এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: JWST থেকে প্রকাশিত পাঁচটি নতুন অবিশ্বাস্য ছবি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > JWST থেকে প্রকাশিত পাঁচটি নতুন অবিশ্বাস্য ছবি
মহাকাশ

JWST থেকে প্রকাশিত পাঁচটি নতুন অবিশ্বাস্য ছবি

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ১২ জুলাই, ২০২২
হালনাগাদ: 13 জুলাই, 2022
পড়তে 6 মিনিট লাগবে
শেয়ার
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম ডিপ ফিল্ড ছবি।NASA, ESA, CSA, এবং STScI
শেয়ার

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) ইতিমধ্যেই মানবতার দৃষ্টিকে স্থানকালের মধ্যে আগের চেয়ে আরও প্রসারিত করেছে, যা আজ অবধি মহাবিশ্বের গভীর এবং সূক্ষতম শ্বাসরুদ্ধকর ইনফ্রারেড ছবি দিয়েছে।

NASA সবেমাত্র মানব নির্মিত সবচেয়ে উচ্চাভিলাষী টেলিস্কোপ দ্বারা ধারণ করা আরও পাঁচটি অত্যাশ্চর্য পূর্ণ-রঙের ছবি উন্মোচন করেছে।

SMACS 0723 গ্যালাক্সি ক্লাস্টার

আমরা ইতিমধ্যেই SMACS 0723 এর deep field ছবি দেখেছি, যেটি কোটি কোটি বছর (যেহেতু আলো আসতে কোটি-কোটি বছর লেখেছে সেহেতু অতীতকেই দেখা যাবে) আগের সুপ্ত গ্যালাক্সি দিয়ে কানায়-কানায় পূর্ণ। আজ, ওয়েব টিম deep field ছবিটিতে আরও কিছু অন্তর্দৃষ্টি প্রদান করেছে।

Why do some of the galaxies in this image appear bent? The combined mass of this galaxy cluster acts as a “gravitational lens,” bending light rays from more distant galaxies behind it, magnifying them. The light from the farthest galaxy here traveled 13.1 billion years to us. pic.twitter.com/XaZkngQqvg

— NASA Webb Telescope (@NASAWebb) July 12, 2022

এক্সোপ্ল্যানেট WASP-96 b

JWST-এর লক্ষ্যগুলির মধ্যে একটি ছিল এক্সোপ্ল্যানেট WASP-96 b. এটি ১,১৫০ আলোকবর্ষ দূরে একটি সূর্যের মতো নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করছে এবং এটি নক্ষত্রের এত কাছাকাছি অবস্থান করছে যে মাত্র ৩.৫ পৃথিবী-দিনে এটি তার নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে।

WASP-96 b এর ভর বৃহস্পতির অর্ধেকেরও কম এবং ব্যাস ১.২ গুণ বেশি, তাই এটি আমাদের সৌরজগতের যে কোনো গ্যাস জায়ান্টের তুলনায় অনেক বেশি স্ফীত – এবং এর তাপমাত্রা অনেক বেশি, প্রায় ৫৩৮ ডিগ্রি সেলসিয়াস।

আকর্ষণীয় বিষয় হচ্ছে JWST এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে মেঘ এবং কুয়াশার প্রমাণ সনাক্ত করতে সক্ষম হয়েছে।

ক্রেডিট: NASA, ESA, CSA, এবং STScI
ক্রেডিট: NASA, ESA, CSA, এবং STScI

২১শে জুন ৬.৪ ঘণ্টা সময়কালের আলোর নির্দিষ্ট রঙের উজ্জ্বলতায় ক্ষুদ্র হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করে, JWST গ্রহের চারপাশে নির্দিষ্ট গ্যাসের অণুর উপস্থিতি নিশ্চিত করতে সক্ষম হয়েছিল। এটি কোনো এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলের সবচেয়ে বিস্তারিত পর্যবেক্ষণ যা আমরা এখন পর্যন্ত পেয়েছি।

