এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: জেব্রাফিশ ক্ষতিগ্রস্থ হৃৎপিণ্ড কীভাবে মেরামত করে?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > জেব্রাফিশ ক্ষতিগ্রস্থ হৃৎপিণ্ড কীভাবে মেরামত করে?
স্বাস্থ্য

জেব্রাফিশ ক্ষতিগ্রস্থ হৃৎপিণ্ড কীভাবে মেরামত করে?

একটি গবেষক দল সম্প্রতি আবিষ্কার করেছে যে কীভাবে জেব্রাফিশের ক্ষতিগ্রস্থ হৃৎপিণ্ড মেরামত করার ক্ষমতা রয়েছে এবং তারা কীভাবে মেরামত করে তার উত্তরও গবেষকরা খুঁজে পেয়েছে। হার্ট অ্যাটাক হয়েছে এমন লোকেদের সাহায্য করার ক্ষেত্রে আবিষ্কারটি গুরুত্বপূর্ণ হতে পারে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ১ আগস্ট, ২০২২
হালনাগাদ: 1 আগস্ট, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
জেব্রাফিশ দেহের ক্ষতিগ্রস্থ অঙ্গ পুনর্গঠন গবেষণার জন্য একটি চমৎকার মডেল। বামের ছবিতে উজ্জ্বল ফিল্ড মাইক্রোস্কোপে প্রাপ্তবয়স্ক জেব্রাফিশকে দেখানো হয়েছে। ডানে ক্রায়োইনজুরির ৭ দিন পরে জেব্রাফিশের হৃদপিন্ড দেখানো হয়েছে যেখানে নিজেই সারিয়ে নিচ্ছে নিজের হৃৎপিণ্ডের ক্ষত।AG Panáková, MDC
শেয়ার

জেব্রাফিশ এক কথায় বিস্ময়কর প্রাণী। তারা একদম স্বচ্ছ অর্থাৎ একপাশ থেকে অন্যপাশ সম্পূর্ণরূপে দেখা যায়। আবার তারা নতুন অঙ্গ বৃদ্ধি করতে পারে। আমরা ইতিমধ্যেই জানি যে এই স্বচ্ছ ছোট মাছ তাদের চোখের রেটিনাল টিস্যু রিজেনারেট বা মেরামত করতে পারে – এখন নতুন গবেষণা দেখা গেছে যে, জেব্রাফিশ আঘাতপ্রাপ্ত হৃৎপিণ্ডের টিস্যুকে মেরামত করতে পারে এবং কীভাবে তারা টিস্যুকে মেরামত করে সেটাও খুঁজে বের করেছেন।

যখন কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় এবং পর্যাপ্ত চিকিৎসা না পায়, তখন অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডের পেশি কোষ; কার্ডিওমায়োসাইট (cardiomyocytes) ক্ষতিগ্রস্থ হতে পারে। যেহেতু মানুষ নতুন কার্ডিওমায়োসাইট কোষ তৈরি করতে পারে না, এর ফলে ক্ষতিগ্রস্থ কোষগুলি হৃৎপিণ্ডে স্থায়ী দাগ (যাকে fibrosis বলে) তৈরি হতে পারে। এর ফলে হৃৎপিণ্ডের রক্ত পাম্প করার দক্ষতা কমে যেতে পারে।

অন্যদিকে জেব্রাফিশ দুই মাসের মধ্যে তার আঘাতপ্রাপ্ত এক-মিলিমিটার আকারের হৃৎপিণ্ডের ২০ শতাংশ পর্যন্ত পুনঃবৃদ্ধি বা মেরামত করতে সক্ষম।

একটি মাইক্রোস্কোপের নীচে, গবেষকরা জেব্রাফিশের হৃদপিন্ডে একটি ঠান্ডা সুই ধরেছিলেন। সুইটি মিলিমিটার আকারের হৃৎপিণ্ডে মানুষের হার্ট অ্যাটাকের মতো একটা অবস্থা তৈরি করে। পরে দেখা গেছ যে এরা হৃৎপিণ্ড মেরামতের জন্য নতুন কার্ডিওমায়োসাইট গঠন করে, যা আগের কার্ডিওমায়োসাইটের মতোই সংকোচন ক্ষসতাসম্পূর্ণ।

ছবিতে Dr. Jan Philipp Junker জেব্রাফিশ নিয়ে আছেন।
ক্রেডিট: Pablo Castagnola, MDC

এই নতুন গবেষণাটি আমাদের যা দেখায় তা হল ফাইব্রোব্লাস্ট নামক সংযোগকারী টিস্যু কোষ জেব্রাফিশে সেই ক্ষতিগ্রস্থ হৃদপিণ্ডের মেরামত প্রক্রিয়ার পরিবাহী প্রোটিন তৈরি করে যা মেরামত সংকেত হিসাবে কাজ করে। একক-কোষ জিনোমিক্স ব্যবহার করে, গবেষণা দল ক্ষতিগ্রস্থ হৃৎপিণ্ডে সক্রিয় অবস্থায় তিনটি নতুন ধরনের ফাইব্রোব্লাস্ট আবিষ্কার করেছে। বাহ্যিকভাবে, এই ফাইব্রোব্লাস্ট অন্যদের সাথে অভিন্ন হলেও অভ্যন্তরীণভাবে তারা অতিরিক্ত জিন ধারণ করে যা সেই ‘মেরামতবাহী সংকেত’ প্রোটিন গঠনে সহায়তা করে। উদাহরণস্বরূপ, collagen 12 সংযোগকারী টিস্যু।

নতুন গবেষণার ফলাফল রিজেনারেটকারী ওষুধের অন্যান্য প্রতিশ্রুতিশীল প্রচেষ্টার অগ্রগতি এনে দেবে – যা কোষ-ভিত্তিক থেরাপি বা ওষুধে জেব্রাফিশে পাওয়া ক্ষতিগ্রস্থ হৃৎপিণ্ডকে মেরামত করার অনু ব্যবহার করে মানুষের হৃৎপিণ্ডকে মেরামত বা প্রতিস্থাপনে সাহায্য করবে।

———

Origin and function of activated fibroblast states during zebrafish heart regeneration. Nature Genetics (2022), DOI: 10.1038/s41588-022-01129-5

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Max Delbrück Center for Molecular Medicine
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচিত প্রায় প্রতিটি প্রোটিনের আকৃতি সম্পর্কে জানাতে সক্ষম
পরবর্তী প্রবন্ধ মাঙ্কিপক্স কী এবং কীভাবে ছড়ায়?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?