এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: চাঁদে সফল অবতরণ করলো ফায়ারফ্লাই এর ব্লু ঘোস্ট-১
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > চাঁদে সফল অবতরণ করলো ফায়ারফ্লাই এর ব্লু ঘোস্ট-১
মহাকাশ

চাঁদে সফল অবতরণ করলো ফায়ারফ্লাই এর ব্লু ঘোস্ট-১

ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু ঘোস্ট-১ সফলভাবে চাঁদে অবতরণ করেছে, যা NASA-এর CLPS মিশনের অংশ। এটি চাঁদের Mare Crisium অঞ্চলে নেমে NASA-এর ১০টি বৈজ্ঞানিক যন্ত্র বহন করছে। ১৬ মার্চ, ২০২৫ পর্যন্ত এটি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করবে। ফায়ারফ্লাই একে প্রথম সম্পূর্ণ সফল বাণিজ্যিক চন্দ্র অবতরণ হিসেবে দাবি করছে।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫
হালনাগাদ: 9 মার্চ, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
চন্দ্রপৃষ্ঠে ব্লু ঘোস্ট ল্যান্ডারের ছায়া।Firefly Aerospace
শেয়ার

বাণিজ্যিক মহাকাশ সংস্থা ফায়ারফ্লাই অ্যারোস্পেস (Firefly Aerospace) এর ব্লু ঘোস্ট-১ (Blue Ghost 1) চন্দ্রযান সফলভাবে চাঁদের বুকে অবতরণ করেছে। ২ মার্চ, ২০২৫ এ বাংলাদেশ সময় দুপুর ২:৩৫ মিনিটে চাঁদের পৃষ্ঠে পৌঁছায় যানটি, যা সংস্থাটির জন্য এবং NASA-র চন্দ্র অভিযানের ক্ষেত্রে একটি বড় অর্জন।

অবতরণের এক ঘণ্টারও বেশি সময় ধরে মহাকাশযানটি চাঁদের নিম্ন কক্ষপথ থেকে ধীরে ধীরে অবতরণ করে। Firefly জানিয়েছে, যানটি উল্টো না হয়ে স্থিতিশীল ও সোজা অবস্থায় চাঁদের পৃষ্ঠে অবস্থান করছে।

We have confirmation #BlueGhost stuck the landing! Firefly just became the first commercial company in history to achieve a fully successful Moon landing. This small step on the Moon represents a giant leap in commercial exploration. Congratulations to the entire Firefly team,…

— Firefly Aerospace (@FireflySpace) March 2, 2025

Firefly Aerospace-এর প্রধান নির্বাহী জেসন কিম বলেছেন—“সমস্ত কিছু নির্ধারিত পরিকল্পনার মধ্যেই ছিল। আমাদের দল নিখুঁতভাবে কাজ করেছে।”

ব্লু ঘোস্ট ১ এর চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর পাঠানো প্রথম ছবি। ক্রেডিট: Firefly Aerospace
ব্লু ঘোস্ট ১ এর চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর পাঠানো প্রথম ছবি।
ক্রেডিট: Firefly Aerospace

অভিযানের পরিচালক রে অ্যালেন্সওয়ার্থ জানান যে, ল্যান্ডিং ১০০ মিটারের মধ্যে নির্ধারিত জায়গার মধ্যেই হয়েছে, যদিও নিখুঁত অবস্থান সম্পর্কে আরও বিশদ তথ্য পরে জানানো হবে।

ব্লু গোস্ট-১ অবতরণ করেছে Mons Latreille-এর কাছে, যা চাঁদের উত্তর-পূর্ব অংশে Mare Crisium অববাহিকায় অবস্থিত। এই স্থানটি বেছে নেওয়া হয়েছিল কারণ এখানে ম্যাগনেটিক অ্যানোম্যালিসের সম্ভাবনা কম, যা কিছু বৈজ্ঞানিক যন্ত্রের কার্যকারিতা ব্যাহত করতে পারত।

