এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: উলি ম্যামথ বৈশিষ্ট্যযুক্ত ইঁদুর তৈরি করলেন বিজ্ঞানীরা!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জৈবপ্রযুক্তি > উলি ম্যামথ বৈশিষ্ট্যযুক্ত ইঁদুর তৈরি করলেন বিজ্ঞানীরা!
জৈবপ্রযুক্তি

উলি ম্যামথ বৈশিষ্ট্যযুক্ত ইঁদুর তৈরি করলেন বিজ্ঞানীরা!

মার্কিন বায়োটেক কোম্পানি কোলসাল বায়োসায়েন্সেস ইঁদুরে উলি ম্যামথের বৈশিষ্ট্য যুক্ত করেছে, যা ভবিষ্যতে হাতিদের উলি ম্যামথ-সদৃশ করতে সহায়ক হবে। CRISPR জিন এডিটিং প্রযুক্তি ব্যবহার করে এই গবেষণা বিলুপ্ত প্রাণী পুনর্জীবন ও বিপন্ন প্রজাতি সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।

আরবিনা শেখ
আরবিনা শেখ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৫
হালনাগাদ: 26 মার্চ, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
জেনেটিক্যালি মডিফাইড লোমশ ইঁদুর বা উলি মাউস। এছাড়াও এর ফ্যাট বার্নিং সুপারপাওয়ার রয়েছে।Colossal Biosciences/AP
শেয়ার

একটি মার্কিন বায়োটেক কোম্পানি এমন ইঁদুর তৈরি করেছে, যাদের শরীরে বিলুপ্ত উলি ম্যামথের কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। কোলসাল ল্যাবরেটরিজ অ্যান্ড বায়োসায়েন্সেস (Colossal Laboratories and Biosciences)-এর গবেষকরা তাদের ইঁদুরের দেহে ম্যামথের মতো ঘন, অগোছালো লোম এবং বরফের মধ্যে টিকে থাকার জন্য কার্যকরী ফ্যাট বার্ণ করার বৈশিষ্ট্য যুক্ত করেছেন।

কোলসালের চূড়ান্ত লক্ষণ হল এই উলি ম্যামথের বৈশিষ্ট্যসহ আরও কিছু গুণাবলী আধুনিক হাতিদের মধ্যে প্রবেশ করানো। বিজ্ঞান জগতের এই বিলুপ্ত প্রাণি ফিরিয়ে আনার ব্যাপারকে ডি-এক্সটিংশন (de-extinction) নামে পরিচিত।

উলি মাউস (বাম) এবং সাধারণ ইঁদুর (ডান)।ক্রেডিট: Colossal Biosciences/AP
উলি মাউস (বাম) এবং সাধারণ ইঁদুর (ডান)।
ক্রেডিট: Colossal Biosciences/AP

তবে, হাতিদের গর্ভধারণের সময় অনেক দীর্ঘ হওয়ার সাথে সাথে এদের সামাজিক আচরণও জটিল, যার ফলে এদের ওপর সরাসরি পরীক্ষা-নিরীক্ষা করা নৈতিক ও প্রাণীর কল্যাণের দিক থেকে বড় সমস্যা সৃষ্টি করে। তাই, প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য গবেষকরা ইঁদুর নির্বাচন করেছেন।

ইঁদুর দ্রুত বংশবিস্তার করে এবং এদের জিন পরিবর্তন করাও তুলনামূলক সহজ, ফলে বিজ্ঞানীরা এই ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে নিজেদের পদ্ধতি উন্নত করতে পারেন।

একটি মৃত ম্যামথকে ক্লোন করার পরিবর্তে, কোলসাল আধুনিক হাতিকে ম্যামথে রূপান্তরিত করার চেষ্টা করছে। পুরো প্রক্রিয়ার সূচনা হয় প্রাচীন ডিএনএ থেকে। কোলসালের দল প্রথমে আর্কটিকের পার্মাফ্রস্টে সংরক্ষিত উলি ম্যামথের অবশিষ্টাংশ থেকে ডিএনএ সংগ্রহ করেন। তারপর তারা এই প্রাচীন ডিএনএ এবং আধুনিক হাতির ডিএনএ তুলনা করে সেই জিনগুলো চিহ্নিত করেছেন, যেগুলো ম্যামথে উল-ময় লোম ও দ্রুত ফ্যাট বিপাকের জন্য দায়ী।

