এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিজ্ঞানীরা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ভারী অ্যান্টিম্যাটার খুঁজে পেয়েছেন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > বিজ্ঞানীরা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ভারী অ্যান্টিম্যাটার খুঁজে পেয়েছেন
পদার্থবিজ্ঞান

বিজ্ঞানীরা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ভারী অ্যান্টিম্যাটার খুঁজে পেয়েছেন

এখন পর্যন্ত পর্যবেক্ষণ করা সবচেয়ে ভারী অ্যান্টিম্যাটার হাইপারনিউক্লিয়াস অ্যান্টিহাইপারহাইড্রোজেন-৪ দুটি সোনার নিউক্লিয়াসের সংঘর্ষে ফলে তৈরি হয়।

ওয়াশফিয়া জয়ন্তী
ওয়াশফিয়া জয়ন্তী
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৪
হালনাগাদ: 19 মার্চ, 2025
পড়তে 5 মিনিট লাগবে
শেয়ার
শিল্পীর ছাপে তৈরি অ্যান্টিহাইপারহাইড্রোজেন-4 এর অণু।Institute of Modern Physics
শেয়ার

স্টার কোলাবরেশন নামে বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল ব্রুকহেভেন ন্যাশনাল ল্যাবরেটরির রিলেটিভিস্টিক হেভি আয়ন কোলাইডার (আরএইচআইসি) এ স্টার ডিটেক্টর ব্যবহার করে অ্যান্টিম্যাটার হাইপারনিউক্লিয়াস, অ্যান্টিহাইপারহাইড্রোজেন-৪ এর প্রথম পর্যবেক্ষণ ঘোষণা করেছে যা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ভারী অ্যান্টিম্যাটার হাইপারনিউক্লিয়াস। এটি একটি অ্যান্টিপ্রোটন, দুটি অ্যান্টিনিউট্রন এবং একটি অ্যান্টি-ল্যাম্বডা হাইপারন দ্বারা গঠিত।

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুকহেভেন ন্যাশনাল ল্যাবে করা একটি এক্সপেরিমেন্টে পদার্থবিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ভারী “অ্যান্টি-নিউক্লিয়াস” সনাক্ত করেছে। ক্ষুদ্র, স্বল্পস্থায়ী অ্যন্টিনিউক্লিয়াসটি অ্যান্টিপ্রোটন, অ্যান্টিনিউট্রন এবং অ্যান্টি-ল্যাম্বডা হাইপারনের মতো এক্সোটিক অ্যান্টিম্যাটার কণা দ্বারা গঠিত।

নতুন এই এক্সপেরিমেন্ট অ্যান্টিম্যাটার সম্পর্কে আমাদের বর্তমান ধারণাকে আরো শক্তিশালি করেছে। এর মাধ্যমে গভীর মহাকাশে আরেকটি রহস্যময় কণা – ডার্ক ম্যাটার – অনুসন্ধানের পথ আরো এক ধাপ এগিয়ে যাবে।

এক্সপেরিমেন্টেে ফলাফল গত ২১শে আগষ্ট, ২০২৪ তারিখে বৈজ্ঞানিক জার্নাল নেচারে প্রকাশিক হয়।

অ্যান্টিম্যাটার বা প্রতিপদার্থের ধারণা প্রথম আসে ১৯২৮ সালে ব্রিটিশ পদার্থবিদ পল ডিরাকের হাত ধরে। তিনি ইলেকট্রনের আচরণ ব্যাখ্যার জন্য একটি সঠিক তত্ত্ব দাড় করাচ্ছিলেন এবং তখন তিনি সেখানে “নেগেটিভ এনার্জি”র ইলেকট্রনের অস্তিত্বের ভবিষ্যদ্বাণী করেন।

পরে বিজ্ঞানীরা এই “নেগেটিভ এনার্জি” অবস্থার জন্য একটি ব্যাখ্যা খুঁজে পান: অ্যান্টিইলেক্ট্রন, বা বিপরীত বৈদ্যুতিক চার্জযুক্ত ইলেকট্রন। ১৯৩২ সালে এক এক্সপেরিমেন্টে অ্যান্টিইলেক্ট্রন আবিষ্কৃত হয় এবং তারপর থেকে বিজ্ঞানীরা একে-একে খুঁজে পান যে সমস্ত মৌলিক কণার নিজস্ব অ্যান্টিম্যাটার রয়েছে।