Firefly দাবি করেছে, তারা প্রথম বাণিজ্যিক কোম্পানি, যারা সম্পূর্ণ সফলভাবে চাঁদে অবতরণ করেছে। যদিও Intuitive Machines ফেব্রুয়ারি ২০২৪-এ তাদের IM-1 ল্যান্ডার চাঁদে পাঠিয়েছিল, তবে সেটি সজোরে আঘাতে অবতরণ করায় কাত হয়ে গিয়েছিল।

ব্লু গোস্ট-১ যাত্রা শুরু করেছিল ১৫ জানুয়ারি, ২০২৫ এ SpaceX-এর Falcon 9 রকেটে। ১৩ ফেব্রুয়ারি, এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। চাঁদের মাটিতে বিভিন্ন পরীক্ষার জন্য এটি NASA-এর ১০টি বৈজ্ঞানিক যন্ত্র বহন করছে। NASA-এর চন্দ্র গবেষণা কর্মসূচি CLPS (Commercial Lunar Payload Services) এর অধীনে এই মিশন পরিচালিত হচ্ছে, যার চুক্তির মূল্য ১০১.৫ মিলিয়ন মার্কিন ডলার।

চাঁদে ১৬ মার্চ, ২০২৫ পর্যন্ত ব্লু গোস্ট-১ কাজ করবে। দিনের শুরু থেকে বৈজ্ঞানিক ডেটা সংগ্রহ শুরু হবে এবং দিনের মাঝামাঝি কিছু সরঞ্জামের কার্যকারিতা কমে যাবে উচ্চ তাপমাত্রার কারণে।

সফল অবতরণের পর চন্দ্রপৃষ্ঠে প্রথম সূর্যোদয়ের ছবি তুলেছে ব্লু ঘোস্ট।ক্রেডিট: Firefly Aerospace
সফল অবতরণের পর চন্দ্রপৃষ্ঠে প্রথম সূর্যোদয়ের ছবি তুলেছে ব্লু ঘোস্ট।
ক্রেডিট: Firefly Aerospace

১৪ মার্চ, একটি চন্দ্রগ্রহণের ছবি তোলার পরিকল্পনা রয়েছে।

NASA-এর বিজ্ঞান মিশনের উপ-প্রশাসক জোয়েল কেয়ার্নস বলেন—”আমরা Firefly-কে ১৪ দিনের জন্য ১০টি ভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনার চ্যালেঞ্জ দিয়েছি। প্রতিদিনই নতুন বৈজ্ঞানিক কার্যক্রম চলবে।”

Firefly এরই মধ্যে Blue Ghost 2 এবং Blue Ghost 3 মিশনের কাজ শুরু করেছে। Blue Ghost 2 চাঁদের দূরবর্তী পাশে (Far Side) অবতরণ করবে এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA)-র Lunar Pathfinder কক্ষপথে স্থাপন করবে। Blue Ghost 3 চাঁদের Gruithuisen Domes অঞ্চলে অবতরণ করবে। NASA এই মিশনের জন্য ১৭৯.৬ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।

NASA-এর মতে, Firefly বাণিজ্যিক মহাকাশ অভিযানে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।

Firefly Aerospace-এর এই সফল অবতরণ বাণিজ্যিক মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করলো। NASA-এর CLPS কর্মসূচির মাধ্যমে আরও নতুন নতুন গবেষণামূলক অভিযান পরিচালিত হবে, যা ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহের অভিযানের ভিত্তি গড়ে তুলবে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ উলি ম্যামথ বৈশিষ্ট্যযুক্ত ইঁদুর তৈরি করলেন বিজ্ঞানীরা!
পরবর্তী প্রবন্ধ নারীরা কেন বেশি দিন বাঁচে? নতুন গবেষণায় মিলতে পারে উত্তর
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?