এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: দেশ ভেদে বার্ধক্যের হার কেন ভিন্ন হয়?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > দেশ ভেদে বার্ধক্যের হার কেন ভিন্ন হয়?
স্বাস্থ্য

দেশ ভেদে বার্ধক্যের হার কেন ভিন্ন হয়?

সামাজিক বৈষম্য, দুর্বল গণতন্ত্র ও পরিবেশগত দূষণ মানুষের বার্ধক্য দ্রুততর করে, বলছে ৪০ দেশের উপর চালানো এক গবেষণা। অন্যদিকে শিক্ষা ও দৈনন্দিন কাজের সক্ষমতা বার্ধক্য রোধে সহায়ক ভূমিকা রাখে।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫
হালনাগাদ: 23 আগস্ট, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
দক্ষিণ আফ্রিকার একটি শহরে বাস করা এক নারী, যেখানে বায়ুদূষণ খুব বেশি। সেখানে মানুষ অন্যান্য দেশের তুলনায় দ্রুত বার্ধক্যে পৌঁছে যায়। কারণ, বায়ুদূষণ দ্রুত বার্ধক্যের একটি ঝুঁকিপূর্ণ কারণ হিসেবে বিবেচিত।Per-Anders Pettersson/Getty Images
শেয়ার

সমাজে বৈষম্য এবং দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান দ্রুত বার্ধক্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। চারটি মহাদেশে পরিচালিত এক বিস্তৃত গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই গবেষণায় আরও দেখা গেছে, শিক্ষা বার্ধক্যকে ধীর করতে সবচেয়ে কার্যকর উপাদানগুলোর একটি। গবেষণাটি গত ১৫ জুলাই, ২০২৫ এ Nature Medicine জার্নালে প্রকাশিত হয়।

গবেষণাটিতে স্বাভাবিকভাবেই উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো পরিচিত কারণগুলোর কথাও উঠে এসেছে, যেগুলো বার্ধক্য ত্বরান্বিত করে। তবে গবেষকেরা বলছেন, সামাজিক ও রাজনৈতিক প্রভাবগুলোর সংযুক্তি ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে কেন বিভিন্ন দেশে বার্ধক্যের গতি এতটা ভিন্ন হয়।

গবেষণার প্রধান গবেষক আগুস্তিন ইবানেজ বলেন, রাজনৈতিক বিভাজন এবং অনিশ্চয়তার এই যুগ আমাদের এক ধরনের “হতাশার জগতে” নিয়ে গেছে যা মানুষকে মানসিক ও শারীরিকভাবে বার্ধক্যের দিকে ঠেলে দিচ্ছে। “আমরা ভাবিই না, এই রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্যের ওপর কত বড় প্রভাব ফেলছে।”

বয়সের ব্যবধান

গবেষণায় ৪০টি দেশের মোট ১,৬১,৯৮১ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭টি দেশ লাতিন আমেরিকায়, ২৭টি ইউরোপে, ৪টি এশিয়ায় এবং ২টি আফ্রিকায় অবস্থিত। বিভিন্ন দেশের তথ্য সমন্বয় করতে অর্থাৎ নিশ্চিত করতে যে সব ভেরিয়েবল একইভাবে মাপা হয়েছে তা প্রায় তিন বছর লেগে গেছে, বলেন ইবানেজ।

গবেষকেরা আগে থেকে বিদ্যমান গবেষণাগুলো বিশ্লেষণ করে এমন সম্ভাব্য কারণ চিহ্নিত করেন যেগুলো বার্ধক্য বাড়াতে বা কমাতে ভূমিকা রাখে এবং যেগুলো দেশের মধ্যে তুলনাযোগ্য। এরপর এই তথ্যগুলো একটি মেশিন লার্নিং মডেলে ট্রেইন করানো হয়, যা কারও প্রকৃত বয়সের তুলনায় তার শরীর-মন কতটা “বুড়ো” হয়েছে তা নির্ধারণ করে।

