এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হলো জীবন্ত কোলোসাল স্কুইড
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হলো জীবন্ত কোলোসাল স্কুইড
জীববিজ্ঞানসমুদ্র

প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হলো জীবন্ত কোলোসাল স্কুইড

শ্মিট ওশান ইনস্টিটিউটের গবেষণা জাহাজ আর/ভি ফ্যালকর (টু)-তে থাকা সামুদ্রিক জীববিজ্ঞানীদের একটি দল দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের কাছে পানিতে একটি জীবিত বাচ্চা কোলোসাল স্কুইড (Mesonychoteuthis hamiltoni) তার প্রকৃতিক পরিবেশে ভিডিওতে ধারণ করেছে।

নোশীন নওর জামান
নোশীন নওর জামান
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫
হালনাগাদ: 22 এপ্রিল, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
প্রকৃতিক পরিবেশে কোলোসাল স্কুইড (Mesonychoteuthis hamiltoni)।Schmidt Ocean Institute
শেয়ার

দক্ষিণ মহাসাগরের গভীর জলে প্রথমবারের মতো একটি কিশোর কোলোসাল স্কুইড (Mesonychoteuthis hamiltoni)-কে তাদের প্রাকৃতিক পরিবেশে ক্যামেরাবন্দি করেছে গবেষকরা। একটি বিরল এবং ঐতিহাসিক সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০২৫ সালের ৯ মার্চ, গবেষণা জাহাজ R/V Falkor (too) থেকে পরিচালিত রিমোট অপারেটেড যান (ROV) SuBastian ৬০০ মিটার গভীরে একটি ৩০ সেমি লম্বা বাচ্চা কোলসাল স্কুইডের ভিডিও ধারণ করে। কোলোসাল স্কুইড, যাকে অ্যান্টার্কটিক ক্রাঞ্চ স্কুইড বা জায়ান্ট স্কুইড নামেও ডাকা হয়, গ্লাস স্কুইড পরিবারের (Cranchiidae) সদস্য এবং এটি পৃথিবীর সবচেয়ে ভারী অমেরুদণ্ডী প্রাণী। প্রাপ্তবয়স্ক স্কুইডগুলো ১০ থেকে ১৪ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন হতে পারে ৫০০ থেকে ৭০০ কেজি পর্যন্ত।

“প্রথমবারের মতো কোলসাল স্কুইডের ছোট্ট বাচ্চাকে তার প্রাকৃতিক পরিবেশে দেখে আমরা রোমাঞ্চিত। ভাবতেই অবাক লাগে, ওরা জানেই না যে আমরা মানুষ নামে কোনো প্রাণী আছি,” বলেন অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক ড. ক্যাট বোলস্টাড। “গত ১০০ বছরে আমরা এদের শুধু তিমি ও সামুদ্রিক পাখিদের পেটে অবশিষ্টাংশ হিসেবে কিংবা দাঁতওয়ালা মাছের শিকারি হিসেবে চিনতাম।”

এর কিছুদিন আগেই, ২০২৫ সালের ২৫ জানুয়ারি, একই গবেষণা জাহাজ দক্ষিণ মহাসাগরে গ্লেশিয়াল গ্লাস স্কুইড (Galiteuthis glacialis)-এর প্রথম নিশ্চিত ভিডিও ধারণ করে—এটিও একটি গ্লাস স্কুইড প্রজাতি, যা আগে কখনো জীবিত অবস্থায় প্রাকৃতিক পরিবেশে দেখা যায়নি।

“কোলসাল স্কুইডের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তাদের আটটি বাহুর মাঝখানে হুক থাকে, যা দিয়ে আমরা সহজেই গ্লেশিয়াল গ্লাস স্কুইড থেকে তাদের আলাদা করতে পারি,” বলেন গ্লাস স্কুইড পরিবারের বিশেষজ্ঞ ড. অ্যারন ইভানস। “তবে বাচ্চা কোলসাল স্কুইড আর গ্লেশিয়াল গ্লাস স্কুইড দেখতে অনেকটা একই রকম—দুজনেরই দেহ স্বচ্ছ এবং দীর্ঘ দুই শুঁড়ের শেষ প্রান্তে ধারালো হুক থাকে।”

জাহাজে না থেকেও বিশ্বের বিভিন্ন প্রান্তের জীববিজ্ঞানীরা রিয়েল টাইমে ভিডিও বিশ্লেষণ করতে পেরেছেন টেলিপ্রেজেন্স প্রযুক্তির মাধ্যমে। “আমরা সমুদ্রে থাকলেও, এই প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের শ্রেষ্ঠ জীববিজ্ঞানীদের সহায়তা নিতে পারছি—এটা সত্যিই অসাধারণ,” বলেন অভিযানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইউনিভার্সিটি অব এসেক্সের গবেষক ড. মিশেল টেইলর।

শমিড্ট ওশান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. জ্যোতিকা বীরমানি বলেন, “একই অভিযানে দুটি ভিন্ন স্কুইডের প্রথমবারের মতো দেখা পাওয়া অত্যন্ত চমকপ্রদ। এটা প্রমাণ করে, দক্ষিণ মহাসাগরের অসাধারণ প্রাণীগুলোর কতটুকুই বা আমরা এখনো দেখেছি।”

এই নতুন আবিষ্কার আমাদের গভীর সমুদ্রের প্রাণীজগত এবং এর রহস্যময় বাসিন্দাদের সম্পর্কে জানার পথে একটি বড় অগ্রগতি।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Schmidt Ocean Institute
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ লেজার দিয়ে চোখকে বোকা বানিয়ে নতুন রং তৈরি!
পরবর্তী প্রবন্ধ জ্যোতির্বিজ্ঞানীরা মেসিয়ার ৮৩ গ্যালাক্সিতে সক্রিয় সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের প্রমাণ পেয়েছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?