এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: গত ১৬০,০০০ বছরে মানুষের মস্তিষ্কের আকৃতি খুব কমই পরিবর্তিত হয়েছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রত্নতত্ত্ব > গত ১৬০,০০০ বছরে মানুষের মস্তিষ্কের আকৃতি খুব কমই পরিবর্তিত হয়েছে
প্রত্নতত্ত্বমানুষ

গত ১৬০,০০০ বছরে মানুষের মস্তিষ্কের আকৃতি খুব কমই পরিবর্তিত হয়েছে

জীবাশ্মের একটি বিশ্লেষণ থেকে দেখা গেছে যে মানুষের বিবর্তনের সময় খুলির আকৃতির পরিবর্তনগুলি মস্তিষ্কের পরিবর্তনের পরিবর্তে মুখের পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত ছিলো। নতুন গবেষণা মতে, গত ১৬০,০০০ বছরে মানুষের মস্তিষ্কের আকৃতি খুব কমই পরিবর্তিত হয়েছে।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২২
হালনাগাদ: 3 আগস্ট, 2022
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
১৬০,০০০ বছর আগের শিশু এবং প্রাপ্তবয়স্ক মানুষের মাথার খুলির ডিজিটাল রিকনস্ট্রাকশন।Marcia Ponce de León, Christoph Zollikofer/University of Zurich
শেয়ার

নতুন একটি গবেষণায় দেখা গেছে, গত ১৬,০০০ বছর ধরে মানুষের খুলির আকারের পরিবর্তন সম্ভবত খাদ্য এবং জীবনযাত্রার পরিবর্তনের ফলে ঘটেছিলো এবং পরিবর্তনটি মুখের দিকের ছিলো। আগে যেমন ধারণা করা হতো জীবনযাত্রার পরিবর্তনের ফলে মস্তিষ্কের বিবর্তন হয়েছিলো তেমনটি নয়।

২০০,০০০ বছর আগের আধুনিক মানুষের ক্রানিয়াম বা মাথার খুলি আজকের মানুষের থেকে আকারে খুব বেশি আলাদা নয়, তবে এর আকৃতি উল্লেখযোগ্যভাবে আলাদা, যা নির্দেশ করে যে সময়ের সাথে সাথে মস্তিষ্ক গোলাকার হয়ে গেছে।

এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য হাইপোথেসিস বা অনুমান হল: আচরণের পরিবর্তন (যেমন সরঞ্জাম এবং শিল্পের বিকাশ) হোমো সেপিয়েন্সের মস্তিষ্কের আকৃতি পরিবর্তন করেছে এবং এর ফলে মস্তিষ্ক রক্ষাকারী খুলিরও পরিবর্তন হয়েছে।

নীল মস্তিষ্ক বর্তমান সময়ের মানুষের মাথার গোলাকার আকৃতি দেখায়। বিপরীতে, নিয়ান্ডারটালের লাল মাথার খুলির আকৃতি, প্রাচীনতম হোমো স্যাপিয়েন্স ফসিলের মতোই লম্বাটে। ক্রেডিট: Simon Neubauer, Jean-Jacques Hublin, Philipp Gunz / MPI EVA Leipzig
নীল মস্তিষ্ক বর্তমান সময়ের মানুষের মাথার গোলাকার আকৃতি দেখায়। বিপরীতে, নিয়ান্ডারটালের লাল মাথার খুলির আকৃতি দেখা যা প্রাচীনতম হোমো স্যাপিয়েন্স ফসিলের মতোই লম্বাটে।
ক্রেডিট: Simon Neubauer, Jean-Jacques Hublin, Philipp Gunz / MPI EVA Leipzig

কিন্তু এই অনুমান প্রমাণের জন্য জীবাশ্ম প্রমাণ দুষ্প্রাপ্য তাছাড়া এখানে আরো অনেক বিষয় কাজ করে। যেমন একটি বড় মুখের খুলিতে বড় মস্তিষ্ক-র যুক্তি মেনে নিলেন, কিন্তু একটি ছোঠ মুখের খুলিতে বড় মস্তিষ্কের ব্যাপার বিষয়গুলিকে জটিল করে তোলে।

খুলির এমন রূপান্তরের পেছনের কারণ অনুসন্ধান করতে, সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ের Christoph Zollikofer এবং তার সহকর্মীরা ইথিওপিয়া এবং ইস্রায়েলে উদ্ধার হওয়া ৫০টি হোমিনিনের খুলি ডিজিটালভাবে পুনরুদ্ধার করেন যার মধ্যে হোমো সেপিয়েন্সের পাশাপাশি হোমো ইরেক্টাস এবং নিয়ান্ডারথাল নমুনা রয়েছে। এরপর সেই জীবাশ্মের ডিজিটাল ত্রিমাত্রিক মডেলগুলিকে ১২৫টি আধুনিক মানব নমুনার সাথে তুলনা করা হয়।

