এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: চ্যাটজিপিটি ব্যবহার করলে কি মস্তিষ্কের কার্যকলাপ বদলায়?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মস্তিষ্ক > চ্যাটজিপিটি ব্যবহার করলে কি মস্তিষ্কের কার্যকলাপ বদলায়?
মস্তিষ্ক

চ্যাটজিপিটি ব্যবহার করলে কি মস্তিষ্কের কার্যকলাপ বদলায়?

গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটি দিয়ে লেখার সময় মস্তিষ্ক তুলনামূলকভাবে কম সক্রিয় থাকে। এআই বেশি ব্যবহার করলে সৃজনশীলতা ও চিন্তার অভ্যাস কমে যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে গবেষণাটি প্রাথমিক পর্যায়ে এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

জান্নাত শেখ
জান্নাত শেখ
প্রকাশিত: ২৯ জুন, ২০২৫
হালনাগাদ: 29 জুন, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
প্রতি সপ্তাহে গড়ে চ্যাটজিপিটর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮০০ মিলিয়ন।solarseven/Shutterstock
শেয়ার

একটি গবেষণায় দেখা গেছে, যারা চ্যাটজিপিটি ব্যবহার করে প্রবন্ধ লেখে, তাদের তুলনামূলকভাবে কম সক্রিয় থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) আমাদের চিন্তা-শক্তিকে অলস করে দিচ্ছে কিনা, তা নিয়ে চলমান গবেষণার অংশ হিসেবেই এই গবেষণাটি করা হয়েছে।

ম্যাসাচুসেটসের MIT মিডিয়া ল্যাবের কম্পিউটার বিজ্ঞানী নাটালিয়া কসমিনা এবং তাঁর সহকর্মীরা বোস্টনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০ জন ছাত্রছাত্রীকে নিয়ে এই গবেষণা চালান। তাদের তিনটি গ্রুপে ভাগ করা হয়: একটি দল শুধুমাত্র ChatGPT (GPT-4o) ব্যবহার করে প্রবন্ধ লেখে, আরেক দল Google সার্চ ইঞ্জিন ব্যবহার করে (কোনও AI সহায়তা ছাড়াই), তৃতীয় দলকে ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করা হয়।

সকল অংশগ্রহণকারীর মাথায় ইইজি (EEG) হেডসেট পরিয়ে রাখা হয়, যা মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করে। এতে দেখা গেছে, যারা ইন্টারনেট ছাড়াই প্রবন্ধ লিখেছে, তাদের মস্তিষ্কে সামগ্রিকভাবে সবচেয়ে সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে, বিশেষ করে মস্তিষ্কের পিছন থেকে সামনের সিদ্ধান্তগ্রহণ অংশ পর্যন্ত। এদের মনে রাখার ক্ষমতাও বেশি ছিল।

Google ব্যবহারকারীদের মধ্যে মস্তিষ্কের দৃষ্টি ও স্মৃতিসম্পর্কিত এলাকায় বেশি সক্রিয়তা দেখা গেছে। আর যারা চ্যাটবট ব্যবহার করেছে, তাদের মস্তিষ্কের সক্রিয়তা সবচেয়ে কম ছিল।

যারা প্রথমে চ্যাটজিপিটি ব্যবহার করে পরে তা বাদ দিয়ে লেখে, তাদের মস্তিষ্ক কিছুটা বেশি সক্রিয় হয় — কিন্তু যারা প্রথম থেকেই কোনও অনলাইন টুল ছাড়া লিখেছে, তাদের মতো নয়। এই পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানীরা বলছেন, AI ব্যবহার বেশি হলে সৃজনশীলতা ও চিন্তার অভ্যাস দুর্বল হতে পারে।

তবে গবেষণাটি প্রাথমিক পর্যায়ে, এতে অংশগ্রহণকারী ছিল অল্পসংখ্যক (মাত্র ৬০ জন), এবং গবেষণাটি এখনো পিয়ার-রিভিউড নয়। তাই নাটালিয়া কসমিনা নিজেই বলেছেন, “এই গবেষণাটি শক্তভাবে বলছে না যে মস্তিষ্ক বোকা হয়ে যাচ্ছে।” এই গবেষণার ফলাফলের অতিরিক্ত ব্যাখ্যা না করাই ভালো।

গবেষণায় একটি অদ্ভুত ফলাফলও পাওয়া গেছে—যারা প্রথমে নিজেরাই লিখে পরে চ্যাটজিপিটি ব্যবহার করে, তাদের মস্তিষ্কের কার্যকলাপ বরং বাড়ে। অর্থাৎ, AI কখন ব্যবহার করা হচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ।

ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ গুইডো ম্যাকরানস্কি বলছেন, AI-ভিত্তিক চ্যাটবট যদি শিক্ষার্থীদের উত্তর না দিয়ে প্রশ্ন করতে শেখায়, তাহলে তা বেশি উপকারী।

চ্যাটজিপিটি ও AI টুল ব্যবহারে কিছু ক্ষেত্রে মস্তিষ্ক কম সক্রিয় হয়, বিশেষত যখন টুলের ওপর পুরোপুরি নির্ভর করা হয়। তবে AI কখন ও কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেটাই আসল চাবিকাঠি — যা ভবিষ্যতের শিক্ষা ও সৃজনশীলতায় বড় প্রভাব ফেলতে পারে।

———

Your Brain on ChatGPT: Accumulation of Cognitive Debt when Using an AI Assistant for Essay Writing Task. arXiv:2506.08872 [cs.AI]
DOI: 10.48550/arXiv.2506.08872

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: অতিপরিবাহী
পরবর্তী প্রবন্ধ ড্রাগন ম্যানের খুলিতে ডেনিসোভানদের রহস্যভেদ!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?