এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: এখন পর্যন্ত জানা প্রাচীনতম ব্ল্যাক হোল শনাক্ত
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > এখন পর্যন্ত জানা প্রাচীনতম ব্ল্যাক হোল শনাক্ত
জ্যোতির্বিজ্ঞান

এখন পর্যন্ত জানা প্রাচীনতম ব্ল্যাক হোল শনাক্ত

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীতে থেকে এখন পর্যন্ত পরিচিত সবচেয়ে দূরবর্তী গ্যালাক্সি GN-z11-এ একটি ছোট এবং সক্রিয় ব্ল্যাক হোল শনাক্ত করেছেন। বিগ ব্যাং-এর ঠিক ৪২০ মিলিয়ন বছর পরে অর্থাৎ প্রায় ১৩ বিলিয়ন বছরেরও বেশি আগে তৈরি হওয়া ব্ল্যাক হোলটি এখন পর্যন্ত জানা সবচেয়ে প্রাচীনতম ব্ল্যাক হোল।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৪
হালনাগাদ: 22 জানুয়ারি, 2024
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
ইনসেটে দেখানো GN-z11 গ্যালাক্সি যার কেন্দ্রে রয়েছে এখন পর্যন্ত পরিচিত সবচেয়ে পুরোনো ব্ল্যাক হোল।NASA/ESA/P. Oesch, Yale University/G. Brammer, STScI /P. van Dokkum, Yale University/G. Illingworth, University of California, Santa Cruz
শেয়ার

জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মিল্কিওয়ের মতো গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলি কোটি-কোটি বছর ধরে পদার্থ গ্রাস করতে করতে তাদের বর্তমান আকারে এসেছে।

কিন্তু কয়েক মিলিয়ন সৌর ভরের নতুন-আবিষ্কৃত ব্ল্যাকহোলের আকার পরামর্শ দেয় যে অন্য উপায়ে ব্ল্যাক হোল গঠিত হতে পারে: হয় ‘জন্ম থেকে বড়’ কিংবা তারা এমন হারে পদার্থ গ্রাস পারে যা ধারণা করা থেকে চেয়ে পাঁচগুণ বেশি।

স্ট্যান্ডার্ড মডেল অনুসারে, মৃত নক্ষত্রের অবশিষ্টাংশ থেকে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল তৈরি হয়। জ্বালানি ফুড়িয়ে নক্ষত্রের মৃত্যু পর সুপারনোভার সৃস্টি হয় এবং নক্ষত্রটি অদৃশ্য হয়ে যায় কিন্তু তার ভর ও অভিকর্ষজ বল কেন্দ্রীভূত হয় একটি বিন্দুতে যার চারিদিকে একটি নির্দিষ্ট ব্যাসার্ধের চিরঅন্ধকারাচ্ছন্ন গহ্বর বা ব্ল্যাক হোল সৃষ্টি হয়। প্রথমিক পর্যায়ে সূর্যের ভরের প্রায় শতগুণ ভরের ব্ল্যাক হোল তৈরি হতে পারে।

যদি এটি জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা করা হারে বৃদ্ধি পায়, তবে নতুন শনাক্ত করা ব্ল্যাক হোলটি তার বর্তমান আকারে বৃদ্ধি পেতে প্রায় এক বিলিয়ন বছর সময় লাগবে। কিন্তু, মহাবিশ্বের বয়স তখনও এক বিলিয়ন বছর হয়নি যখন এই ব্ল্যাক হোলটি তৈরি হয়েছিল।

এই প্রাচীন ব্ল্যাক হোলটি পরবর্তী সময় তৈরি হওয়অ এর স্ব-জাতিদের তুলনায় অনেক বেশি জোরালোভাবে পদার্থকে গ্রাস করতে দেখা যায়। GN-z11 হল একটি ছোট গ্যালাক্সি, মিল্কিওয়ে থেকে প্রায় একশ গুণ ছোট। ছোট হবার পেছনে এই ব্ল্যাক হোলের ভূমিকা থাকতে পারে।

যখন ব্ল্যাক হোল অত্যধিক গ্যাস গ্রাস করে, তখন এটি অতি দ্রুত বাতাসের মতো গ্যাসকে দূরে ঠেলে দেয়। এই ‘বাতাস’ নক্ষত্র গঠনের প্রক্রিয়াকে থামিয়ে দিতে পারে, যা ধীরে ধীরে ছায়াপথকে মেরে ফেলবে, সাথে ব্ল্যাক হোলকেও মেরে ফেলবে, কারণ তখন ব্ল্যাক হোল নিজেই নিজের ‘খাদ্য’ উৎসকে মেরে ফেলছে।

———

A small and vigorous black hole in the early Universe. Nature (2024). DOI: 10.1038/s41586-024-07052-5

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
ট্যাগ:জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞান কি পুরোপুরি গবেষণাপত্রের উপর নির্ভরশীল? (চতুর্থ পর্ব)
পরবর্তী প্রবন্ধ নাসার ইনজেনুইটি মিশনের সমাপ্তি
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?