এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: অপিওয়েড শনাক্তকরণে নতুন দিগন্ত উন্মোচন করলো বাংলাদেশি গবেষক
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > অপিওয়েড শনাক্তকরণে নতুন দিগন্ত উন্মোচন করলো বাংলাদেশি গবেষক
স্বাস্থ্য

অপিওয়েড শনাক্তকরণে নতুন দিগন্ত উন্মোচন করলো বাংলাদেশি গবেষক

গবেষকেরা একটি অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা আঙুলের একফোঁটা রক্ত বা নবজাতকের ড্রাই ব্লাড স্পট থেকেই মাত্র কয়েক মিনিটে ছয় ধরনের অপিওইড শনাক্ত করতে সক্ষম। এই স্বয়ংক্রিয় পদ্ধতি নেশাজনিত রোগ শনাক্তে দ্রুততা ও নির্ভুলতা এনে চিকিৎসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫
হালনাগাদ: 17 জুলাই, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
চিকিৎসার মান উন্নত করার লক্ষ্যে, গবেষকেরা অত্যন্ত স্বল্প পরিমাণ রক্তে অপিওইড শনাক্তের জন্য নতুন স্বয়ংক্রিয় ল্যাব পদ্ধতি তৈরি করেছেন।Tripathi Lab/Brown University
শেয়ার

যুক্তরাষ্ট্রে অপিওয়েড বা আফিম-সদৃশ ঔষধ সেবনজনিত সমস্যায় প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারায়, এবং অনেক গর্ভবতী নারীর অপিওয়েড সেবনের ফলে তাদের নবজাতকেরা ভোগে “Neonatal Abstinence Syndrome” (NAS)-এ। এই প্রেক্ষাপটে সম্প্রতি দুটি গবেষণা উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে অপিওয়েড শনাক্তকরণ প্রযুক্তিতে, যা একদিকে নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নত করতে পারবে, অপরদিকে অপিওয়েড সেবনের প্রকৃত মাত্রা নিরূপণে সাহায্য করবে। গবেষণা দুটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশের গবেষক রামিসা ফারিহা।

প্রথম গবেষণাটি, প্রকাশিত হয়েছে Scientific Reports জার্নালে, যেখানে গবেষকেরা মাত্র ২০ মাইক্রোলিটার রক্ত (আঙুলের অগ্রভাগ থেকে নেওয়া একফোঁটা) ব্যবহার করে ৬টি ভিন্ন অপিওয়েড যৌগ নির্ভুলভাবে শনাক্তের জন্য একটি স্বয়ংক্রিয় এবং উচ্চ-দক্ষ পদ্ধতি (LC-MS/MS assay) তৈরি করেছেন। সাধারণ ইউরিন টেস্টের তুলনায় এই প্রযুক্তি অনেক বেশি নির্ভরযোগ্য, কারণ এতে ক্রস-রিঅ্যাকটিভিটি বা ভুয়া পজিটিভ ফলাফলের ঝুঁকি নেই। গবেষণায় দেখা গেছে, অনেক রোগীর শরীরে অপিওয়েডের অস্তিত্ব থাকলেও তা ইউরিন স্ট্রিপ টেস্টে ধরা পড়ে না, কিন্তু এই নতুন পদ্ধতিতে তা ধরা সম্ভব হচ্ছে।

অন্যদিকে, SLAS Technology জার্নালে প্রকাশিত দ্বিতীয় গবেষণাটি মূলত Neonatal abstinence syndrome (NAS) শনাক্তে অভাবনীয় নতুন এক সম্ভাবনা নিয়ে এসেছে। গবেষকেরা এমন একটি ইলেকট্রিক-ফিল্ড চালিত (electric field-assisted) ডিভাইস তৈরি করেছেন, যা নবজাতকের ড্রাই ব্লাড স্পট (DBS)-এ থাকা মাত্র ৩.২ মিমি আকারের রক্তের নমুনা থেকেও মাত্র ৩ মিনিটেই ৫টি ভিন্ন অপিওইড বিশ্লেষণ করতে পারে। এই পদ্ধতির মাধ্যমে পুরোনো ধীর ও পর্যবেক্ষণ-নির্ভর NAS শনাক্ত প্রক্রিয়ার পরিবর্তে পাওয়া যাবে নির্ভুল এবং দ্রুত ফলাফল, যা চিকিৎসা শুরু করতেও সহায়তা করবে দ্রুত সময়ের মধ্যে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ডিভাইসটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, ফলে ল্যাবরেটরির কাজের গতি ও নির্ভুলতা বাড়বে বহুগুণ।

গবেষণা দুটির প্রধান গবেষক রামিসা ফারিহা। তিনি বড় হয়েছেন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট।ক্রেডিট: Danny L'Amour
গবেষণা দুটির প্রধান গবেষক রামিসা ফারিহা। তিনি বড় হয়েছেন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট।
ক্রেডিট: Danny L’Amour

দুটি গবেষণাই “microsampling” বা অতি-ক্ষুদ্র রক্ত ব্যবহার করে উচ্চ-সংবেদনশীল বিশ্লেষণ প্রযুক্তির সম্ভাবনা প্রমাণ করেছে। একটিতে প্রাপ্তবয়স্কদের রক্তে অপিওয়েড শনাক্তকরণ, অন্যটিতে নবজাতকের ড্রাই ব্লাড স্পট থেকে অপিওইড নির্ণয়ে অগ্রগতি দেখানো হয়েছে। ভবিষ্যতে এই প্রযুক্তি শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, জনস্বাস্থ্য, ফার্মাকোভিজিলেন্স, এমনকি আইন-শৃঙ্খলা রক্ষা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই উদ্ভাবনাগুলো অপিওয়েড মহামারির মোকাবিলায় এক নতুন যুগের সূচনা করলো। গবেষকদের মতে, আরও উন্নয়ন হলে এই পদ্ধতিগুলোর মাধ্যমে বৃহৎ পরিসরে অপিওইড স্ক্রিনিং ও চিকিৎসা নির্ধারণ আরও নির্ভরযোগ্য ও সময়োপযোগী হবে।

———

Opioid quantification via microsampling techniques to assess opioid use in human laboratory studies. Sci Rep (2025).
DOI: 10.1038/s41598-025-99130-5

Precision through electric-field assisted automatable high throughput sample preparation of dried blood spots for neonatal abstinence syndrome detection. SLAS Technology (2025).
DOI: 10.1016/j.slast.2025.100282

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিলুপ্ত প্রাণীকে ফিরিয়ে আনা: এটা কি আদৌ সম্ভব? আর কেন তা করা উচিত?
পরবর্তী প্রবন্ধ দেশ ভেদে বার্ধক্যের হার কেন ভিন্ন হয়?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?