এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বনমানুষের বিবর্তনীয় ইতিহাসের ফাঁক পূরণ করলো ৭৫ লক্ষ বছর পুরোনো গিবন ফসিল
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > বনমানুষের বিবর্তনীয় ইতিহাসের ফাঁক পূরণ করলো ৭৫ লক্ষ বছর পুরোনো গিবন ফসিল
জীববিজ্ঞানজীবাশ্ম বিজ্ঞান

বনমানুষের বিবর্তনীয় ইতিহাসের ফাঁক পূরণ করলো ৭৫ লক্ষ বছর পুরোনো গিবন ফসিল

বিজ্ঞানীদের একটি দল প্রাচীনতম গিবন জীবাশ্ম আবিষ্কার করেছেন। আবিষ্কারটা বনমানুষের ইতিহাসে একটি দীর্ঘ-অধরা বিবর্তনীয় শূন্যস্থান পূরণ করতে সহায়তা করবে

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 15 সেপ্টেম্বর, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
একটি শিশু গিবন (Yuanmoupithecus xiaoyuan)-এর উপরের চোয়াল।Terry Harrison, NYU’s Department of Anthropology
শেয়ার

গিবনবানর (Hylobatidae)-দেন জীবাশ্মের রেকর্ড খুব কম; চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্লাইস্টোসিন এবং হোলোসিনের ফসিল এবং সাবফসিল অবশেষের মধ্যেই সীমাবদ্ধ। তাই এদের ইতিহাস সম্পর্কে খুব কম জানা যায়।

সম্প্রতি, বিজ্ঞানীদের একটি দল দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের ইউয়ানমাউ এলাকায় প্রাচীনতম গিবন জীবাশ্ম আবিষ্কার করেছেন। এই আবিষ্কারটি বনমানুষের ইতিহাসে একটি দীর্ঘ অধরা বিবর্তনীয় শূন্যস্থান পূরণ করতে সাহায্য করতে পারে।

নতুন গবেষণায় প্রধানত বনমানুষের একটি পরিবার hylobatids-এর উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। বর্তমানে এই পরিবারের ২০ প্রজাতির জীবন্ত গিবন রয়েছে। বিলুপ্ত Hylobatids ফসিল বেশ দুষ্প্রাপ্য, বেশিরভাগ নমুনাই হয় বিচ্ছিন্ন দাঁত এবং খণ্ডিত চোয়ালের হাড়ের এবং সেগুলি দক্ষিণ চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার গুহা সাইটগুলিতে পাওয়া যায়। তবে কোনো জীবাশ্মই ২০ লক্ষ বছরেরও বেশি পুরোনো নয়।

আবিষ্কৃত নতুন জীবাশ্মটি Yuanmoupithecus xiaoyuan নামে একটি ছোট গিবন বানরের। উপরের চোয়াল সহ ইউয়ানমুপিথেকাসের দাঁত এবং কপালের নমুনা বিশ্লেষণ করার পর বিজ্ঞানীরা এটি নিশ্চিত করেছেন। মারা যাওয়ার সময় বানরটির বয়স ছিল ২ বছরেরও কম।

Yuanmoupithecus xiaoyuan ৮২ থেকে ৭১ লক্ষ বছর আগে দক্ষিণ চীনের বর্তমান ইউনান অঞ্চলে বসবাস করত। ২০০৬ সালে এটি প্রথম বর্ণনা করা হয়েছিল। জীবন্ত গিবন এবং সিয়ামং সমন্বিত বনমানুষের পরিবার।

নতুন আবিষ্কৃত জীবাশ্মটি ৭০ থেকে ৮০ লক্ষ বছর পুরোনো। যা Hylobatids জীবাশ্ম রেকর্ডকে প্রসারিত করে কারণ এটিই প্রচীনতম গীবনের জীবাশ্ম।

চীনের ইউনানের লেইলাও গ্রামের কাছে একটি খননকেন্দ্র, যেখানে Yuanmoupithecus xiaoyuan অবশেষ পাওয়া গেছে। ক্রেডিট: Terry Harrison, NYU’s Department of Anthropology
চীনের ইউনানের লেইলাও গ্রামের কাছে একটি খননকেন্দ্র, যেখানে Yuanmoupithecus xiaoyuan অবশেষ পাওয়া গেছে।
ক্রেডিট: Terry Harrison, NYU’s Department of Anthropology

মোলার দাঁতের আকার অনুসারে Yuanmoupithecus xiaoyuan আকারে আধুনিক সময়ের গিবনের কাছাকাছি ছিল, যার শরীরের ওজন প্রায় ৬ কিলোগ্রাম।

নিউইয়র্ক ইউনিভার্সিটির নৃবিজ্ঞানের অধ্যাপক এবং গবেষণাপত্রের অন্যতম লেখক Terry Harrison বলেন,

“Yuanmoupithecus xiaoyuan-এর দাঁত এবং নিচের মুখ আধুনিক গিবনের মতোই, তবে কিছু বৈশিষ্ট্যে এই জীবাশ্মের প্রজাতি ছিল আরও আদিম এবং এটি সমস্ত জীবিত প্রজাতির পূর্বপুরুষ বলে নির্দেশ করে।”

জীবাশ্মবিদরা আরও দেখতে পান যে, Kapi ramnagarensis, যাকে ভারত থেকে আসা একক বিচ্ছিন্ন জীবাশ্ম মোলারের উপর ভিত্তি করে Hylobatids-এর একটি আদিম প্রজাতি বলে দাবি করা হয়েছিল, আসলে Hylobatids-এর ছিল না। তবে জীবাশ্মটি প্রাইমেটদের আরও আদিম গোষ্ঠীর সদস্য ছিল যা আধুনিক দিনের বনমানুষের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয়।

Harrison বলেন,

“পূর্বের জেনেটিক গবেষণাগুলি ইঙ্গিত দেয় যে hylobatids-রা প্রায় ১৭০ থেকে ২২০ লক্ষ বছর আগে বনমানুষ (great apes) এবং মানুষের দিকে পরিচালিত বংশ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, তাই জীবাশ্ম রেকর্ডে এখনও ১১০ লক্ষ বছরের ব্যবধান রয়েছে যা পূরণ করা প্রয়োজন। চীন এবং এশিয়ার অন্য কোথাও প্রতিশ্রুতিশীল জীবাশ্ম সাইটগুলির অবিরত অনুসন্ধানের সাথে, এটি আশা করা যায় যে অতিরিক্ত আবিষ্কারগুলি hylobatids-দের বিবর্তনীয় ইতিহাসের এই গুরুত্বপূর্ণ ফাঁকগুলি ভালোভাবে পূরণ করতে সহায়তা করবে।”

———

The earliest hylobatid from the Late Miocene of China. Journal of Human Evolution (2022); 171: 103251 DOI: 10.1016/j.jhevol.2022.103251

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:New York University
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ওয়েব NGC 7469-এ শক্তিশালী স্টারবার্স্ট রিং পর্যবেক্ষণ করেছে
পরবর্তী প্রবন্ধ অক্টোপাসের নতুন প্রজাতির আবিষ্কার
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?