তবে প্রশ্ন থেকে যায়। অ্যান্টিইলেক্ট্রন, অ্যান্টিপ্রোটন এবং অ্যান্টিনিউট্রন মিলে একটি সম্পূর্ণ অ্যান্টিঅটম তৈরি করতো যা দিয়ে আবার অ্যান্টিপ্ল্যানেট এবং অ্যান্টিগ্যালাক্সি তৈরি হওয়ার কথা ছিলো। এদিকে বিগ ব্যাং তত্ত্ব বলে যে মহাবিশ্বের শুরুতে সমান পরিমাণে পদার্থ এবং প্রতিপদার্থ তৈরি হয়েছিল।

কিন্তু আমরা যেদিকেই তাকাই, সেখানেই আমরা পদার্থ দেখতে পাই। প্রতিপদার্থ পাওয়া গেলেও তা খুবই গণ্য পরিমাণে। তাহলে বাকি প্রতিপদার্থ কোথায় গেল? এই প্রশ্নটিই প্রায় এক শতাব্দী ধরে বিজ্ঞানীদের ঘুম হারাম করে এসেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুকহেভেন ন্যাশনাল ল্যাবের রিলেটিভিস্টিক হেভি আয়ন কোলাইডারে অবস্থিত স্টার এক্সপেরিমেন্টে অত্যন্ত উচ্চ গতিতে ইউরেনিয়ামের মতো ভারী পদার্থের কোরগুলিকে একে অপরের সাথে সংঘর্ষ করানো। এই সংঘর্ষ ক্ষুদ্র, ইনটেন্স ফায়ারবল তৈরি করে যা মহাবিস্ফোরণের পর প্রথম কয়েক মিলিসেকেন্ডে মহাবিশ্বের অবস্থার প্রতিলিপি তৈরি করে।

প্রতিটি সংঘর্ষের ফলে শত শত নতুন কণা উৎপন্ন হয় এবং স্টার এক্সপেরিমেন্ট তাদের সবগুলোকে শনাক্ত করতে পারে। এই কণাগুলির বেশিরভাগই স্বল্পস্থায়ী, তবে কখনও কখনও বেশ আকর্ষণীয় কিছুও খোঁজ মেলে।

স্টার ডিটেক্টরে, কণাগুলি চৌম্বক ক্ষেত্রের গ্যাসে পূর্ণ একটি বড় পাত্রের মধ্য দিয়ে যাবার সময় তাদের দৃশ্যমান পথচিহ্ন ছেড়ে যায়। এই পথচিহ্নের “থিকনেস” পরিমাপ করে এবং চৌম্বকীয় ক্ষেত্রের কারণে তারা কতটা বাঁকছে তা দেখে, বিজ্ঞানীরা এটি কী ধরনের কণা তা বের করতে পারেন।

সোলেনয়েডাল ট্র্যাকার হল একটি ডিটেক্টর যা রিলেটিভিস্টিক হেভি আয়ন কোলাইডার (আরএইচআইসি)-এ প্রতিটি আয়ন সংঘর্ষের ফলে উৎপাদিত হাজার হাজার কণা ট্র্যাক করতে পারে।ক্রেডিট: Brookhaven National Laboratory
সোলেনয়েডাল ট্র্যাকার হল একটি ডিটেক্টর যা রিলেটিভিস্টিক হেভি আয়ন কোলাইডার (আরএইচআইসি)-এ প্রতিটি আয়ন সংঘর্ষের ফলে উৎপাদিত হাজার হাজার কণা ট্র্যাক করতে পারে।
ক্রেডিট: Brookhaven National Laboratory

পদার্থ এবং প্রতিপদার্থের একে অপরের বিপরীত চার্জ যুক্ত, তাই প্রতিপদার্থের পথগুলি চৌম্বক ক্ষেত্রে বিপরীত দিকে বাঁকবে।