কিন্তু ব্যাপারটা কিভাবে কাজ করে? – যখন একটি এক্সোপ্ল্যানেট আমাদের এবং তার হোস্ট নক্ষত্রের মধ্যে দিয়ে যায় (যা transit হিসাবে পরিচিত) – তখন একদম খুব অল্প পরিমাণ আলো নক্ষত্রের আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে চলে যায় (যদি থাকে)। বিজ্ঞানীরা সেই বায়ুমণ্ডলের উপাদানগুলি দ্বারা শোষিত এবং পুনরায় নির্গত আলো থেকে উজ্জ্বল বা ম্লান তরঙ্গদৈর্ঘ্যের আলো নিয়ে আলোর বর্ণালী তৈরি করেন। সেখানে থেকে বিজ্ঞানীরা উক্ত বায়ুমণ্ডলের কী কী উপাদান রয়েছে তা বলতে পারেন।

মজার বিষয় হল যে পূর্ববর্তী পর্যবেক্ষণগুলি বলা হয়েছিলো যে, WASP-96 b এর একটি পরিষ্কার মেঘহীন বায়ুমণ্ডল ছিল। কিন্তু আমরা JWST ব্যবহার করে এর বায়ুমণ্ডলে মেঘ এবং কুয়াশার প্রমাণ সনাক্ত করতে সক্ষম হয়েছি। তাই এই অদ্ভুত এক্সোপ্ল্যানেট সম্পর্কে আমাদের এখনও অনেক কিছু জানার আছে।

এটিই কিন্তু প্রথমবার নয় যে, আমরা কোনো একটি এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে পানি শনাক্ত করেছি – হাবল স্পেস টেলিস্কোপ ২০১৩ সালে প্রথম কোনো এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে পানি শনাক্ত করেছিল। তবে ওয়েবের সনাক্তকরণটি আরও দ্রুততর এবং আরও বিশদ যেটি আমাদের আরো অনেক কিছু অনেক দ্রুত জানতে সাহায্য করবে।

Southern Ring Nebula

Southern Ring Nebula (NGC 3132), প্রায় ২,৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত, এটি দক্ষিণ নক্ষত্রমন্ডল Vela-য় অবস্থিত একটি চমৎকার, উজ্জ্বল ব্লব। এর কেন্দ্রে রয়েছে দুটি তারা। যার মধ্যে সবচেয়ে অনুজ্জ্বলটি হলো একটি শ্বেত বামন নক্ষত্র। প্রথমবারের মতো, JWST প্রকাশ করতে সক্ষম হয়েছে যে এই অনুজ্জ্বল তারাটি ধুলোয় আবৃত এবং অন্যদিকে উজ্জ্বল নক্ষত্রটি তার জীবনদশার প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং একদিন তার নিজস্ব নেবুলাতে বিস্ফোরিত হবে।

বাম দিকে, ওয়েবের নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা (NIRCam) নবগঠিত সম্প্রসারণ থেকে কমলা হাইড্রোজেন এবং সেইসাথে মৃত তারার অবশিষ্ট উত্তপ্ত কোর থেকে গরম আয়নিত গ্যাসের নীল ধোঁয়া প্রকাশ করে। ডানদিকে, ওয়েবের মিড-ইনফ্রারেড ইন্সট্রুমেন্ট (MIRI) দ্বারা তোলা ছবিটিতে নীল হাইড্রোকার্বন আগের চিত্রের কমলা হাইড্রোজেনের মতো একই প্যার্টানে তৈরি হয়েছে। ক্রেডিট: NASA, ESA, CSA, এবং STScI
বাম দিকে, ওয়েবের নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা (NIRCam) নতুন সম্প্রসারণ থেকে কমলা হাইড্রোজেন এবং সেইসাথে মৃত তারার অবশিষ্ট উত্তপ্ত কোর থেকে গরম আয়নিত গ্যাসের নীল ধোঁয়া প্রকাশ করে। ডানদিকে, ওয়েবের মিড-ইনফ্রারেড ইন্সট্রুমেন্ট (MIRI) দ্বারা তোলা ছবিটিতে নীল হাইড্রোকার্বন আগের চিত্রের কমলা হাইড্রোজেনের মতো একই প্যার্টানে তৈরি করেছে।
ক্রেডিট: NASA, ESA, CSA, এবং STScI