যেমন, যদি কারও প্রকৃত বয়স হয় ৫০ বছর, কিন্তু মডেল বলছে তারা ৬০ বছরের মতো, তাহলে তাদের ‘বায়োবিহেভিয়ারাল এজ গ্যাপ’ হলো ১০ বছর।

গবেষণায় দেখা গেছে, মিশর ও দক্ষিণ আফ্রিকায় বার্ধক্য দ্রুত হচ্ছে, ইউরোপে সবচেয়ে ধীরে, এবং এশিয়া ও লাতিন আমেরিকা মাঝামাঝি অবস্থানে।

গণতন্ত্রের অবক্ষয়ের সূচক যেমন ভোটাধিকারের সীমাবদ্ধতা, অন্যায্য নির্বাচন, রাজনৈতিক দলের ওপর চাপ ইত্যাদির সঙ্গে দ্রুত বার্ধক্যের শক্ত সম্পর্ক পাওয়া গেছে যা গবেষকদের জন্যও ছিল বিস্ময়কর। এছাড়া কম জাতীয় আয়, বায়ু দূষণ, সমাজে বৈষম্য এবং লিঙ্গ বৈষম্যও এর সঙ্গে জড়িত।

২১,৬৩১ জন অংশগ্রহণকারীর তথ্যের মধ্যে কিছু ছিল ৪ বছর ব্যবধানে নেওয়া, যার ফলে সময়ের সঙ্গে পরিবর্তনের তুলনা করা সম্ভব হয়েছে। এই তথ্য থেকে দেখা যায়, যাদের বয়সের ব্যবধান বেশি, তাদের কগনিটিভ ক্ষমতা এবং দৈনন্দিন কাজ করার সক্ষমতা দ্রুত হ্রাস পায়।

মানসিক চাপের মূল্য

এই সব সামাজিক ও রাজনৈতিক উপাদান কীভাবে শরীরের বার্ধক্য প্রক্রিয়াকে প্রভাবিত করে, তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে ইবানেজ মনে করেন, মানসিক চাপের কারণে শরীর ও মস্তিষ্কে যে শারীরিক প্রতিক্রিয়া হয়, সেটাই মূল কারণ হতে পারে।

তবে গবেষণার একটি সীমাবদ্ধতা আছে। যেহেতু এতগুলো দেশের তথ্য ব্যবহৃত হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ উপাদান যেমন ধূমপানের মতো বিষয় বাদ দিতে হয়েছে, কারণ সেগুলো দেশে দেশে ভিন্নভাবে মাপা হয়েছে।

স্যুয়েমোতো আরও বলেন, “মাত্র ৪ বছরের ফলোআপ ডেটা বার্ধক্য বিশ্লেষণের জন্য খুবই সীমিত।” তিনি অন্তত ১০ বা ২০ বছর ব্যবধানের তথ্য দেখতে চান।

তবে দুজনই আশাবাদী, ভবিষ্যতে কোনও দেশের জন্য বয়স বাড়ার প্রধান কারণগুলো বুঝে সেই অনুযায়ী সরকারি নীতিনির্ধারণ করা সম্ভব হবে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মডেল কিছু মানুষের ক্ষেত্রে তাদের প্রকৃত বয়সের চেয়ে কম বয়স দেখিয়েছে — অর্থাৎ তারা জীববৈজ্ঞানিকভাবে ‘তরুণ’। ইবানেজ বলেন, “এই মানুষদের সাধারণ বৈশিষ্ট্যগুলো খতিয়ে দেখলে হয়তো অন্যদেরও অকাল বার্ধক্য থেকে রক্ষা করার পথ খুঁজে পাওয়া যাবে।”

———

The exposome of healthy and accelerated aging across 40 countries. Nat Med (2025).
DOI: 10.1038/s41591-025-03808-2

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ অপিওয়েড শনাক্তকরণে নতুন দিগন্ত উন্মোচন করলো বাংলাদেশি গবেষক
পরবর্তী প্রবন্ধ বিপজ্জনক জিনগত রোগ ঠেকাতে মাইটোকন্ড্রিয়াল ডোনেশন পদ্ধতির সাফল্য
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?