এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মানুষের দুই পায়ে হাঁটার রহস্য উদঘাটন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > বিবর্তন > মানুষের দুই পায়ে হাঁটার রহস্য উদঘাটন
বিবর্তন

মানুষের দুই পায়ে হাঁটার রহস্য উদঘাটন

নতুন একটি গবেষণায় প্রথমবারের মতো মানুষের পেলভিসের ভ্রূণীয় বিকাশে দুটি বিশেষ ধাপ চিহ্নিত হয়েছে, যা অন্য প্রাইমেটদের থেকে আলাদা। এই ধাপগুলিই মানুষকে সোজা হয়ে দুই পায়ে হাঁটার উপযোগী করে তোলে। পাশাপাশি, কিছু বিশেষ জিনেরও ভূমিকা পাওয়া গেছে, যা পেলভিসের আকৃতি গঠনে অপরিহার্য। অর্থাৎ, আমাদের হাঁটা ও দেহগঠনের পেছনে রয়েছে জটিল জেনেটিক ও বিবর্তনীয় প্রক্রিয়ার সমন্বয়।

জান্নাতুল মাইশা
জান্নাতুল মাইশা
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫
হালনাগাদ: 30 আগস্ট, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
মানুষ লক্ষ লক্ষ বছর ধরে দুই পায়ে ভর করে হাঁটছে।Nick Veasey/Science Photo Library/Alamy
শেয়ার

সব মেরুদণ্ডী প্রাণীরই একটি পেলভিস (কোমরের হাড়) থাকে, কিন্তু এর মধ্যে কেবল মানুষই এটি ব্যবহার করে সোজা হয়ে দুই পায়ে হাঁটার জন্য। প্রায় ৫০ লক্ষ বছর আগে মানুষের পেলভিস ও দুই পায়ে হাঁটার ভঙ্গির (gait) বিবর্তন শুরু হলেও এর সঠিক বিবর্তন প্রক্রিয়া এতদিন রহস্যই ছিল।

সম্প্রতি গবেষকরা পেলভিসে যে গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হয়েছিল, তার ম্যাপ তৈরি করেছেন যা প্রাচীন মানুষকে প্রথমবার দুই পায়ে হাঁটার সুযোগ দেয় এবং একই সঙ্গে বড় মস্তিষ্কবিশিষ্ট শিশুর জন্ম দেওয়ার মতো শারীরিক ক্ষমতাও তৈরি করে। ২৭ আগস্ট, ২০২৫ Nature জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা মানুষের ও অন্যান্য স্তন্যপায়ীর ভ্রূণ অবস্থায় পেলভিসের গঠন প্রক্রিয়ার তুলনা করেছেন। এতে দেখা গেছে, ভ্রূণ অবস্থায় পেলভিসের তরুণাস্থি (cartilage) ও হাড়ের বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ ধাপ মানুষকে অন্যান্য এইপদের থেকে আলাদা বিবর্তনপথে নিয়ে যায়।

জার্মানির লাইপজিগে ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট ফর ইভোলিউশনারি অ্যানথ্রোপলজির প্যালিওঅ্যানথ্রোপলজিস্ট ট্রেসি কিভেল বলেন, “আমাদের করোটির নিচ থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত সবকিছুই বদলে গেছে মানুষকে দুই পায়ে হাঁটার উপযোগী করার জন্য।”
তিনি আরও বলেন, এই গবেষণা শুধু আধুনিক মানুষের ক্ষেত্রেই নয়, প্রাচীন হোমিনিন যেমন ডেনিসোভানদের জীবাশ্ম নিয়েও নতুন উপলব্ধি তৈরি করছে।

মানুষের পেলভিস সময়ের সাথে একটি প্রশস্ত, বাটি-আকৃতির গঠন নেয়, যা সোজা হয়ে হাঁটার জন্য অপরিহার্য। কিন্তু এই গঠন কীভাবে এল, তা এতদিন অজানা ছিল। গবেষণার গবেষক ও হার্ভার্ড ইউনিভার্সিটির ডেভেলপমেন্টাল জেনেটিসিস্ট টেরেন্স ক্যাপেলিনি বলেন, “মানুষের পেলভিস চিম্পাঞ্জি বা গরিলার পেলভিস থেকে নাটকীয়ভাবে ভিন্ন। আমরা জানতে চেয়েছিলাম আসলে এখানে কী ঘটছে।”

তদন্তে গবেষকেরা মানুষের পেলভিসের ভিন্ন ভিন্ন পর্যায়ের নমুনা নিয়ে শারীরস্থানগত (anatomical), টিস্যু-ভিত্তিক (histological) এবং জিনোমিক পরিবর্তন বিশ্লেষণ করেন। এরপর তা তুলনা করা হয় ইঁদুর, গিবন ও চিম্পাঞ্জির ভ্রূণের সঙ্গে।