জেনেটিক্যালি মডিফাইড লোমশ ইঁদুর বা উলি মাউস (বাম) এবং একটি সাধারণ ইঁদুর (ডান)। ক্রেডিট: Colossal Biosciences
জেনেটিক্যালি মডিফাইড লোমশ ইঁদুর বা উলি মাউস (বাম) এবং একটি সাধারণ ইঁদুর (ডান)।
ক্রেডিট: Colossal Biosciences

পরবর্তী ধাপে ব্যবহৃত হয়েছে ক্রিসপার (CRISPR) নামে এক শক্তিশালী জিন এডিটিং প্রযুক্তি। এই টুল ব্যবহার করার মাধ্যমে বিজ্ঞানীরা সুনির্দিষ্টভাবে কোনো জীবের ডিএনএ-তে পরিবর্তন আনতে পারেন। ক্রিসপার ব্যবহার করে গবেষকরা ল্যাবরেটরিতে ইঁদুরের ভ্রূণের ডিএনএ তে লোমের গঠন ও ফ্যাট বিপাক নিয়ন্ত্রণকারী ম্যামথের জিন যুক্ত করেন।

যদি সরাসরি হাতিদের উপর এই প্রক্রিয়া চালানোর চেষ্টা করা হত, তা অনেক বেশি জটিল ও নৈতিকভাবে চ্যালেঞ্জিং হত। ইঁদুরে সফলতা পাওয়ায় এই ধারণাটি বাস্তবায়নের প্রাথমিক প্রমাণ স্বরূপ কাজ করছে। হাতির ক্ষেত্রে, প্রক্রিয়াটিতে প্রাথমিক পর্যায়ের ভ্রূণ এডিটিং ও সেগুলোকে মাতৃদেহে প্রতিস্থাপন করার কাজ করতে হবে।

পারমাফ্রস্ট থেকে উদ্ধার করা ম্যামথের নমুনা।ক্রেডিট: Kiyoshi Ota/Epa Images
পারমাফ্রস্ট থেকে উদ্ধার করা ম্যামথের নমুনা।
ক্রেডিট: Kiyoshi Ota/Epa Images

যদিও উলি ম্যামথের বৈশিষ্ট্যযুক্ত হাতি তৈরির ধারণাটি এখনও অনেক দূরে তবে ইঁদুর নিয়ে এই প্রাথমিক কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। সহজ ও পরিচিত একটি প্রাণীর উপর পরীক্ষা চালিয়ে বিজ্ঞানীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও নিজেদের কৌশল পরিমার্জন করতে পারছেন, যা বৃহৎ ও জটিল প্রাণীর ক্ষেত্রে পরীক্ষা করার সময় উদ্ভূত জটিলতা এড়াতে সহায়ক হবে।

তাদের গবেষণা ভবিষ্যতে থাইলাসিন (তাসমানিয়ার দ্বীপে বাস করত এমন এক মাংসাশী প্রাণী) বা ডোডো (একসময় মরিশাসে বিচরণ করত) এর মতো অন্যান্য প্রজাতিকে পুনর্জীবিত করার পথও প্রশস্ত করতে পারে। এমনকি, বর্তমান বিপন্ন প্রজাতির বাঁচার সম্ভাবনাও বাড়াতে পারে, যেমন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য উপযুক্ত জিন সংযুক্ত করণ।

বাসস্থান সংকুচিত হচ্ছে এব্য প্রজাতিগুলো ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে, তাই উদ্ভাবনী সংরক্ষণ কৌশল জরুরি। এই পরীক্ষায় প্রদর্শিত জিন এডিটিং প্রযুক্তি প্রচলিত সংরক্ষণ পদ্ধতির পাশাপাশি একটি কার্যকরী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে।

—

Multiplex-edited mice recapitulate woolly mammoth hair phenotypes, bioRxiv (2025) preprint.
DOI: 10.1101/2025.03.03.641227

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন এআই মডেল ৮৭% নির্ভুলতার সাথে অনলাইন টক্সিক কমেন্ট শনাক্ত করতে সক্ষম
পরবর্তী প্রবন্ধ চাঁদে সফল অবতরণ করলো ফায়ারফ্লাই এর ব্লু ঘোস্ট-১
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?