডিএনএ নমুনার সঙ্গে Sperata aorella নামক প্রজাতির আইড় মাছের জিনোমের শতভাগ মিল পাওয়া যায়। এই Sperata aorella মাছটি আগে কখনও কাপ্তাই হ্রদে চিহ্নিত হয় নি, এবারই প্রথম।

Sperata aorella নামের এ নতুন প্রজাতিটি তুলনামূলকভাবে ছোট আকৃতির। এদের ওজন ১ থেকে ১.৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। মাছটির দেহ লম্বা ও সরু, পৃষ্ঠদেশ ধূসর, পেটের দিক সাদাটে এবং দেহের পাশ রুপালি বর্ণের। মাথা থেকে পৃষ্ঠ পাখনার উৎপত্তি পর্যন্ত অংশটি সমান ঢালু, এডিপোজ ফিন পৃষ্ঠীয় পাখনার সমান দৈর্ঘ্যের এবং খাটো। এছাড়া, মাছটির ম্যাক্সিলারি বারবেল প্রায় পুচ্ছ পাখনা পর্যন্ত বিস্তৃত এবং চোয়াল গুজি আইড়-র মতো ছাঁটা আকারের।

গঠনগত দিক দিয়ে এর অক্সিপিটাল স্পাইন দীর্ঘ এবং এপিনিউরাল শিল্ড সরু। এসব বৈশিষ্ট্যের কারণে এটি Sperata aor এবং Sperata seenghala থেকে পৃথক একটি স্বতন্ত্র প্রজাতি হিসেবে চিহ্নিত হয়।

উল্লেখ্য, Sperata aor ও Sperata seenghala আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (IUCN)-এর ২০১৫ সালের তালিকায় বিপন্ন প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত হলেও, নব আবিষ্কৃত Sperata aorella এখনো সেই তালিকায় অন্তর্ভুক্ত নয়।

গবেষণা কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী ও ড. মো. রবিউল আউয়াল হোসেন। গবেষক দলে আরও ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইশতিয়াক হায়দার ও বি. এম. শাহিনুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. খালেদ রহমান, রাবিনা আক্তার লিমা, মো. ইমদাদুল হক এবং মো. লিপন মিয়া।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইশতিয়াক হায়দার বলেন, “নদী উপকেন্দ্রের বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার মাধ্যমে Sperata aor এবং Sperata seenghala থেকে ভিন্ন নতুন এক প্রজাতির আইড় মাছ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এটি দেশের মৎস্য গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ পৃথিবীর কক্ষপথে কয়টি কৃত্রিম উপগ্রহ প্রদক্ষিণ করছে?
পরবর্তী প্রবন্ধ দৃষ্টিবিভ্রমের নীল: যে কৌশলগুলো প্রকৃতিকে নীল দেখায়!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?