ইলিয়াম নামক একটি হাড়ের জটিল জেনেটিক এবং আণবিক পরিবর্তনগুলি মানুষের পেলভিসকে এমনভাবে গঠন করতে সাহায্য করেছে যা আমাদের দুই পায়ে হাঁটতে সাহায্য করে।ক্রেডিট: Massimo Brega/Science Photo Library
ইলিয়াম নামক একটি হাড়ের জটিল জেনেটিক এবং আণবিক পরিবর্তনগুলি মানুষের পেলভিসকে এমনভাবে গঠন করতে সাহায্য করেছে যা আমাদের দুই পায়ে হাঁটতে সাহায্য করে।
ক্রেডিট: Massimo Brega/Science Photo Library

গবেষণার কেন্দ্রবিন্দু ছিল ইলিয়াম (ilium) নামের একটি পেলভিস হাড় যা অভ্যন্তরীণ অঙ্গসমূহকে সহায়তা করে এবং গ্লুটিয়াল পেশিকে ভর দেয় হাঁটা স্থিতিশীল করতে। গবেষকরা মিউজিয়ামে সংরক্ষিত বিভিন্ন প্রাইমেট ভ্রূণ ব্যবহার করেন, যেগুলোর অনেকগুলো ১০০–২০০ বছর ধরে সংরক্ষিত ছিল।

বিশ্লেষণে মানুষের ইলিয়ামের বিকাশে দুটি বিশেষ ধাপ চিহ্নিত করা হয়—

প্রথম ধাপ: গর্ভধারণের প্রায় ৭ সপ্তাহ পর ইলিয়ামের তরুণাস্থি একটি উল্লম্ব দণ্ডের মতো তৈরি হয়। অন্য প্রাইমেটদের ক্ষেত্রেও একইভাবে শুরু হয়। কিন্তু পার্থক্য ঘটে এরপর। মানুষের ভ্রূণে তরুণাস্থিটি দ্রুত ৯০ ডিগ্রি ঘুরে যায়। এর ফলে পেলভিস ছোট ও প্রশস্ত হয়।

দ্বিতীয় ধাপ: গর্ভধারণের প্রায় ২৪ সপ্তাহ পর তরুণাস্থি হাড়ে রূপ নিতে শুরু করে (ossification)। তবে মানুষের ক্ষেত্রে কিছু হাড়কোষ অন্য প্রাইমেটদের তুলনায় অনেক পরে তৈরি হয়। এতে তরুণাস্থি দীর্ঘ সময় তার আকার ধরে রাখতে পারে এবং পেলভিস সঠিক আকৃতিতে বৃদ্ধি পায়।

এই দুটি ধাপ মিলিয়ে মানুষের পেলভিস এমন আকৃতি পায়, যা দুই পায়ে হাঁটার জন্য নিখুঁত।

মানুষ ও অন্যান্য প্রাণীর পেলভিস গঠনের ভিন্নতা চিহ্নিত করার পাশাপাশি গবেষকেরা কয়েকটি জিন শনাক্ত করেছেন, যেগুলো ইলিয়ামে তরুণাস্থি বৃদ্ধি ও হাড়ের গঠন নিয়ন্ত্রণ করে। মোট পাঁচটি জিন পেলভিসের আকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তারা জানান।

ডিউক ইউনিভার্সিটির বায়োলজিক্যাল অ্যানথ্রোপলজিস্ট ড্যানিয়েল শ্মিট বলেন,
“তারা যে পরিমাণ কাজ করেছে, তা সত্যিই বিস্ময়কর। এর মাধ্যমে আমরা এমন এক প্রক্রিয়া জানতে পারলাম, যা হাড়ের আকৃতি পরিবর্তন করতে সক্ষম, অথচ আগে একেবারেই জানা ছিল না।”

কিভেল আরও বলেন, এই গবেষণা তাকে ভাবাচ্ছে প্রাচীন হোমিনিন জীবাশ্ম থেকে পাওয়া ডিএনএ কি আমাদের জানাতে পারবে, কোন জিন মানুষের কঙ্কালের বিকাশে কীভাবে প্রভাব ফেলেছিল।

———

The evolution of hominin bipedalism in two steps. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-09399-9

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্রথমবারের মতো মানুষের শরীরে শূকরের ফুসফুস প্রতিস্থাপন
পরবর্তী প্রবন্ধ লক্ষ বছর ধরে পারমাফ্রস্টে জীবিত থাকার জীবাণুর রহস্য উদঘাটনের পথে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?