এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ড্রাগন ম্যানের খুলিতে ডেনিসোভানদের রহস্যভেদ!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবাশ্ম বিজ্ঞান > ড্রাগন ম্যানের খুলিতে ডেনিসোভানদের রহস্যভেদ!
জীবাশ্ম বিজ্ঞানমানুষ

ড্রাগন ম্যানের খুলিতে ডেনিসোভানদের রহস্যভেদ!

চীনে পাওয়া একটি প্রাচীন খুলির প্রোটিন ও দাঁতের প্লাক বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রথমবারের মতো নিশ্চিতভাবে ডেনিসোভানদের চেহারার ধারণা পেয়েছেন। ‘ড্রাগন ম্যান’ নামে পরিচিত এই খুলিটি তাদের মস্তিষ্কের আকার, মোটা ভ্রু ও শারীরিক গঠনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করেছে।

তানভীর রানা রাব্বি
তানভীর রানা রাব্বি
প্রকাশিত: ২৯ জুন, ২০২৫
হালনাগাদ: 29 জুন, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
"ড্রাগন ম্যান" নামের খুলিটি ১৯৩৩ সালে চীনের হারবিন শহরে এক স্থানীয় শ্রমিক আবিষ্কার করেছিলেন, কিন্তু এটি ২০১৮ সাল পর্যন্ত গোপনে লুকিয়ে রাখা হয়েছিল। নতুন একটি বিশ্লেষণে এখন ধারণা করা হচ্ছে, এই খুলিটি ডেনিসোভানদেরই একটি হতে পারে।Xijun Ni
শেয়ার

ডেনিসোভান—এই নামটা প্রাগৈতিহাসিক মানবজাতির এক রহস্যময় শাখার প্রতিনিধিত্ব করে, যাদের অস্তিত্ব আমরা এতদিন কেবল সাইবেরিয়ার একটি গুহার আঙুলের হাড় ও ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে জানতাম। কিন্তু সম্প্রতি চীনের হারবিন শহরের কাছে পাওয়া একটি পুরনো খুলি সেই অজানা মুখগুলোকে অবশেষে কিছুটা চেনা রূপ দিয়েছে। একে বিজ্ঞানীরা ‘ড্রাগন ম্যান’ বলে ডাকছেন, আর এই খুলিই এখন পর্যন্ত পাওয়া প্রথম সম্পূর্ণ ডেনিসোভান করোটির নমুনা বলে প্রমাণিত হয়েছে।

চিত্রশিল্পী জন গার্চ "ড্রাগন ম্যান" খুলির ভিত্তিতে এই মডেলটি তৈরি করেছেন, যা মধ্য প্লাইস্টোসিন যুগে <i>Homo longi</i> কে দেষায় , অর্থাৎ প্রায় ১,৪৬,০০০ বছর আগে তারা কেমন দেখতে ছিলেন।ক্রেডিট: John Gurche/Mark Thiessen/Nat Geo Image Collection
চিত্রশিল্পী জন গার্চ “ড্রাগন ম্যান” খুলির ভিত্তিতে এই মডেলটি তৈরি করেছেন, যা মধ্য প্লাইস্টোসিন যুগে Homo longi কে দেষায় , অর্থাৎ প্রায় ১,৪৬,০০০ বছর আগে তারা কেমন দেখতে ছিলেন।
ক্রেডিট: John Gurche/Mark Thiessen/Nat Geo Image Collection

এই ফসিলটি অন্তত ১,৪৬,০০০ বছর পুরনো। খুলিটির গঠন, বিশাল মস্তিষ্কের আকার, মোটা ভ্রু-রিজ ইত্যাদি আধুনিক মানুষ ও নিয়ানডার্থালদের সঙ্গে অনেকটাই মিলে যায়, যা থেকে অনুমান করা যাচ্ছে, ডেনিসোভানরা দেখতে কিছুটা আমাদের মতোই ছিল। ২০১৮ সালে একজন নাম না-জানা ব্যক্তি খুলিটি প্যালিওন্টোলজিস্ট ছিয়াং জিকে হস্তান্তর করেন, যিনি পরে জানতে পারেন এটি বহু বছর আগে সেতু নির্মাণের সময় পাওয়া গিয়েছিল এবং একটি পরিত্যক্ত কূপে লুকিয়ে রাখা হয়েছিল।

