এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ডিজিটাল দুনিয়ায় টিনএজারদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য: সোশ্যাল মিডিয়ার দ্বিমুখী প্রভাব
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > ডিজিটাল দুনিয়ায় টিনএজারদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য: সোশ্যাল মিডিয়ার দ্বিমুখী প্রভাব
প্রযুক্তিস্বাস্থ্য

ডিজিটাল দুনিয়ায় টিনএজারদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য: সোশ্যাল মিডিয়ার দ্বিমুখী প্রভাব

গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়া টিনএজারদের জীবনে যেমন শেখা, যোগাযোগ আর আত্মপ্রকাশের সুযোগ তৈরি করছে, তেমনি বাড়াচ্ছে ঘুমের সমস্যা, মানসিক চাপ, সাইবারবুলিং আর শরীর নিয়ে নেগেটিভ ধারণা। বিশেষজ্ঞরা বলছেন, এর ঝুঁকি কমাতে দরকার স্মার্ট ও ব্যালান্সড ব্যবহার, যাতে সোশ্যাল মিডিয়া আমাদের নিয়ন্ত্রণ না করে, বরং আমরা তাকে নিয়ন্ত্রণ করি।

রামিছা আলী সালওয়া
রামিছা আলী সালওয়া
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫
হালনাগাদ: 6 সেপ্টেম্বর, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
জরিপে অংশ নেওয়া ৭৫% ছেলেমেয়ে বলেছে, সোশ্যাল মিডিয়ার কারণে তাদের ঘুমের রুটিন বদলে গেছে।Antonio Guillem/Shutterstock
শেয়ার

আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু সময় কাটানোর একটা মাধ্যম না বরং এটা এখনকার টিনএজারদের জীবনের একটা বিরাট অংশ। ১৫ থেকে ২০ বছর বয়সি ছেলেমেয়েদের মধ্যে, সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে একদিকে দরকারি একটা টুল, আর অন্যদিকে একটা ফাঁদ। Journal of Advanced Zoology জার্নালে প্রকাশিত এক জরিপভিত্তিক গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়া কীভাবে টিনএজারদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যের উপর ভালো-মন্দ দুইভাবেই প্রভাব ফেলছে।

গবেষণায় দেখা গেছে, যারা যত বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাদের মধ্যে ঘুমের সমস্যা, মানষিক চাপ অনুভব করা, আর মনোযোগ হারানোর মতো সমস্যা বেশি দেখা যায়। জরিপে অংশ নেওয়া ৭৫% ছেলেমেয়ে বলেছে, সোশ্যাল মিডিয়ার কারণে তাদের ঘুমের রুটিন বদলে গেছে। ৫৪.৫% বলেছে, সোশ্যাল মিডিয়া তাদের মধ্যে দুশ্চিন্তা তৈরি করছে। আর সবচেয়ে চিন্তার ব্যাপার হলো, ৭২.৭% জানিয়েছে, তারা সাইবারবুলিংয়ের শিকার হয়েছে প্রতিনিয়ত।

তার চেয়েও ভয়াবহ, ৯০.৯% মনে করে সোশ্যাল মিডিয়া শরীর নিয়ে খারাপ ধারণা তৈরি করে, যেখানে সবাই পারফেক্ট হতে চায়। ৬৩.৬% ছেলে-মেয়ে বলেছে, তারা অনলাইনে দেখানো স্ট্যান্ডার্ডগুলোর সঙ্গে মেলাতে না পারার কারণে মানষিক চাপ অনুভব করে। এই একই সংখ্যক মানুষ বলেছে, সোশ্যাল মিডিয়া নিয়ে এত ব্যস্ত থাকে যে ঠিকমতো খাওয়া-দাওয়া বা শরীরচর্চাও হয় না। সব মিলিয়ে, ৮১.৮% ছেলেমেয়ে বিশ্বাস করে, সোশ্যাল মিডিয়া তাদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলছে।

এইসব মিলিয়ে অনেক বিশেষজ্ঞ বলছেন, এখনকার ছেলেমেয়েরা একধরনের “স্ক্রল-জম্বি সিনড্রোম”-এ ভুগছে। অর্থাৎ এতটাই স্ক্রিনে ডুবে থাকে যে চারপাশের বাস্তব জগতটা অনেক সময় ভুলে যায়। ফেসবুক বা ইনস্টাগ্রামে যারা পারফেক্ট লাইফ দেখায়, তাদের দেখে অনেকেই নিজেকে কম মনে করে, আর এতে তৈরি হয় FOMO বা “Fear of Missing Out”। মানে, মনে হয় নিজের জীবনে কিছু না কিছু মিস হয়ে যাচ্ছে। এই নিয়ে মেন্টাল হেলথ এক্সপার্ট Jessica Holzbauer বলেন, যদি ঠিকভাবে গাইড না করা হয়, তাহলে সোশ্যাল মিডিয়া টিনএজারদের মানসিক স্বাস্থ্যের জন্য অনেক খারাপ হতে পারে।

তবে ব্যাপারটা একদমই নেতিবাচক না। সোশ্যাল মিডিয়ার ভালো দিকও আছে। ঠিকভাবে ব্যবহার করলে এটা হতে পারে শেখার, কানেকশন তৈরির, আর নিজের ভাবনা শেয়ার করার একটা দারুণ মাধ্যম। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের কথা, ট্যালেন্ট, আর পরিচয় প্রকাশ করতে পারছে, যেটা তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। আবার পড়াশোনা, নিউজ বা কোনো সামাজিক ইস্যু নিয়েও এখন সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু শেখা যায়। কেউ কেউ তো নিজের ক্যারিয়ার গড়ার জন্যও সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, যেমন, স্কিল শেয়ার করা, মেন্টর খোঁজা, বা কাজের সুযোগ খোঁজা।

সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া আমাদের যোগাযোগ আর শেখার পদ্ধতিকে বদলে দিয়েছে ঠিকই, কিন্তু এর অপব্যবহার থেকে যে বিপদ হতে পারে, সেটা নিয়েও আমাদের সতর্ক থাকতে হবে। এই গবেষণা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া একেবারে বাদ দেওয়ার মতো নয়, বরং দরকার স্মার্ট আর ব্যালান্সড ব্যবহার। একটু বিরতি নেওয়া, অফলাইনে সময় কাটানো, আর নিজের মেন্টাল হেলথের খেয়াল রাখা খুব দরকার।

সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ হয়েই থাকবে কিন্তু সেটাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে সেটা আমাদের নিয়ন্ত্রণ না করে, বরং আমরা তাকে নিয়ন্ত্রণ করি।

———

Social media’s effect on today’s teenagers’ mental and physical health. Journal of Advanced Zoology (2023).
DOI: 10.53555/jaz.v44is8.3539

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ যেভাবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের জিনের পরিবর্তন ঘটে
পরবর্তী প্রবন্ধ ডায়াবেটিসে আশার আলো: জিন সম্পাদন করা কোষ রোগীর শরীরে ইনসুলিন উৎপাদন করছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?