এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মঙ্গলগ্রহে লোহা তৈরি পদ্ধতি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > গ্রহ বিজ্ঞান > মঙ্গলগ্রহে লোহা তৈরি পদ্ধতি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
গ্রহ বিজ্ঞানজ্যোতির্বিজ্ঞান

মঙ্গলগ্রহে লোহা তৈরি পদ্ধতি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

একদল গবেষক এমন এএকদল গবেষক এমন একটি প্রক্রিয়া তৈরির কাজ করছে যা মঙ্গল গ্রহে থাকা বায়ু, ধূলিকণা এবং সূর্যের আলো ব্যবহার করে ধাতব লোহা তৈরি করবে। অন্য গ্রহে ধাতু উৎপাদনে এটিই প্রথম কোনো গবেষণা।

তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২২
হালনাগাদ: 10 আগস্ট, 2022
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
মঙ্গল গ্রহের অবকাঠামোর একটি শিল্পী ধারণা। প্রাথমিক অবকাঠামো মঙ্গলে আনা হবে পৃথিবী থেকে। তবে স্থানীয় উপকরণ ব্যবহার করে স্থায়ী অবকাঠামো তৈরি করা যেতে পারে।NASA
শেয়ার

প্রথম মানুষ যখন মঙ্গল গ্রহে পৌঁছাবে, তারা সম্ভবত এমন আবাসস্থলে বাস করবে যা পৃথিবী থেকে নিয়ে যাওয়া পদার্থের দিয়ে অনেক আগেই তৈরি করা হয়েছে। কিন্তু মানুষ যদি মঙ্গল গ্রহে বড় সংখ্যায় বসতি স্থাপন করতে যায় তাহলে বিভিন্ন ধাতু তৈরিতে মঙ্গলকে স্বাবলম্বী হতে হবে কারণ অবকাঠামো তৈরির জন্য পৃথিবীতে থেকে এত ধাতু সেখানে নিয়ে যাওয়া ব্যয়বহুল, সময়সাপেক্ষ এবং অসম্ভবও বটে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির একদল গবেষক ধাতু তৈরিতে মঙ্গলকে স্বাবলম্বী হবার উপায় খুঁজছেন। তাদের লক্ষ্য হল, মঙ্গল গ্রহের বসতির জন্য প্রয়োজনীয় উপকরণ তৈরির সমাধানের জন্য গ্রহে থাকা রিসোর্স ব্যবহার করা। তারা মঙ্গল গ্রহে ব্যবহারের জন্য ধাতু তৈরি করার এমন একটি প্রক্রিয়ার প্রস্তাবনা উপস্থাপন করেছেন, যেটাতে শুধুমাত্র মঙ্গলে যা পাওয়া যায় তা ব্যবহার করে ধাতু তৈরি করতে পারবে। এটি অন্য কোন গ্রহে ধাতু উৎপাদনের উপর করা প্রথম বিশদ গবেষণা।

পৃথিবীতে প্রচুর পরিমাণে থাকা সত্তেও মঙ্গল গ্রহে ধাতু, বিশেষ করে লোহা তৈরি করবেন কেন? – উত্তর আসলে অর্থনৈতিক এবং অভিগম্যতার বিষয়।

সুইনবার্ন ইউনিভার্সিটির গবেষক দল একটি সৌর সিমুলেটর বা চুল্লি ব্যবহার করে তাপ উৎস হিসাবে ঘনীভূত সৌর শক্তিকে অনুকরণ করতে। ক্রেডিট: Akbar Rhamdhani/Swinburne University
সুইনবার্ন ইউনিভার্সিটির গবেষক দল একটি সৌর সিমুলেটর বা চুল্লি ব্যবহার করে তাপ উৎস হিসাবে ঘনীভূত সৌর শক্তিকে অনুকরণ করতে।
ক্রেডিট: Akbar Rhamdhani/Swinburne University