প্রথমবারের মতো আধুনিক মানব যুগের শুরুর দিকে প্রাপ্তবয়স্কদের সাথে শিশুদের খুলির তুলনা করেন। এর ফলে গবেষকদের মাথার খুলির বিবর্তনে মস্তিষ্কের ভূমিকাকে আলাদাভাবে ব্যাখ্যা করার সুযোগ পান।

গবেষকরা আবাক হয়ে লক্ষ করেন যে ১৬০,০০০ বছর আগে হোমো স্যাপিয়েন্স শিশুদের মাথার খুলির আকার এবং মস্তিষ্কের অনুপাত অনেকটা বর্তমান শিশুদের মতোই ছিলো। কিন্তু আলাদা ছিলো প্রাপ্তবয়স্কদের; তারা বড় হবার সাথে সাথে বেশ লম্বা মুখ তৈরি হয়ে গিয়েছে যা আধুনিক প্রাপ্তবয়স্কদের তুলনায় উল্লেখযোগ্যভাবে আলাদা।

মানুষের মুখ ২০ বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে, কিন্তু ৫ বছর বয়সে মস্তিষ্ক তার প্রাপ্তবয়স্ক আকারের প্রায় ৯৫ শতাংশে পৌঁছে যায়।

Christoph Zollikofer বলেন,

“যদি প্রাচীন শিশুদের প্রায় সম্পূর্ণ বিকশিত মস্তিষ্কের সাথে বর্তমান শিশুদের মস্তিষ্কের অনুরূপ হয়, কিন্তু প্রাচীন প্রাপ্তবয়স্কদের খুলি বর্তমান প্রাপ্তবয়স্কদের থেকে খুব ভিন্ন হয় তাহলে আমরা অস্বীকার করতে পারি যে মস্তিষ্কের আকারে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে এবং যদি মস্তিষ্ক এই পরিবর্তনটি চালিত না করে তবে আমাদের অবশ্যই অন্য কিছু সন্ধান করতে হবে, যেমন: শ্বাস নেওয়া, খাওয়া বা চলাফেরা ইত্যাদি।”

গবেষকরা বিভিন্ন ব্যাপার বিশ্লেষণ করে সতর্কতার সাথে হাইপোথেসিস দেন যে, খাদ্যের পরিবর্তন বা অক্সিজেনের প্রয়োজন হ্রাস খুলির আকার পরিবর্তনের জন্য দায়ী হতে পারে।

আধুনিক মানুষের মুখ তাদের পূর্বপুরুষদের তুলনায় অনেক ছোট। গবেষণায় দেখায় যে এই পরিবর্তনটি ত্বরান্বিত হয়েছিল যখন শিকারী-সংগ্রাহকরা প্রায় ১২,০০০ বছর আগে কৃষি চাষ শুরু করে শক্ত খাবারের পরিবর্তে নরম খাবার খাওয়া শুরু করেছিলো, সম্ভবত চিবানোর ক্ষেত্রে কম শক্তি ব্যবহারের ফলে আস্তে আস্তে মুখ ছোট হয়ে আসে।

নতুন এই গবেষণার ব্যাপারে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের Chris Stringer বলেন,

“গবেষকরা তাদের দেয়া হাইপোথেসিসের ব্যাপারে সতর্ক থাকার ব্যাপারটা একদম সঠিক সিন্ধান্ত। কারণ চোয়ালের আকার পরিবর্তন যখন হয়েছে অর্থাৎ মধ্য ও শেষ প্রস্তর যুগের মধ্যে, তখনকার প্রধান খাদ্যতালিকাগত পরিবর্তনের সামান্য প্রমাণ পাওয়া গেছে। অনেকগুলি সম্ভাব্য কারণের মধ্যে, অক্সিজেন গ্রহণে হ্রাসের সম্ভাবনা বেশি হতে পারে কারণ মানুষ পাঁজর ছোট হয়ে গিয়েছে এবং ফুসফুসের ক্ষমতা কমে গিয়েছে। যার ফলে কম অক্সিজেন গ্রহণ করতে হয় তুলনামূলক।”

———
Endocranial ontogeny and evolution in early Homo sapiens: The evidence from Herto, Ethiopia, PNAS (2022), DOI: 10.1073/pnas.2123553119

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ JWST-র প্রকাশিত অদ্ভুত কার্টহুইল গ্যালাক্সির নতুন ছবি
পরবর্তী প্রবন্ধ গভীর সমুদ্রের প্রবাল অন্ধকারে জ্বলজ্বল করে কেন?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?