প্রকৃতিতে পরমাণুর নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দ্বারা তৈরি। তবে, এছাড়াও “হাইপারনিউক্লিয়াস” নামক কিছু তৈরি হতে পারে, যেখানে নিউট্রনের পরিবর্তে থাকে হাইপারন নামক কণা। এই হাইপারন নিউট্রনের থেকে সামান্য ভারী।

বিজ্ঞানীরা স্টার এক্সপেরিমেন্টে যা সনাক্ত করেছে তা ছিল অ্যান্টিম্যাটার তৈরি একটি হাইপারনিউক্লিয়াস যাকে অ্যান্টিহাইপারনিউক্লিয়াস বলা হয়। এটি ছিল এখন পর্যন্ত পর্যবেক্ষণ করা সবচেয়ে ভারী অ্যান্টিম্যাটার নিউক্লিয়াস।

সুনির্দিষ্টভাবে বলতে গেলে, এটি একটি অ্যান্টিপ্রোটন, দুটি অ্যান্টিনিউট্রন এবং একটি অ্যান্টিহাইপারন নিয়ে গঠিত যার নাম অ্যান্টিহাইপারহাইড্রোজেন-৪। উৎপাদিত কোটিকোটি কণার মধ্যে, গবেষকরা মাত্র ১৬টি অ্যান্টিহাইপারহাইড্রোজেন-4 নিউক্লিয়াস শনাক্ত করতে পেরেছেন।

হাইপারনিউক্লিয়াস তৈরি হবার পর বেশিক্ষণ থাকে না ন্যানোসেকেন্ডের এক দশমাংশের মধ্যেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়।

হাইপারনিউক্লিয়াসকে তাদের সংশ্লিষ্ট অ্যান্টিহাইপারনিউক্লিয়ার সাথে তুলনা করে, গবেষকেরা দেখতে পান যে তাদের জীবনকাল এবং ভর একই – যা ডিরাকের তত্ত্বের সাথে মিলে যায়।

অ্যান্টিম্যাটারের সাথে ডার্ক ম্যাটারের সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে। কিছু তত্ত্ব অনুযায়ী দুটি ডার্ক ম্যাটার কণার সংঘর্ষ হলে তারা ভেঙ্গে ম্যাটার এবং অ্যান্টিম্যাটার কণার তৈরি করবে। এটি তখন অ্যান্টিহাইড্রোজেন এবং অ্যান্টিহিলিয়াম তৈরি করবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থিত আলফা ম্যাগনেটিক স্পেকট্রোমিটার নামে একটি এক্সপেরিমেন্ট এই অ্যান্টিহাইড্রোজেন এবং অ্যান্টিহিলিয়াম সন্ধান করছে।

যদি আমরা মহাকাশে অ্যান্টিহিলিয়াম পর্যবেক্ষণ করি, তাহলে আমরা কীভাবে জানব যে এটি ডার্ক ম্যাটার নাকি নরমাল পদার্থদের সংঘর্ষে তৈরি হয়েছিল? স্টার এক্সপেরিমেন্ট (STAR experiment), লার্জ হ্যাড্রন কোলাইডারের এলএইচসিবি (LHCb) এবং এলিস (Alice)-এর মতো এক্সপেরিমেন্টে আমরা জানতে পারি স্বাভাবিক পদার্থের সংঘর্ষে কতটা অ্যান্টিম্যাটার তৈরি হয়। এই তথ্য উপাত্ত দিয়ে আমরা হয়তো আলাদা করতে পারবো কোনটা ডার্ক ম্যাটার আর কোনটা নরমাল ম্যাটারের সংঘর্ষে তৈরি।

–––

STAR Collaboration. Observation of the antimatter hypernucleus Λ¯4H¯. Nature (2024).
DOI: 10.1038/s41586-024-07823-0

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিশ্বের দ্রুততম অণুবীক্ষণ যন্ত্রের আত্মপ্রকাশ
পরবর্তী প্রবন্ধ হ্যামারহেড হাঙ্গরের নতুন প্রজাতির আবিষ্কার
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?