এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: প্রথমবার মানুষের শরীরে ‘সর্বজনীন’ রক্তের গ্রুপে রূপান্তরিত কিডনি প্রতিস্থাপন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > চিকিৎসাবিজ্ঞান > প্রথমবার মানুষের শরীরে ‘সর্বজনীন’ রক্তের গ্রুপে রূপান্তরিত কিডনি প্রতিস্থাপন
চিকিৎসাবিজ্ঞান

প্রথমবার মানুষের শরীরে ‘সর্বজনীন’ রক্তের গ্রুপে রূপান্তরিত কিডনি প্রতিস্থাপন

বিজ্ঞানীরা প্রথমবারের মতো এক দাতা কিডনির রক্তের গ্রুপ পরিবর্তন করে প্রতিস্থাপন করেছেন। এনজাইম ব্যবহার করে A থেকে O গ্রুপে রূপান্তরিত করা হলে অঙ্গ প্রতিস্থাপনে রক্তের গ্রুপ আর বাধা হয়ে দাঁড়াবে না। এটি অঙ্গপ্রাপ্তির সুযোগ বাড়াবে, তবে নিয়মিত চিকিৎসায় ব্যবহারের আগে আরও গবেষণা প্রয়োজন।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫
হালনাগাদ: 7 অক্টোবর, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
গবেষকরা A-ব্লাড টাইপ যুক্ত একটি কিডনিকে O-ব্লাড টাইপে রূপান্তরিত করেছেন।WC.GI/Getty Images
শেয়ার

বিজ্ঞানীরা এক দাতা কিডনির রক্তের গ্রুপ পরিবর্তন করে সেটি একজন মানুষের শরীরে প্রতিস্থাপন করেছেন। চিকিৎসা ইতিহাসে এটাই প্রথম ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ আরও বিস্তৃত করতে পারে, কারণ এতে দাতা ও গ্রহীতার রক্তের গ্রুপ আর বাধা হয়ে দাঁড়াবে না।

বর্তমানে মৃত দাতার অঙ্গ কেবলমাত্র তখনই প্রতিস্থাপন করা যায় যখন গ্রহীতার রক্তের গ্রুপের সঙ্গে মিলে যায়। কারণ রক্তের গ্রুপ আলাদা হলে গ্রহীতার রোগপ্রতিরোধ ব্যবস্থা অঙ্গটিকে আক্রমণ করে ধ্বংস করে ফেলতে পারে। রক্তের গ্রুপ A ও B টাইপ অ্যান্টিজেন বহন করে, আর O গ্রুপে এসব অ্যান্টিজেন থাকে না, তাই এটি সবার সাথেই মেলে।

কানাডা ও চীনের গবেষকরা এক বিশেষ এনজাইম ব্যবহার করে দাতা কিডনি থেকে টাইপ-A অ্যান্টিজেন সরিয়ে দেন। এতে রক্তের গ্রুপ A থেকে O তে রূপান্তরিত হয়, জানাচ্ছেন গবেষক স্টিফেন উইদার্স, কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার এক রসায়নবিদ। পরবর্তীতে ওই পরিবর্তিত O-টাইপ কিডনি চীনের চোংকিং শহরে ৬৮ বছর বয়সী এক মস্তিষ্ক-মৃত ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হয়। কিডনিটি প্রথম দুই দিন সুস্থভাবে কাজ করে, এরপর প্রত্যাখ্যানের লক্ষণ দেখা দেয়। তবে এটি ছয় দিন পর্যন্ত প্রস্রাব উৎপাদন করতে সক্ষম হয়। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে Nature Biomedical Engineering জার্নালে।

এই এনজাইম প্রথম চিহ্নিত হয় ২০১৯ সালে একই দলের কিছু গবেষকের মাধ্যমে। ২০২২ সালে তারা দেখান যে একটি A-টাইপ ফুসফুসকে O-টাইপে রূপান্তর করা সম্ভব, যদিও সেটি মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়নি।

অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টমিড হাসপাতালের প্রতিস্থাপন বিশেষজ্ঞ নাটাশা রজার্স বলেন, এ গবেষণা এক যুগান্তকারী সাফল্য। এর মাধ্যমে অঙ্গপ্রাপ্তির সুযোগ বেড়ে যাবে এবং অপেক্ষমাণ তালিকা কমে আসবে। যদি অঙ্গ প্রতিস্থাপনে রক্তের গ্রুপ আর বাধা না হয়, তবে চিকিৎসকরা অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যান্টিজেন মিলিয়ে নিতে পারবেন, যা অঙ্গ কতদিন টিকে থাকবে তার সঙ্গে সম্পর্কিত।

নাটাশা রজার্স আরও জানান, জীবিত দাতাদের ক্ষেত্রে ভিন্ন রক্তের গ্রুপের মানুষের শরীরে অঙ্গ প্রতিস্থাপন সম্ভব, তবে তখন গ্রহীতাকে আগে থেকেই অ্যান্টিবডি কমানোর জন্য বহু চিকিৎসা নিতে হয়। কিন্তু মৃত দাতাদের ক্ষেত্রে সেই সময় পাওয়া যায় না, ফলে অঙ্গ নষ্ট হয়ে যায়। উপরন্তু, এ চিকিৎসা গ্রহীতার রোগপ্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে ফেলে, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

তবে দাতার অঙ্গকে আগে থেকেই এনজাইম দিয়ে প্রস্তুত করা এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। রজার্স বলেন, এতে গ্রহীতা শুরুতেই স্বাভাবিক ইমিউনোসাপ্রেশন চিকিৎসা পেতে পারেন, যেমনটা একই রক্তের গ্রুপের ক্ষেত্রে করা হয়। তবে এটি নিয়মিত চিকিৎসায় ব্যবহার করার আগে আরও গবেষণা ও পরীক্ষা দরকার—মস্তিষ্ক-মৃত ও জীবিত মানুষের ওপর—যাতে বোঝা যায় কীভাবে অঙ্গ বা গ্রহীতার চিকিৎসা সামঞ্জস্য করলে প্রতিস্থাপিত অঙ্গ দীর্ঘদিন কার্যকর থাকবে।

———

Enzyme-converted O kidneys allow ABO-incompatible transplantation without hyperacute rejection in a human decedent model. Nat. Biomed. Eng (2025).
DOI: 10.1038/s41551-025-01513-6

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী কিন্তু কেন?
পরবর্তী প্রবন্ধ ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল দ্যভোরে এবং জন মার্টিনিস
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?