শুধুমাত্র পৃথিবীর মধ্যাকর্ষণ বলের সীমা থেকে ভালভাবে জিনিসপত্র বের করতে প্রতি কেজি পে-লোডের জন্য কয়েক হাজার ডলার থেকে ৬০,০০০ মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে। অবশ্যই, লাল গ্রহে প্রাথমিক মিশনগুলিতে মানুষের বসবাসের জন্য যা যা প্রয়োজন তা সবই থাকবে; তারা সাথে খাদ্য, অক্সিজেন সরবরাহ ইত্যাদি পৃথিবীতে পরিবহন করে নিয়ে যাবে। কিন্তু মঙ্গলে দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য, মঙ্গলে থাকা রিসোর্স ব্যবহার ছাড়া গতি নেই। এটি সস্তা, দীর্ঘমেয়াদী, এবং টেকসই। তাছাড়া মঙ্গল গ্রহে ভবিষ্যতের বাসিন্দাদের ব্যবহারের জন্য প্রচুর রিসোর্স রয়েছে।

মঙ্গল যেহেতু মানুষ বসবাসের অযোগ্য তাই সেখান বসবাস করতে হলে অক্সিজেন তৈরি, পানি সংগ্রহ, খাদ্য উৎপাদন এবং জ্বালানী তৈরি করতে হবে আর এজন্য প্রচুর ঘর, ল্যাব এবং সরঞ্জাম প্রয়োজন। কিন্তু সবকিছু পৃথিবী থেকে আনা সবসময় সম্ভব হবে না। সুতরাং, “স্থানীয়” ভাবে তৈরি করতে যাওয়াই সেরা সমাধান।

মঙ্গল গ্রহে সম্পদের ব্যবহার

সুইনবার্ন ইউনিভার্সিটির অধ্যাপক Akbar Rhamdhani এবং তার দল মঙ্গল গ্রহে ধাতু উৎপাদন করার উপায়গুলি সম্পর্কে গবেষণা শুরু করেছেন এবং সম্প্রতি তাদের ধারণা সম্পর্কে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। মূলত, লাল গ্রহে ধাতব জমার অস্তিত্ব অনুমান না করেই, তারা এমন একটি প্রক্রিয়া তৈরি করেছেন যা মঙ্গলগ্রহের বায়ুমণ্ডল থেকে প্রক্রিয়াকৃত বায়ু, পৃষ্ঠের ধুলিকণা এবং ঘনীভূত সূর্যালোক গ্রহণ করে ধাতব লোহা তৈরি করবে। সৌর শক্তি এই কাজের জন্য তাপের উৎস সরবরাহ করবে, শীতল CO গ্যাস কার্বন সরবরাহ করবে। এখন প্রশ্ন হতে পার  মঙ্গলে তো কার্বন মনোঅক্সাইড নেই তাহলে পাবে কোথা? -এর উত্তর হলো মঙ্গলে অক্সিজেন উৎপাদনের থেকে। CO নিজেই মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেন উৎপাদনের একটি উপজাত। আমরা ইতিমধ্যে জানি যে কৃত্রিম উপায়ে মঙ্গলে অক্সিজেন তৈরি করা যেতে পারে এবং উপজাত হিসেবে CO তৈরি হয়। মার্স পারসিভারেন্স রোভারের Mars Oxygen In-Situ Resource Utilization Experiment (MOXIE) ইতিমধ্যে ১০ মিনিট নিঃশ্বাস নেয়ার মতো অক্সিজেন তৈরি করেছে।

MOXIE ইউনিটটি পারসিভারেন্স রোভারে স্থাপন করা হচ্ছে। ক্রেডিট: NASA/JPL
MOXIE ইউনিটটি পারসিভারেন্স রোভারে স্থাপন করা হচ্ছে।
ক্রেডিট: NASA/JPL

দলের জন্য পরবর্তী ধাপ হল Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO) এর সাথে একটি উদ্যোগ নেয়া। তারা প্রযুক্তিটি আরও বিকাশ করবে, যা মঙ্গল গ্রহের বাইরেও অন্যান্য গ্রহের জন্য খুব কার্যকর হতে পারে।

———

Metals extraction on Mars through carbothermic reduction, Acta Astronautica (2022). DOI: 10.1016/j.actaastro.2022.07.009

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Swinburne University of Technology
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ মরণঘাতি ক্যান্সারের গন্ধ পায় পঙ্গপাল
পরবর্তী প্রবন্ধ গাজীপুরে চালু হলো বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশীয় মানমন্দির
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?