২০২১ সালে এটিকে Homo longi নামে একটি আলাদা প্রজাতি বলা হলেও, সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে এই খুলিটি ছিল একজন ডেনিসোভানের। মূল চাবিকাঠি ছিল খুলির ভেতরের প্রাচীন প্রোটিন এবং দাঁতের উপর জমা পুরাতন ক্যালকুলাস (ক্যালসিফায়েড ডেন্টাল প্লাক)। গবেষক কিয়াওমেই ফু ও তাঁর দল ৯৫টি প্রাচীন প্রোটিনের টুকরো বিশ্লেষণ করে ডেনিসোভানদের ডিএনএ-এর সঙ্গে মিল খুঁজে পান। এমনকি দাঁতের প্লাক থেকে বের করা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ-ও সাইবেরিয়ার ডেনিসোভানদের সঙ্গে মিল খায়।

সবচেয়ে আশ্চর্যের বিষয়—এই প্রথম কোনো প্লেইস্টোসিন যুগের দাঁতের প্লাক থেকে সফলভাবে হোস্ট ডিএনএ উদ্ধার করা সম্ভব হয়েছে। গবেষকদের মতে, এই আবিষ্কার অন্যান্য প্রাচীন নমুনাগুলোর বিশ্লেষণেও নতুন পথ দেখাবে, এমনকি যখন ডিএনএ বা প্রোটিন পুরোপুরি সংরক্ষিত না থাকে।

চীনের হারবিনের কাছে পাওয়া জীবাশ্মের খুলির একটি ভার্চুয়াল পুনর্গঠন।ক্রেডিট: Xijun Ni
চীনের হারবিনের কাছে পাওয়া জীবাশ্মের খুলির একটি ভার্চুয়াল পুনর্গঠন।
ক্রেডিট: Xijun Ni

এখন বিজ্ঞানীদের হাতে এমন একটি খুলির রেফারেন্স রয়েছে যা দিয়ে ভবিষ্যতের অনেক ফসিল চিহ্নিত করা সম্ভব হবে, এমনকি যদি তাতে ডিএনএ বা প্রোটিন না-ও থাকে। প্রাগৈতিহাসিক মানবজাতির এই নতুন চেহারা আমাদের বিবর্তনের ইতিহাসে আরেকটি উঁকি দিল—এবং একঝলক পরিচয় এনে দিল হারিয়ে যাওয়া সেই ডেনিসোভানদের, যাদের মুখ এতদিন ছিল কেবল কল্পনার।

এই আবিষ্কার প্রমাণ করে, প্রাচীন ডিএনএ আর প্রোটিন বিশ্লেষণ প্রযুক্তির সঙ্গে প্রত্নতত্ত্বের মিলবন্ধন কতটা শক্তিশালী হতে পারে। হয়তো ভবিষ্যতে আরও বহু হারিয়ে যাওয়া মানুষদের চেহারাও উঠে আসবে এমনই কোনো ফসিল থেকে, কোনো কূপের অতল অন্ধকার থেকে।

———

Denisovan mitochondrial DNA from dental calculus of the >146,000-year-old Harbin cranium, Cell (2025).
DOI: 10.1016/j.cell.2025.05.040

The proteome of the late Middle Pleistocene Harbin individual, Science (2025)
DOI: 10.1126/science.adu9677

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ চ্যাটজিপিটি ব্যবহার করলে কি মস্তিষ্কের কার্যকলাপ বদলায়?
পরবর্তী প্রবন্ধ কখন থেকে মেয়েরা গণিতে পিছিয়ে পড়তে শুরু করে?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?