এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: চোখে দেখলেই সাড়া দেয় মস্তিষ্ক, প্রস্তুত হয় রোগ প্রতিরোধ ব্যবস্থা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মস্তিষ্ক > চোখে দেখলেই সাড়া দেয় মস্তিষ্ক, প্রস্তুত হয় রোগ প্রতিরোধ ব্যবস্থা
মস্তিষ্কস্বাস্থ্য

চোখে দেখলেই সাড়া দেয় মস্তিষ্ক, প্রস্তুত হয় রোগ প্রতিরোধ ব্যবস্থা

একজন অসুস্থ ব্যক্তিকে VR-এর মাধ্যমে কোনো সুস্থ ব্যক্তিকে দেখালেই তার মস্তিষ্ক এমনভাবে প্রতিক্রিয়া জানায়, যেন শরীরে সংক্রমণ ঘটেছে। এতে শরীরের প্রাথমিক রোগপ্রতিরোধ কোষ সক্রিয় হয়। গবেষণাটি দেখায়, VR ও মস্তিষ্কের যৌথ প্রভাব ভবিষ্যতে ভ্যাকসিন কার্যকারিতা বাড়াতে সহায়ক হতে পারে।

সাফিয়া তাবাসসুম রুমু
সাফিয়া তাবাসসুম রুমু
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫
হালনাগাদ: 29 জুলাই, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
মস্তিষ্কের যে অংশগুলো কোন ব্যক্তির কাছাকাছি স্থান পর্যবেক্ষণ করতে সাহায্য করে, সেগুলোই আবার সংক্রমণের হুমকির সময় রোগ প্রতিরোধক কোষগুলিকে সক্রিয় করতে সাহায্য করে।Zephyr/Science Photo Library
শেয়ার

মানুষের মস্তিষ্ক শুধুমাত্র একজন অসুস্থ ব্যক্তিকে দেখলেই শরীরের সামনের সারির প্রতিরক্ষা কোষগুলোর কার্যক্রম শুরু করে দেয়, যা অনেকটা প্রকৃত সংক্রমণের প্রতিক্রিয়ার মতোই। গত ২৮ জুলাই, ২০২৫ Nature Neuroscience এ প্রকাশিত এক গবেষণাপত্র এমনটাই।

এই গবেষণায় গবেষকেরা মস্তিষ্ক স্ক্যান, রক্ত পরীক্ষা এবং ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ব্যবহার করেছেন। অংশগ্রহণকারীরা ভার্চুয়াল রিয়েলিটি (VR) হেডসেট পরে এমন অবতার দেখেছেন, যাদের ত্বকে ফুসকুড়ি ছিল আর যারা কাশি দিচ্ছিল, অর্থাৎ সেসকল অবতারদের অসুস্থতার লক্ষণ ছিল। তবে প্রকৃত কোনো রোগজীবাণুর সংস্পর্শে অংশগ্রহণকারীরা আসেননি।

গবেষণার এক গবেষক ও সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল অব লসানের নিউরোসায়েন্টিস্ট আন্দ্রেয়া সেরিনো বলেন, “এই ফলাফল দেখায়, মস্তিষ্ক কতটা দ্রুত আগাম অনুমান করতে পারে এবং সেই অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া বেছে নিতে পারে।”

রোগপ্রতিরোধ ব্যবস্থা সাধারণত সংক্রমণের প্রতিক্রিয়ায় কাজ শুরু করে, তবে সবসময় যথেষ্ট দ্রুত নয়। যদি মস্তিষ্ক আগেভাগে সংক্রমণের আশঙ্কা বুঝে শরীরকে সতর্ক করতে পারে, তাহলে তা মারাত্মক অসুস্থতা প্রতিরোধে সাহায্য করতে পারে।

এই বিষয়টি পরীক্ষা করতে, সেরিনো ও তাঁর সহকর্মীরা স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবকদের মেটা-র Oculus Rift VR হেডসেট পরিয়ে এমন অবতার দেখান, যারা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে, যদিও কখনোই ছোঁয় না। কিছু অবতার অসুস্থতার লক্ষণ দেখায়, আবার কিছু সুস্থ দেখায়।

অন্য একটি দল অবতার দেখেনি, কিন্তু তারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন পেয়েছে, অর্থাৎ প্রকৃত জীবাণুর সংস্পর্শে এসেছে।

গবেষকেরা দেখেন, সংক্রামক অবতার যখন কাছে আসে, তখন মস্তিষ্কের ‘পার্সোনাল স্পেস’–সংক্রান্ত অংশগুলো সক্রিয় হয়ে ওঠে। এরপর সক্রিয় হয় salience network, অর্থাৎ সেই মস্তিষ্ক অঞ্চলের গুচ্ছ যা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশেষত হুমকিস্বরূপ ঘটনাকে চিহ্নিত করে এবং প্রতিক্রিয়া দেয়।

এই মস্তিষ্কীয় সক্রিয়তার ফলেই innate lymphoid cells নামে পরিচিত প্রাথমিক প্রতিরক্ষা কোষগুলোর পরিমাণ বাড়ে। যারা সংক্রামক অবতার দেখেছে, তাদের এই কোষের মাত্রা ছিল সুস্থ অবতার দেখাদের চেয়ে বেশি এবং এই মাত্রা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন পাওয়া দলের সঙ্গেও মিলে যায়।

গবেষণায় যুক্ত না থাকলেও, হার্ভার্ড মেডিকেল স্কুলের ইমিউনোলজিস্ট আইজ্যাক চিউ বলেন, “এই গবেষণায় VR ব্যবহারের দিকটি বেশ আকর্ষণীয়।” তাঁর মতে, “দেহের দুটি জটিলতম ব্যবস্থা — মস্তিষ্ক ও রোগপ্রতিরোধ ব্যবস্থা — পরিবেশ থেকে সংকেত নিয়ে কীভাবে যৌথভাবে সাড়া দেয়, তা এই গবেষণায় অসাধারণভাবে ধরা পড়েছে।”

গবেষকেরা আশা করছেন, এই ধরনের মস্তিষ্কীয় প্রতিক্রিয়া কাজে লাগিয়ে ভবিষ্যতে ভ্যাকসিন আরও কার্যকর করা সম্ভব হবে। VR-এর মাধ্যমে প্রতিরক্ষা কোষ সক্রিয় করে তুললে, ভ্যাকসিনের প্রতিক্রিয়া আরও জোরালো হতে পারে — যা ভ্যাকসিনের কার্যকারিতাও বাড়াতে পারে।

———

Neural anticipation of virtual infection triggers an immune response. Nat Neurosci (2025).
DOI: 10.1038/s41593-025-02008-y

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: লেপটন
পরবর্তী প্রবন্ধ প্রকৃতিতে বজ্রপাতের সূত্রপাত কীভাবে হয়?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?