“অন্য গ্রহে প্রথম কোনো উড়ন্ত যান ইনজেনুইটির ঐতিহাসিক যাত্রা শেষ হয়েছে” এমনটা বলেই নাসার ইনজেনুইটি মিশনের সমাপ্তি ঘোষণা করেন নাসার প্রধান বিল নেলসন।
২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি, নাসার পার্সিভিয়ারেন্স রোভারের সাথে ইনজেনুইটি মঙ্গল গ্রহে অবতরণ করে এবং ১৯ এপ্রিল মঙ্গল গ্রহে প্রথম ফ্লাইট সম্পন্ন করে প্রমাণ করে যে, মঙ্গলে ফ্লাইট সম্ভব। এরপর ইনজেনুইটি অপারেশন স্কাউট হিসাবে নতুন মিশন হাতে নিয়ে যাত্রা শুরু করে। ২০২৩ সালে, হেলিকপ্টারটি দুটি সফল ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করে যা মঙ্গলে অ্যারোডাইনামিক লিমিট সম্পর্কে বিজ্ঞানীনের আরও ভালোভাবে জানতে সাহায্য করেছিলো।
ইনজেনুইটি দল ১৮ জানুয়ারী, ২০২৪-এ হেলিকপ্টারটির পূর্ববর্তী ফ্লাইটে জরুরী অবতরণ করার পরে এর অবস্থান নির্ধারণের জন্য একটি সংক্ষিপ্ত ফ্লাইট করার পরিকল্পনা করে।
সংগ্রহ করা ডেটা দেখায় যে, পরিকল্পনা অনুযায়ী, হেলিকপ্টারটি সর্বোচ্চ ১২ মিটার উচ্চতা উঠতে পারে এবং ১ মিটার/সেকেন্ড বেগে উড়তে পারে।
তবে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১ মিটার উপরে ওঠার পর ইনজেনুইটি রোভারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। পরের দিন, যোগাযোগ পুনঃস্থাপিত হয় এবং ফ্লাইট সম্পর্কে আরও তথ্য নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে গ্রাউন্ড কন্ট্রোলারদের কাছে রিলে করা হয়। এতে হেলিকপ্টারটির রোটার ব্লেড ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ এবং টাচডাউনের সময় হেলিকপ্টারের অবস্থান সম্পর্কে এখনও তদন্ত করা হচ্ছে।
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


