এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ডিজিটাল মেমোরি প্রযুক্তিতে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে ‘পোক্সিয়াও’
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > ডিজিটাল মেমোরি প্রযুক্তিতে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে ‘পোক্সিয়াও’
প্রযুক্তি

ডিজিটাল মেমোরি প্রযুক্তিতে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে ‘পোক্সিয়াও’

চীনের একদল গবেষকরা 'পোক্সিয়াও' নামে এক ধরনের আলট্রাফাস্ট ফ্ল্যাশ মেমোরি ডিভাইস তৈরি করেছেন, যা প্রচলিত মেমোরির চেয়ে প্রায় ১ লাখ গুণ দ্রুত ডেটা ট্রান্সমিট করতে পারে। এটি ভবিষ্যতে কম্পিউটার ও এআই প্রযুক্তিতে বিপ্লব ঘটাতে পারে, তবে বাজারে আসতে এখনও অন্তত এক দশক লাগবে।

সিরাজুর রহমান
সিরাজুর রহমান
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫
হালনাগাদ: 29 এপ্রিল, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
হাতের আঙ্গুলের মাথায় 'পোক্সিয়াও' নামের ফ্ল্যাস মেমোরি ডিভাইসSCMP
শেয়ার

ফুদান ইউনিভার্সিটির একদল গবেষক সম্প্রতি গবেষণাগারে অত্যন্ত ক্ষুদ্রাকৃতির একটি ফ্ল্যাস মেমোরি ডিভাইসের প্রোটোটাইপ তৈরি করেছেন, যার নাম দিয়েছেন পোক্সিয়াও (Poxiao) যার অর্থ ভোরের আলো। চালের দানার মতো ছোট এই মেমোরি ডিভাইসের ডেটা ট্রান্সফারের গতি অবিশ্বাস্যভাবে ৪০০ পিকোসেকেন্ড (এক সেকেন্ডের এক লাখ কোটি ভাগের এক ভাগ)।

বর্তমানে প্রচলিত মেমোরি কার্ড বা ফ্ল্যাশ মেমোরিতে (যেমন মোবাইল বা পেনড্রাইভে ব্যবহৃত) যেখানে ডেটা লিখতে বা মুছতে মিলিসেকেন্ড সময় লাগে, সেখানে পোক্সিয়াও ডিভাইস প্রায় ১ লাখ গুণ দ্রুত গতির হবে। গবেষকরা দাবি করেছেন, এর গতি মানুষের মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের গতির অনেকটা কাছাকাছি হবে।

বর্তমান কম্পিউটার প্রযুক্তিতে মেমোরি এবং প্রসেসর আলাদা থাকে। এর ফলে ডেটা আদান-প্রদানে কিছুটা হলেও সময় লাগে, যাকে “ভন নিউম্যান বটলনেক” বলা হয়। ফুদান ইউনিভার্সিটির গবেষকদের মতে, পোক্সিয়াও প্রযুক্তি সফল হলে এই সীমাবদ্ধতা অনেকটাই দূর করা সম্ভব হবে।

এই মেমোরি ডিভাইস একইসঙ্গে দ্রুত ডেটা সংরক্ষণ ও সরাসরি সেই ডেটা দিয়ে প্রসেসিং চালাতে পারবে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), চালকবিহীন গাড়ি, হাসপাতালের রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণসহ নানা ক্ষেত্রে মুহূর্তেই বিশাল তথ্য প্রক্রিয়াকরণ সম্ভব হবে বলে গবেষকরা আশা প্রকাশ করেছেন। তবে এ দাবি এখন পর্যন্ত অনেকটাই ভবিষ্যৎ সম্ভাবনার পূর্বাভাস মাত্র।

গবেষকদের মতে, পোক্সিয়াও প্রযুক্তি যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে ভবিষ্যতের কম্পিউটার বা স্মার্ট ডিভাইসের গতি অবিশ্বাস্য রকম বেড়ে যাবে। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নয়ন ত্বরান্বিত করবে, কোয়ান্টাম কম্পিউটিংয়ের সঙ্গে সমন্বয় ঘটাতে পারবে, এমনকি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস (BCI) প্রযুক্তিতেও এক নতুন বিপ্লবের সূচনা করতে পারে।

বর্তমানে এই প্রোটোটাইপ মাত্র কয়েক কিলোবাইট ডেটা সংরক্ষণ করতে সক্ষম। অথচ বাস্তব জীবনের ডিজিটাল ডিভাইসে টেরাবাইট পরিমাণের (হাজার গিগাবাইটের) ডেটা প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়। গবেষকরা স্বীকার করেছেন, বড় আকারে উৎপাদনযোগ্য করতে হলে ডিভাইসটির ডেটা ধারণক্ষমতা বাড়ানো এবং শক্তি সাশ্রয়ী করে তুলতে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

গবেষকরা নতুন এই প্রযুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও বাস্তবে এটি এখনো গবেষণাগারের প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী হয়ে বাজারে আসতে এটি আরও হয়ত প্রায় এক দশক সময় নিতে পারে। সুতরাং, ল্যাব পর্যায়ে পরীক্ষামূলক সাফল্য পাওয়া গেলেও এই প্রযুক্তিকে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া মোটেও সহজ কাজ হবে না। বরং এর জন্য দীর্ঘ সময় ব্যাপী গবেষণা ও উন্নয়নের প্রয়োজন হতে পারে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: ডোপামিন
পরবর্তী প্রবন্ধ গ্র্যাভিটেশনাল স্লিংশট দিয়ে স্যাটেলাইট উদ্ধার করলেন চীনা প্রকৌশলীরা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?