এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: উত্তরের বরফে মিলল ২৪ মিলিয়ন বছরের পুরনো দাঁতের প্রোটিন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবাশ্ম বিজ্ঞান > উত্তরের বরফে মিলল ২৪ মিলিয়ন বছরের পুরনো দাঁতের প্রোটিন
জীবাশ্ম বিজ্ঞান

উত্তরের বরফে মিলল ২৪ মিলিয়ন বছরের পুরনো দাঁতের প্রোটিন

কানাডার আর্কটিক অঞ্চল থেকে বিজ্ঞানীরা ২৪ মিলিয়ন বছর পুরনো গণ্ডারের জীবাশ্ম দাঁত থেকে প্রোটিন উদ্ধার করেছেন। এই গবেষণা গণ্ডার পরিবারের বিবর্তনে নতুন মোড় এনেছে এবং প্রোটিন সংরক্ষণের জন্য ঠান্ডা অঞ্চলগুলোর সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫
হালনাগাদ: 14 জুলাই, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
একজন শিল্পীর আঁকা চিত্রে বিলুপ্ত তিনটি গণ্ডার প্রজাতির পুনর্গঠন দেখা যাচ্ছে। সামনের অংশে রয়েছে সাইবেরীয় ইউনিকর্ন (Elasmotherium sibiricum), তার ঠিক পেছনে রয়েছে দুটি মার্কের গণ্ডার (Stephanorhinus kirchbergensis), আর অনেক পেছনের দূরভাগে দেখা যাচ্ছে লোমশ গণ্ডার (Coelodonta antiquitatis)।Beth Zaiken
শেয়ার

প্রাকৃতিক ইতিহাসের রহস্য উন্মোচনে এবার এক ধাপ এগিয়ে গেল বিজ্ঞান। সম্প্রতি কানাডার আর্কটিকে আবিষ্কৃত একটি গণ্ডারের দাঁত থেকে বিজ্ঞানীরা উদ্ধার করেছেন প্রায় ২৪ মিলিয়ন বছর পুরনো প্রোটিন যা এখন পর্যন্ত প্রাপ্ত প্রাচীনতম স্তন্যপায়ী এনামেল প্রোটিন। এই যুগান্তকারী আবিষ্কার শুধুমাত্র প্রাচীন প্রোটিন সংরক্ষণের সম্ভাবনা বাড়ায়নি, বরং গণ্ডার পরিবারের (Rhinocerotidae) বিবর্তন নিয়েও নতুন আলোকপাত করেছে। গবেষণাপত্রটি গত ৯ জুলাই, ২০২৫ এ Nature এ প্রকাশিত হয়েছে।

গবেষণাটি পরিচালিত হয়েছে কানাডার উত্তরাঞ্চলের হটন ক্রেটার থেকে সংগৃহীত জীবাশ্ম ব্যবহার করে। ওই এলাকায় বর্তমানে চরম শীতপ্রবণ পরিবেশ থাকলেও মায়োসিন যুগে (২১–২৪ মিলিয়ন বছর আগে) অঞ্চলটি ছিল অপেক্ষাকৃত উষ্ণ (গড় তাপমাত্রা ৮–১২°C)। আর সেই পরিবেশেই গঠিত হয় এক ধরনের প্রাকৃতিক সংরক্ষণাগার, যেখানে দাঁতের এনামেল স্তরে আটকে ছিল প্রোটিনের অণু।

গবেষকরা বিশেষ ল্যাব প্রযুক্তি ব্যবহার করে দাঁতের এনামেল থেকে ৭টি প্রোটিনের অংশবিশেষ উদ্ধার করেন—যার মধ্যে রয়েছে AMELX (Amelogenin), ENAM (Enamelin), AMBN (Ameloblastin) ইত্যাদি। প্রায় ১,১৬৩টি স্পেকট্রাম ম্যাচ এবং ২৫১টি অ্যামিনো অ্যাসিড সাইট শনাক্ত করা সম্ভব হয়েছে।

গবেষণার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো এই গণ্ডারটি আজকের Rhinocerotinae (যেমন: কালো বা সাদা গণ্ডার) কিংবা Elasmotheriinae (যেমন: সাইবেরিয়ান ইউনিকর্ন)–এর পূর্বপুরুষ হলেও, এই দুই গোষ্ঠীর পূর্ববর্তী এক প্রাচীন শাখায় অবস্থান করত। অর্থাৎ, এটি একটি আরও প্রাচীন গণ্ডার বংশের প্রতিনিধি, যার কারণে গণ্ডার বিবর্তনের টাইমলাইন পুনরায় লিখতে হতে পারে।

আগের ধারণা ছিল Elasmotheriinae ও Rhinocerotinae-এর মধ্যে বিভাজন ঘটেছিল প্রায় ৪৭ মিলিয়ন বছর আগে, কিন্তু এই গবেষণা বলছে সেটি আসলে হয়েছিল মাত্র ৩৪–২২ মিলিয়ন বছর আগে, যা পূর্ব অনুমানের তুলনায় অনেকটা সাম্প্রতিক।

এই গবেষণার মাধ্যমে গবেষকরা এক নতুন ধারণা দিচ্ছেন—“Proteomic Lagerstätte”। সাধারণ Fossil Lagerstätte বলতে বোঝায় এমন স্থান যেখানে জীবাশ্ম খুব ভালোভাবে সংরক্ষিত থাকে। কিন্তু হটন ক্রেটারের ক্ষেত্রে দাঁতের প্রোটিন অণুগুলো এতটা ভালোভাবে সংরক্ষিত ছিল যে বিজ্ঞানীরা এখন এটিকে জৈব-আণবিক স্তরের Lagerstätte হিসেবে ভাবতে শুরু করেছেন।

এছাড়া গবেষণায় ব্যবহৃত thermal age modeling প্রমাণ করেছে যে শীতল অঞ্চলে দাঁতের প্রোটিন হাজার হাজার বছর ধরে সংরক্ষিত থাকতে পারে। এতে বোঝা যায়, শুধুমাত্র DNA-নির্ভর নয়, প্রোটিন-নির্ভর বিবর্তন চিত্রও বহু পুরনো জীবাশ্ম বিশ্লেষণে কার্যকর হতে পারে।

এই গবেষণা দেখিয়ে দিল যে আর্টিক অঞ্চলের হিমায়িত মৃত্তিকা কেবল হাড় বা দাঁতের আকৃতি নয়, বরং জীববিজ্ঞানের জৈব অণু সংরক্ষণেও সক্ষম। ফলে এই অঞ্চল থেকে আরও গভীর সময়ের প্রোটিন উদ্ধার সম্ভব হতে পারে—এমনকি ডাইনোসর যুগেরও!

বিজ্ঞানীরা মনে করছেন, ভবিষ্যতে যদি Aceratheriinae (হর্নলেস প্রাচীন গণ্ডার) এবং অন্যান্য প্রজাতির দাঁত বিশ্লেষণ করা যায়, তবে গণ্ডার পরিবারের পুরো বিবর্তন ইতিহাসের একটা আণবিক টাইমলাইন তৈরি করা সম্ভব হবে।

———

Phylogenetically informative proteins from an Early Miocene rhinocerotid. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-09231-4

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ১৮ মিলিয়ন বছরের পুরোনো দাঁতের প্রোটিনে লুকানো ইতিহাস
পরবর্তী প্রবন্ধ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রাণীর বিষে ৩৮৬টি সম্ভাব্য অ্যান্টিবায়োটিক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?