১৯৯৮ সালে হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা তোলা Southern Ring Nebula এর ছবির সাথে তুলনা করলেই বোঝা যাবে যে, নতুন তোলা ছবিটি কত বিস্তারিত…

ক্রেডিট: NASA/The Hubble Heritage Team/STScI/AURA
ক্রেডিট: NASA/The Hubble Heritage Team/STScI/AURA

Stephan’s Quintet

Stephan’s Quintet হল ২৯ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত গ্যালাক্সির একটি দল। JWST-র তোলা Stephan’s Quintet-এর ছবিটি বিশাল আকারের যাতে ১৫ কোটিরও বেশি পিক্সেল রয়েছে। এটি প্রায় ১০০০ ইমেজ ফাইল থেকে তৈরি করা হয়েছে।

ক্রেডিট: NASA, ESA, CSA, এবং STScI
ক্রেডিট: NASA, ESA, CSA, এবং STScI

ছবিটির একদম উপরের গ্যালাক্সি NGC 7319-তে বিজ্ঞানীরা একটি বিশাল ব্ল্যাক হোলের চারপাশে ঘূর্ণায়মান পদার্থ সনাক্ত করেছেন। এর খেয়ে ফেলা উপাদান থেকে যে আলোক শক্তি নির্গত করছে তা আমাদের সূর্যের চার হাজার কোটি গুণ।

পাঁচটি গ্যালাক্সি দেখা গেলে, তাদের মধ্যে মাত্র চারটি আসলে একসাথে কাছাকাছি অবস্থান করে – বাম দিকের একটি (NGC 7320) ৪ (চার) কোটি আলোকবর্ষ দূরে এবং অন্যগুলি প্রায় ২৯ কোটি আলোকবর্ষ দূরে।

আপনি JWST তোলা ছবিটিতে ২০০৯ সালের হাবলের তোলে একই ছবির (নিচে) সাথে তুলনা করতে পারেন।

ক্রেডিট: NASA, ESA, এবং Hubble SM4 ERO Team
ক্রেডিট: NASA, ESA, এবং Hubble SM4 ERO Team

Carina Nebula

পরিশেষে, ১০০ এর বেশি নক্ষত্র সহ ক্যারিনা নেবুলা যে অংশ আমরা আগে কখনো দেখিনি তার ছবি। এই অবিশ্বাস্য ছবিটি NGC 3324 ক্লাস্টারের প্রান্তীয় অংশ দেখায়।

ক্রেডিট: NASA, ESA, CSA, এবং STScI
ক্রেডিট: NASA, ESA, CSA, এবং STScI

‘Cosmic Cliffs’ নামে ডাকা এই ছবির সবচেয়ে উঁচু চূড়াটি বিস্ময়কর ৭ আলোকবর্ষের উচ্চতার।

 

মাথা নষ্ট বিষয় হলো আমরা সবাই এসব তারকার উপাদান দিয়েই গঠিত যা আমরা এই ছবিগুলিতে দেখতে পাচ্ছি।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:NASA, ESA, CSA
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ওয়েবের নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা (NIRCam) দ্বারা তোলা এই deep field ছবিটি বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের ছবি থেকে তৈরি একটি যৌগিক। ক্রেডিট: NASA, ESA, CSA, এবং STScI ব্রেকিং: JWST-র তোলা মহাবিশ্বের গভীরতম ছবি প্রকাশ
পরবর্তী প্রবন্ধ নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মানব শিশুর মতো চিন্তা করতে পারে
2টি মন্তব্য
  • পিংব্যাকঃ ব্রেকিং: JWST-র তোলা মহাবিশ্বের গভীরতম ছবি প্রকাশ | বিজ্ঞানবার্তা
  • পিংব্যাকঃ ১,২০০ কোটি বছর আগের ডার্ক ম্যাটারের চিহ্ন খুঁজে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা | বিজ্ঞানবার্তা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?