এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মরণঘাতি ক্যান্সারের গন্ধ পায় পঙ্গপাল
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > মরণঘাতি ক্যান্সারের গন্ধ পায় পঙ্গপাল
স্বাস্থ্য

মরণঘাতি ক্যান্সারের গন্ধ পায় পঙ্গপাল

গবেষণা দেখা গেছে যে পঙ্গপাল গন্ধ শুঁকে ক্যান্সার কোষ এবং সুস্থ কোষের মধ্যে পার্থক্য করতে পারে। শুধু তাই নয় পঙ্গপাল বিভিন্ন ধরণের ক্যান্সার কোষের পার্থক্যও বুঝতে পারে যা আমাদের আগে থেকে রোগ সনাক্ত করতে সাহায্য করতে পারে।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২২
হালনাগাদ: 9 আগস্ট, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
পঙ্গপাল তাদের অ্যান্টেনা এবং নিউরাল সার্কিট্রির সাহায্যে ক্যান্সার কোষ দ্বারা তৈরি এবং নির্গত অসংখ্য গন্ধকে আলাদা করতে পারে।Derrick L. Turner
শেয়ার

মিশিগান স্টেট ইউনিভার্সিটির একদল বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে, পঙ্গপাল তাদের গন্ধের অনুভূতি ব্যবহার করে ক্যান্সারের কোষ থেকে সুস্থ কোষ আলাদা করতে পারদর্শী। এই নতুন আবিষ্কারটি আমাদেরকে আক্রান্ত হবার প্রাথমিক পর্যায়ে ক্যান্সার সনাক্ত করার সুযোগ তৈরি করে দিতে পারে। যখন ক্যান্সার তার প্রথম পর্যায়ে ধরা পড়ে, রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা ৮০% থেকে ৯০% থাকে। কিন্তু চতুর্থ পর্যায়ও যদি ধরা না পড়ে তাহলে সেই সংখ্যা ১০% থেকে ২০%-এ নেমে আসে।

গবেষকরা বলছেন যে, এই গবেষণাটি এমন ডিভাইস জন্য ভিত্তি প্রদান করতে পারে যার মাধ্যমে শুধুমাত্র রোগীর শ্বাস ব্যবহার করে ক্যান্সারের প্রাথমিক সনাক্তকরণে সক্ষম হবে। পঙ্গপাল আসলে বিভিন্ন ধরণের ক্যান্সার কোষ আলাদাভাবে শনাক্ত করতে সক্ষম তাই গবেষকরা আশাবাদী পোকার এই ক্ষমতাকে যদি কোনো চিকিৎসা যন্ত্রে কাজে লাগাতে পারেন, তাহলে ক্যান্সারের প্রাথমিক সনাক্তকরণে প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে।

পঙ্গপাল যেহেতু বিজ্ঞানীরা নিয়মিত গন্ধ গবেষণায় ব্যবহার করেন তাই ইতিমধ্যেই এই প্রাণী এবং এদেন ঘ্রাণশক্তি সম্পর্কে অনেক কিছু জানা। পঙ্গপালের মস্তিষ্কের সাথে সংযুক্ত ইলেক্ট্রোড ব্যবহার করে, গবেষক দলটি বিভিন্ন কোষ থেকে নির্গত গ্যাসের নমুনার বিপরীতে পোকামাকড়ের প্রতিক্রিয়া পরিমাপ করতে সক্ষম হয়।

যদিও গ্রাণশক্তি ব্যবহার করে কাজ করতে পারে; এই জাতীয় যন্ত্র এখন আমাদের কাছে নেই, তবে গবেষকদের মতে যন্ত্রটি বানানো যতটা অসম্ভব শোনাচ্ছে ততটাও নয় কারণ তারা এক নতুন পদ্ধতি প্রয়োগ করকেন বলে জানান। গবেষণা পত্রটি গত ২৫শে মে, পিয়ার-রিভিউড হবার আগে প্রি-প্রিন্ট প্রকাশের ওয়েবসাইট BioRxiv (BioRxiv এর উচ্চারিত “বায়ো আর্কাইভ”)-এ প্রকাশিত হয়।

মিশিগান স্টেট ইউনিভার্সিটির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক দেবজিৎ সাহা বলেন,

“নাক এখনও অত্যাধুনিক প্রযুক্তি বললে ভুল হবে না। গ্যাস সেন্সিং এর ক্ষেত্রে নাকের মতো বা বিকল্প কিছুই নেই। এই কারণেই আমরা কুকুর এবং তাদের অসাধরণ গন্ধশক্তি বিশ্বাস করি ড্রাগ, বিস্ফোরক শনাক্তকরণ। অতি সম্প্রতি, low blood sugar, এমনকি COVID-19 সহ স্বাস্থ্যের অবস্থা শনাক্ত করতে কুকরের ঘ্রাণশক্তি ব্যবহার করা হচ্ছে।”

Bioengineering of Olfactory Sensory Systems, বা BOSS Laboratory সদস্য। বাম থেকে, ডক্টরেট ছাত্র Simon Sanchez, ল্যাব ম্যানেজার Elyssa Cox, সহকারী অধ্যাপক Debajit Saha এবং ডক্টরাল ছাত্র Michael Parnas। ক্রেডিট: Derrick L. Turner
Bioengineering of Olfactory Sensory Systems (BOSS) ল্যবরেটরির সদস্য। বাম থেকে, ডক্টরেট ছাত্র Simon Sanchez, ল্যাব ম্যানেজার Elyssa Cox, সহকারী অধ্যাপক Debajit Saha এবং ডক্টরাল ছাত্র Michael Parnas।
ক্রেডিট: Derrick L. Turner

বিজ্ঞানীরা এমন প্রযুক্তি নিয়ে কাজ করছেন যা গন্ধের অনুভূতিকে অনুকরণ করতে পারে, কিন্তু তারা যা তৈরি করেছে তা এখনও পুরানো দিনের জৈবিক ঘ্রাণের গতি, সংবেদনশীলতা এবং নির্দিষ্টতার সাথে প্রতিযোগিতা করতে পারে না।

ক্যান্সার কোষ সুস্থ কোষের চেয়ে ভিন্নভাবে কাজ করে এবং তারা যখন কাজ করে ও বৃদ্ধি ঘটায় তখন বিভিন্ন রাসায়নিক যৌগ তৈরি এর নির্গত করে। যদি এই রাসায়নিকগুলি রোগীর ফুসফুসে বা শ্বাসনালীতে প্রবেশ করে (যেটা সাধারণত হয়ে থাকে বেশিরভাগ সময়ে), তবে শ্বাস-প্রশ্বাসে যৌগগুলি সনাক্ত করে ক্যান্সার শনাক্ত করা সম্ভব।

যেহেতু গন্ধের অনুভূতিকে অনুকরণ করার মতো কোনো যন্ত্র নেই তাই সাহা এবং তার দল নতুন পদ্ধতি তৈরি করছে। জীববিজ্ঞানের নিয়ম মেনে তান মতো কাজ করে এমন কিছু তৈরি করার চেষ্টা করার পরিবর্তে দলটি মূলত রোগ নির্ণয়ের জন্য কীটপতঙ্গের মস্তিষ্ককে “হ্যাকিং” করার চিন্তা করছে।

———

Harnessing insect olfactory neural circuits for noninvasive detection of human cancer. Submitted to bioRxiv, 2022 [abstract]

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Michigan State University
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন আবিষ্কৃত সুপার-আর্থ Ross 508 b
পরবর্তী প্রবন্ধ মঙ্গলগ্রহে লোহা তৈরি পদ্ধতি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?